MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সোমবার থেকে বন্ধ গড়িয়া স্টেশন বাজার, রাজপুর-সোনারপুরে চলছে পুলিশের নাকা চেকিং

সোমবার থেকে বন্ধ গড়িয়া স্টেশন বাজার, রাজপুর-সোনারপুরে চলছে পুলিশের নাকা চেকিং

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ। ইতিমধ্য়েই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটায় পঞ্চসায়রের শহীদ স্মৃতি কলোনি এলাকা সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। তাই বন্ধ করে দেওয়া হল ওই এলাকায় ঢোকার ৪টি রাস্তা। রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা চেকিং। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বেরোতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায়। বন্ধ থাকবে মাছ ও সব্জির দোকান। তবে সকাল ১০টা থেকে সন্ধে ৬ অবধি খোলা থাকবে ওষুধ ও মুদিখানার দোকান।  

2 Min read
Author : Ritam Talukder
| Updated : Apr 20 2020, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114

সোমবার থেকে বন্ধ করে দেওয়া হল গড়িয়া স্টেশন বাজার এলাকা। সকাল থেকেই টহল দিচ্ছে কর্তব্য়রত পুলিশ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214


করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। লকডাউনকে সফল করতে একাধিক এলাকা সিল করে দেওয়া হল।
 

314

রাজপুর সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ডে দেওয়া বাড়তি নজরদারি। এলাকায় কোনও বিনা প্রয়োজনে লোক ঘোরাঘুরি করলেই পুলিশের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
 

414

করোনা ভাইরাসের সংক্রমণ ঘটায় পঞ্চসায়রের শহীদ স্মৃতি কলোনি এলাকা সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

514

বন্ধ করে দেওয়া হল ওই এলাকায় ঢোকার ৪টি রাস্তা। বসানো হয়েছে বাঁশের গেট।  মোড়ে মোড়ে চলছে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে চলছে পুলিশের নাকা চেকিং।
 

614


 বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বেরোতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায়। কারণ অনেকেই নানা ছুতোয় জরুরী পরিষেবার নাম করে আড্ডা দিতে বা বিনা দরকারেই বেরোচ্ছেন বলে অভিযোগ। তাই এবার পুলিশ প্রশাসন আরও অনেক বেশি সতর্ক।
 

714

প্রশাসনের কর্তারা মনে করছেন, ওই কলোনিতে অনেক মানুষ ঘনসন্নিবিষ্টভাবে বসবাস করেন। তাতে অন্য বাসিন্দাদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই ওই এলাকার বাসিন্দাদের বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
 

814

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। হটস্পট এলাকায় সশস্ত্র পুলিশ নামিয়ে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে।
 

914

 সেই নির্দেশের এক দিনের মধ্যেই কলকাতায় নামে সশস্ত্র কমব্যাট ফোর্স। কলকাতায় লকডাউন মানতে আরও কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন পুলিশ প্রশাসন।
 

1014

পুলিশ কমিশনার অনুজ শর্মা ট্যুইট করে জানিয়েছেন, করোনা রুখতে  লকডাউনই একমাত্র পথ। তাই লক ডাউন মানতেই হবে। নতুবা কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
 

1114

১০৯ ওয়ার্ডের অন্তর্গত এই শহীদ স্মৃতি কলোনি এলাকা সম্পূর্ণভাবে সিল করা হয়েছে। সেখানে কড়া নজরদারি চালাচ্ছে পঞ্চশায়র থানার পুলিশ। 
 

1214


বন্ধ থাকবে মাছ ও সব্জির দোকান। তবে সকাল ১০টা থেকে সন্ধে ৬ অবধি খোলা থাকবে ওষুধ ও মুদিখানার দোকান।
 

1314

রাজপুর-সোনারপুর পুরসভার এলাকাগুলি কলকাতা পুর-সংলগ্ন হওয়ায় এখানে বাড়তি নজরদারি চালানো হবে।

1414

রাজপুর-সোনারপুর পুরসভার ১, ৪, ৬, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৪ এই ওয়ার্ডগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। রাস্তায় বেরিয়ে যথাযথ কারণ না বলতে পারলে পুলিশের তরফে নেওয়া হতে পারে কঠোরতম পদক্ষেপ ।

About the Author

RT
Ritam Talukder
 
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
-
AUSAUS
-
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chorbagan Stampede: চোখের জলে বিদায়! চোরবাগানে পদপিষ্ট হয়ে নিহতদের দেহ দেওয়া হচ্ছে পরিবারের হাতে
Recommended image2
Durga Puja 2026: দিকে দিকে উপচে পড়া ভিড়! থিমের রকমারি প্রমাণ করছে শিল্পের উৎকর্ষতা, ঘুরে দেখল এশিয়ানেট নিউজ বাংলা
Recommended image3
Chorbagan Stampede: চোরবাগানে ১৯ জনের মৃত্যু কীভাবে? সামনে এল মহাবিপর্যয়ের ১০টি সম্ভাব্য কারণ
Recommended image4
Chorbagan: চোরবাগানে নিহতদের প্রতি শ্রদ্ধা, সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হাওড়ার পুজো কমিটির
Recommended image5
Now Playing
Kolkata Stampede: 'অনেক আবর্জনা বয়ে নিয়ে চলতে হচ্ছে' চোরবাগান বিপর্যয় কাণ্ডে ইঙ্গিতবাহী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved