MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • এবছর রাখি উৎসব পালন করুন একেবারে অন্য ভাবে, রইল ১০টি বিশেষ আইডিয়া

এবছর রাখি উৎসব পালন করুন একেবারে অন্য ভাবে, রইল ১০টি বিশেষ আইডিয়া

শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি উৎসব। এই শুভ তিথিতে ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুস্থ জীবন ও সাফল্যের কামনা করে বোনা। তেমনই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাইরা। ভাই-বোনের ভালোবাসার প্রতীক হল এই বিশেষ উৎসব। বছর তিথি অনুসারে ১১ অগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। পূর্ণিমা। প্রতি বছর রাখির সঙ্গে ভাই বোন উভয় উভয়কে উপহার দিয়ে থাকে। মিষ্টি মুখ তো আছেই সঙ্গে উপহার দেওয়ার চলও বহু দিন ধরে প্রচলিত। এবছর রাখী উৎসব পালন করুন একেবারে অন্য ভাবে। রইল পাঁচটি আইডিয়া। রাখীর দিনটি আরও স্পেশ্যাল করে তুলতে মেনে চলুন এটি।  

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Aug 10 2022, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সবার আগে পাঠান শুভেচ্ছা বার্তা। সবার প্রথমে ভাইকে রাখীর শুভেচ্ছা জানান মেসেজে। রাতে ১২টা বাজলেই মেসেজ পাঠান। কিংবা ভাই বাড়িতে থাকলে তাকে শুভেচ্ছা জানাতে পারেন। কিংবা দিনের শুরুতে জানাতে পারেন শুভেচ্ছা। সুন্দর করে একটি মেসেজ লিখুন। তাতে যেন প্রকাশ পায় ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা। 

210

আজকাল সব অনুষ্ঠানেক কেক কাটার চল দেখা যাচ্ছে। রাখী উৎসবই বা বাদ যাবে কেন। মাঝরাতে কেক কাটতে পারেন। রাতের বেলায় ভাইয়ের জন্য কেক নিয়ে আসুন। তাকে কেক উপহার দিয়ে সারপ্রাইজ দিন। সঙ্গে চকোলেট দিতে ভুলবেন না যেন। রাখী উৎসবে ভাই বোনের সম্পর্ক হয়ে উঠুক আরও মজবুত।  

310

দিনটি স্পেশ্যাল করে তুলতে দিতে পারেন Customised গিফট। একেবারে অন্য রকম হবে দিনটি। দুজনের ছবি বাঁধিয়ে উপহার দিন। কিংবা দিতে পারেন কাস্টমাইজড কাপ। এমন উপহার মন কাড়বে আপনার ভাইয়ের। তাই সময় থাকতে থাকতে প্ল্যানিং করে নিন। একে বারে অন্য রকম পরিকল্পনা করে নিন এই দিনটির জন্য। এমন উপহার দিন, যাতে মনে থাকে সেই উপহার।   

410

হতেই পারে আপনি কাজের সূত্রে পরিবারের থেকে দূরে থাকেন। তাই বলে এই বিশেষ দিনটি উপভোগ করবেন না এমন নয়। এই দিন শুরু করুন ভিডিও কল দিয়। দিনের শুরুতে ভিডিও কল করে ভাইকে শুভেচ্ছা জানান। দিনটি পালন করুন বিশেষ ভাবে। দিনটি শুরু করুন বিশেষ ভাবে। 

510

একেবারে অন্য রকম কিছ দিতে চাইলে ডিজিটাল গিফট উপহার দিয়ে ভাইকে চমক দিন। ভাইয়ের কী প্রয়োজন তা ঠিক করতে না পারলে ডিজিটাল গিফট দিতে পারেন। বর্তমানে এই ধরনের গিফটের চল বেড়েছে। এতে সে তার পছন্দের জিনিস কিনে নিতে পারবে। সকাল সকাল পাঠিয়ে দিন এমন ডিজিটাল গিফট। 

610

গত দু বছর ধরে করোনার জালায় নাজেহাল অবস্থা সকলের। এখন করোনার প্রকোপ কমলেও পুরোপুরি কমেনি করোনা। এই সময় বাইরে কোথাও যায়ও সমস্যার মনে হলে ঘরে বসে অনলাইন আড্ডা সেড়ে ফেলুন। যে সকল ভাই বোনরা অন্য শহরে থাকেন তাদের জন্য এটা বেস্ট অপশন। আজ অনলাইন আড্ডার প্ল্যান করতে পারেন। 

710

হতেই পারে ভাই অন্য শহরে থাকে। তাতে কি। দিনটি পালন করতে ভাইরের পছন্দের খাবার অনলাইনে অর্ডার করে দিন। এখন আলাদা শহরে থাকলেও এই সুবিধা রয়েছে। তাই দেরি না করে এই পরিকল্পনা ছকে ফেলতে পারেন। এতে একেবারে অন্য রকম হবে দিনটি। দূরে থাকলেও আপনার উপস্থিতি অনুভব করবে। 

810

ভাইয়ের পছন্দের খাবার বানাতে পারেন। কাল নিজের হাতে রান্না করে খাওয়ান ভাইকে। এতে সে সব থেকে বেশি খুশি হবে। পছন্দের সকল পদ রেঁধে ফেলুন। সুন্দর করে সাজিয়ে পরিবেশ করুন ভাইকে একেবারে অন্য রকম হবে দিনটি।  

910

উপহারে দিনটি হোক স্মরণীয়। ইউনিক কিছু দিতে চাইলে প্ল্যান্ট বা গাছ উপহার দিন।  ঘর সজ্জায় অনেকেই গাছ ব্যবহার করে থাকেন। এমনকী ধরনের গাছ ঘরে ইতিবাচক এনার্জি তৈরি করে। এবার রাখি উৎসবে উপহার দিন এমন গাছ। ছোট মাপের ও সুন্দর দেখতে হয় এগুলো। তাই দেরি না করে পছন্দসই একটি কিনে ফেলুন। 

1010

কিংবা অন্যরকম করতে চাইলে উপহার দিতে পারেন পোষ্য। ভাই কিংবা বোন উভয়কে এই উপহার দেওয়া যায়। একে বারে অন্যরকম উপহার হবে এটি। যদি সে পোষ্য পছন্দ করে তাহলে দেরি না করে কিনে ফেলুন। আপনার এই উপহার স্মরণীয় করবে রাখি উৎসবকে। তা না হলে দিতে পারেন সফট টয়। বোনের বয়স যদি কম হয় তাহলে এমন উপহার তার পছন্দ হবে। দেরি না করে কিনে ফেলুন। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
Recommended image2
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার
Recommended image3
দীঘা - মন্দারমনি পৌঁছানো এখন আরও সহজ! দীঘায় তৈরি হচ্ছে নতুন হল্ট স্টেশন
Recommended image4
ক্যান্সারের কোন কোন টিকা ভারতে রয়েছে ও খরচ কত জানেন কী? জেনে নিন সমস্ত তথ্য বিশদে
Recommended image5
এই ভুলগুলো বিদ্যুতের অপচয়ের কারণ হতে পারে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved