MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • খরচ সামাল দিতে হাত পড়ছে সঞ্চয়ে? সংসার খরচ কমাতে মেনে চলুন এই ১০ টোটকা

খরচ সামাল দিতে হাত পড়ছে সঞ্চয়ে? সংসার খরচ কমাতে মেনে চলুন এই ১০ টোটকা

ক্রমে বেড়ে চলেছে বাজার মূল্য। বাড়ছে গ্যাসের দাম। সঙ্গে পেট্রোলের দাম চিন্তার ভাঁজ ফেলে মধ্যবিত্তের কপালে। সম্প্রতি, গ্যাসের দাম পার করেছে ১০০০-এর কোটা। ১০২৬ টাকায় বিকোচ্ছে সিলিন্ডার। এর সঙ্গে সবজির চড়া দাম। বর্তমানে বাজারে আলু প্রায় ৩০ টাকা কিলো, বেগুন ৮০ টাকা কিলো। এর সঙ্গে পটল, ঠ্যাঁরস সহ সব সবজিরই চড়া দাম। এই সময় অনেকেরই আয়ের থেকে ব্যয় হচ্ছে বেশি। একদিকে এই পরিমাণ খরচ তার ওপর রয়েছে ইএমআই, বাচ্চার স্কুলের খরচ-সহ আরও কত কী। প্রতি মাসে বাড়তি খরচ লেগেই আছে। এবার থেকে খরচ কমাতে মেনে চলুন এই বিশেষ টোটকা। সহজ কয়টি পদ্ধতি মেনে চললে প্রতি মাসে ব্যয় হবে কম, সঙ্গে ঘটবে সঞ্চয়। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 10 2022, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অনলাইন নয়, বরং নগদ টাকা খরচের অভ্যাস করুন। গবেষণায় দেখা গিয়েছে, যারা অনলাইনে টাকা আদান প্রদান করেন তারা বেশি খরচ করেন। মাসের শুরুতে মাসের খরচ বাবদ টাকা ব্যঙ্ক থেকে তুলে নিন। সেই টাকা থেকে খরচ করুন। যতটা পারবেন অনলাইনে টাকা দেওয়ার অভ্যেসে বদল আনুন। এতে খরচ কমবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বিদ্যুত খরচ কমান। বিশেষ করে গরমে এসির জন্য প্রচুর টাকা ব্যয় হয়। ঘরে না থাকলে ফ্যান বন্ধ করুন। রাতে ঘুমানোর সময় এসি স্লিপ মোডে দিয়ে ঘুমান। আর যখন এসি চালাবেন, তখন ফ্রিজ বন্ধ করে রাখুন। এভাবে হিসেব করে চললে খরচ কমবে। 

310

মাসের শুরুতে হিসেব করে নিন। কোন খাতে কত ব্যয় করবেন তা হিসেব করে নিন। সংসারের জিনিস এক সঙ্গে মাসের শুরুতে কিনুন। আগের মাসে যদি কোনও জিনিস থেকে যায়, তবে তা রেখে দিন। এই ভাবে হিসেব করে নিন। হিসেব করে খরচ করলে খরত কম হবে। 

410

প্রয়োজনের অতিরিক্ত খরচ নয় এই কথা সব সময় মাথায় রাখুন। দরকার না হলেও শপিং করছেন, আলমারিতে জমা করছেন একের পর এক নতুন পোশাক- এমন স্বভাব থাকে অনেকের। বাড়িকে একটি সোফা রয়েছে, আবার হঠাৎ করে আরও একটা কিনে ফেললেন, এমন করবেন না। যেটা দরকার সেটাই কিনুন। নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করুন।  

510

রেস্তোরাঁর খরচ কমান। প্রতি সপ্তাহে রেস্তোরাঁয় খাওয়া, কিংবা সুযোগ পেলেই অন লাইনে অর্ডার করার মতো কাজ অনেকেই করে থাকেন। তবে, খরচ কমাতে চাইলে সবার আগে নিজের দোকানের খাওয়ার খরচ কমান। বাড়িতে রান্না করলে যেমন খরচ কমবে, তেমনই সুস্থ থাকবেন। এবার থেকে মেনে চলুন এই টোটকা। সহজে টাকা সাশ্রয় হবে।  

610

আজকাল সারা বছরই কোনও না কোনও কারণে দোকানে ছাড় চলে। তাতে অল্প হলেও টাকা কম লাগে। প্রয়োজনীয় জিনিস কেনার সময় এই ছাড়ের দিকে নজর দিন। হিসেব করে রাখুন কী কী আপনার প্রয়োজন। তা জামাও হতে পারে, তেমনই হতে পারে সংসারের জিনিস। সেই হিসেব মেনে জিনিস কিনুন। অনলাইন হোক কিংবা দোকানে- সর্বত্রই ছাড় চলে। সময় বুঝে কিনে নিন। 

710

মোবাইলের বিলের দিকে নজর দিন। আপনার হয়তো তেমন প্রয়োজন হয় না, তা সত্ত্বেও মোটা টাকার প্যাক ভরান এমন করেন অনেকে। বাড়িতে একাধিক ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করলে ব্রড ব্রান্ডে নিন। এতে খরচ অনেক কমবে। এমন প্যাক ব্যবহার করুন, যাতে খরচ কম হবে। এভাবে হিসেব করে টাকা সাশ্রয় করুন।  

810

রান্না করার সময় কড়াই ঢেকে রান্না করবেন। হয়তো কোনও খাবার সেদ্ধ করতে দিয়েছেন, সে সময় কড়াই চাপা দিয়ে রান্না করুন। এতে গ্যাস কম খরচ হবে। রান্না করার সময় আগে থেকে সব সবজি কেটে রান্না করবেন। আর গ্যাসলের আঁচ মাঝারি রাখুন। এতে খরচ কম হবে। এই টোটকা মেনে খরচ কমান। 

910

ঘুরতে যাওয়ার খরচ কমান। অনেকেই প্রতি মাসে কিংবা সপ্তাহান্তে ঘুরতে যান। কিংবা বাইরে বেরাতে গেলে বড় হোটেলে থাকেন। খরচ বাঁচাতে চাইলে এমন অভ্যেস পরিবর্তন করুন। ঘুরতে গেলে কিংবা রেস্তোরাঁর খেতে গেলে খরচ অধিক হয়। কিংবা বড় হোটেলে বারে বারে থাকলেও বাড়ে খরচ। এই সব ক্ষেত্রে হিসেব করে চললে খরচ কমবে।  

1010

গাড়ি ভাড়া হিসেব করে চললে খরচ কমাতে পারেন। কোথাও গেলে বারে বারে ব্রেক জার্নি করার অভ্যেক ত্যাগ করুন। এতে খরচ কমবে। অফিস যাওয়ার সময় এই টোটকা মেনে চলুন। এতে খরচ কম হবে। টাকা বাঁচাতে চাইলে সবার আগে প্রয়োজন হিসেব করে চলা। তবেই উপকৃত হবেন। সহজে সাশ্রয় হবে। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Herbal Tea: রোজ সকালে পান করুন এই ৭টি স্বাস্থ্যকর ভেষজ চা
Recommended image2
Shillong: পুজোয় শিলং যাচ্ছেন? ভিড় এড়িয়ে একদিন রাখুন ক্রাংশুরির জন্য
Recommended image3
High Blood Pressure: ব্লাড প্রেসার কন্ট্রোলে রাখতে ডায়েটে রাখুন জিঙ্ক সমৃদ্ধ এই ৬টি খাবার! জেনে নিন
Recommended image4
Pimple Remedy: টানা ৭ দিন খালি পেটে এই পানীয় খেলেই দূর হবে জেদি ব্রণ! জেনে নিন
Recommended image5
High Blood Pressure: ব্লাড প্রেসার কন্ট্রোলে রাখতে চান? ডায়েটে রাখুন জিঙ্ক সমৃদ্ধ এই ৬টি খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved