MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • কব্জি ডুবিয়ে নাকি পেট খালি রেখে, কোনটায় বেশি লাভ, করোনাকালে জামাইষষ্ঠীর পেটপুজোর আগে জেনে নিন

কব্জি ডুবিয়ে নাকি পেট খালি রেখে, কোনটায় বেশি লাভ, করোনাকালে জামাইষষ্ঠীর পেটপুজোর আগে জেনে নিন

একদিকে বৃষ্টি, তার উপর আবার জামাইষষ্ঠী। ষষ্ঠীতে কী খাওয়াবেন আদরকে জামাইকে তার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই সেরে নিয়েছেন শাশুড়ি মায়েরা।  বিরিয়ানি না কন্টিনেন্টাল,কী পড়বে জামাইয়ের পাতে তা নিয়ে বেজায় কৌতুহলী জামাই। তবে করোনা আতঙ্ক তার উপর লকডাউন খানিকটা যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই জামাই আদরটা ভার্চুয়ালিও সেরে নিচ্ছেন। তবে  যারা কাছে পিঠে রয়েছেন তারা  কব্জি ডুবিয়ে শ্বশুরবাড়িতে খেতে যাবেন। কিন্তু খেলেই হল না রয়েছে কিছু সমস্যাও। পেট ভরে নাকি হালকা খালি রেখে, কীভাবে লাভবান হবেন আপনি, জামাইষষ্ঠীর পেটপুজো করার আগে চোখ রাখুন এই টিপসে।

2 Min read
Author : Riya Das
| Updated : Jun 16 2021, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বিরিয়ানি না কন্টিনেন্টাল,কী পড়বে জামাইয়ের পাতে তা নিয়ে বেজায় কৌতুহলী জামাই। তবে করোনা আতঙ্ক তার উপর লকডাউন খানিকটা যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। যারা কাছে পিঠে রয়েছেন তারা  কব্জি ডুবিয়ে শ্বশুরবাড়িতে খেতে যাবেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আজকের দিনের শুরু থেকেই শ্বশুরবাড়িতে। সকালের জলখাবার থেকে রাতের ডিনার পুরো দিনটাতেই জমিয়ে কব্জি ডুবিয়ে খাওয়া। তাই সকালের লুচি,ছোলার ডাল খাওয়ার আগেও কিছু জিনিস মাথায় রাখুন। 

310

সকালের জলখাবার খাওয়ার সময় পুরো পেট ভরে খেলে হবে না। কব্জি ডুবিয়ে দুপুরে খেতে হলে সকালের খাবার পেট খালি রেখেই খেতে হবে। কারণ একবার অ্যাসিডিটি হলে গেলে পুরো দিনটাই বৃথা।

410

দুপুরে খেতে বসার আগে এক গ্লাস জল খেয়ে নিন। তার ১০ থেকে ১৫ মিনিট পর খাওয়া শুরু করুন। তবে দুপুরে খাওয়ার সময়ও ভাত বেশি খেলে হবে না। কারণ ভাত বেশি খেলে অন্যান্য খাবার কিন্তু ঠিকমতো খেতে পারবেন না।

510

তাই ভাতের পরিমাণ কমিয়ে মাছ, মাংস , আরও অন্যান্য সব পদ পেট ভরে খান। মাছ মাংস খাওয়ার সময়ও বুঝে শুনে খান।

610

এমনিতেই গরম তার উপর করোনা আতঙ্ক, এই দুটোই মাথায় রাখতে হবে। মাছ, মাংস যতই সুস্বাদু করে শাশুড়ি রান্না করুক না কেন ওজন বুঝে ভোজন করতে হবে। 

710


গুরুপাক খাওয়া-দাওয়ার সময় একদম জল খাবেন না। এতে পেটও যেমন ভরে যাবে, তেমনই আবার বদহজমও হতে পারে। তার খাওয়ার শেষে লেবুর জল খেতে পারে। এতে হজম ভাল হবে।

810

সমস্ত খাবারের মধ্যে স্যালাড অবশ্যই থাকবে। তাই স্যালাডটা পরিমাণে বেশি খেতে হবে। চাইলে শাশুড়ি মায়ের থেকে আরওএকটু চেয়ে নিতে হবে। এতে যেমন হজমের সমস্যা হবে না তেমনি খাবারও বেশি পরিমাণে খেতে পারবেন।

910

এবার আসা যাক মিষ্টি। জামাইষষ্ঠী স্পেশ্যালে মিষ্টি মুখ হবে না এটা হয় না। কিন্তু ভুল করেও মিষ্টি খাবারের শেষে খাবেন না। সন্ধ্যেবেলা বা বিকেল বেলা মিষ্টি খান। তবে তখনও লোভে পরে সব মিষ্টি খেয়ে ফেলবেন না যেন।

1010

খাওয়ার শেষ পাতে রায়তা খেয়ে নিন। দেখবেন সব সমস্যার সমাধান। অনেকে কাজের চাপে দুপুরে না গিয়ে রাতে জামাইষষ্ঠী করতে যান। এক্ষেত্রে সাবধান। রাতের বেলা এত গুরুপাক খাবার না খাওয়াই ভাল। এতে শরীরে নানা রকমের সমস্যা হতে পারে। তাই যারা রাতের বেলা যাবেন তারা খুব বুঝে শুনেই খাবার খাবেন।

 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mutton Biryani Recipe: মাটনের লেগ পিস সেদ্ধ হবে ৫ মিনিটে! ৩০ মিনিটে রেস্টুরেন্টের স্বাদে বিরিয়ানি তৈরি করুন বাড়িতে
Recommended image2
Lawyer এবং Advocate-র পার্থক্য কি জানেন? জেনে নিন দুজনে এক নাকি আলাদা?
Recommended image3
আপনার ইনহেলার ৫.৩ লক্ষ গাড়ির সমান কার্বন ছড়ায়! বলছে গবেষণা
Recommended image4
Chilli Plant Care: ডিমের খোসা আর পেঁয়াজের ছাল ফেলবেন না, এই টোটকায় ধানি লঙ্কায় ভরে যাবে গাছ
Recommended image5
Haemoglobin Foods: হিমোগ্লোবিন বাড়াতে ডায়েটে রাখতেই হবে এই খাবারগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved