MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়কের পুজো তো করছেন, জানেন কি সৌভাগ্য ফেরাতে কোন মন্ত্র জপ করবেন

গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়কের পুজো তো করছেন, জানেন কি সৌভাগ্য ফেরাতে কোন মন্ত্র জপ করবেন

১০ সেপ্টেম্বর  অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। তবে গণেশ পুজো করলেই হল না, এর কিছু নিয়ম কানুনও রয়েছে। বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেই হল না নিজের সৌভাগ্য ফেরাতে নিষ্ঠাভরে জপ করুন গণেশের এই জপ মন্ত্র। 

2 Min read
Author : Riya Das
| Updated : Sep 10 2021, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19


চলতি বছরে ১০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হলেও এখন গোটা দেশ পাড়ায় পাড়ায় শুরু হয়েছে গণেশ পুজো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

গণেশ চতুর্থী সাধারণত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে খুব বড় করে পালিত হয়। তবে গতবছরে করোনার জন্য কিছুটা হলেও ফিকে হয়েছে। এবছরও তেমনটাই হতে চলেছে।

39

ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস।
 

49


চলতি বছরে বাড়িতেই ঘরে ঘরে গণেশ পুজো আরাধনায় মেতেছে সকলেই। তবে গণেশ পুজো করলেই হল না, এর কিছু নিয়ম কানুনও রয়েছে। 

59

সিদ্ধি, বিঘ্ননাশকারী, অর্থ জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ। যিনি প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়।  মানসিক শক্তি, পরিবারে সুখ-শান্তি, উপার্জন বৃদ্ধিরও দেবতা এই গণপতি।

69

নিজের সৌভাগ্য ফেরাতে নিষ্ঠাভরে জপ করুন গণেশের এই জপ মন্ত্র। তাহলেই তুষ্ঠ হবেন সিদ্ধি বিনায়ক।  গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের আরাধনা করার সময় গণেশের মন্ত্রগুলি অবশ্যই  জপ করুন।

79

ধ্যান মন্ত্র 

'ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগন্ডস্থলম্ ।
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং , বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্ ।  '

89

প্রণাম মন্ত্র

একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।

'যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।'

99

গণেশ বন্দনা

'বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।
নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।
মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।'

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুখ পাতলা? ভরাট দেখাবে মুখ, পারফেক্ট শেপের জন্য রইল ৭টি খোঁপার স্টাইল
Recommended image2
লোডশেডিংয়ে ফ্রিজ বন্ধ? গরমে তরকারি পচবে না, ঠাকুমার এই ৫ টোটকা জানলেই কেল্লাফতে
Recommended image3
আমের সিজন যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই মিষ্টি, ষষ্ঠীতে জামাই আদরের মেনুতে হিট – ‘আম ভাপা দই’
Recommended image4
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
Recommended image5
Dosa English Name: ধোসার ইংরেজি নাম কী? ভারতের প্রিয় খাবারের নামের আসল রহস্য জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved