MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করবে রসুন, এটি প্যাকের গুণে দূর হবে খুশকির সমস্যা

চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করবে রসুন, এটি প্যাকের গুণে দূর হবে খুশকির সমস্যা

ঘরোয়া টোটকা মেনে ত্বকের যত্ন নেওয়ার চল বহু যুগের। বর্তমানে বাজার চলতি নানা রকম প্রোডাক্ট (Products) থাকলেও অনেকেই ত্বকের যত্ন নিতে ঘরোয়া উপকরণ ব্যবহার করে থাকেন। ঘরে তৈরি ক্লিনজার, টোনার, ফেস মাস্ক ব্যবহারের চলে বিস্তর। তেমনই চুলের যত্ন নিতে মেনে চলুন ঘরোয়া টোটকা। রইল প্যাকের হদিশ। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Mar 19 2022, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

চুল পড়া থেকে খুশকির সমস্যায় ভোগেন সকলেই। সব ঋতুতেই দেখা দেয় এই সমস্যা। সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চুলের যত্ন চলে। শ্যাম্পু, কনডিশনার, হেয়ার প্যাকের ব্যবহার করে থাকি সকলেই। কিন্তু, সব সময় যে লাভ হয় এমন নয়। চুলের যত্ন নিতে এবার ব্যবহার করুন রসুন। 

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

রসুনে থাকা একাধিক উপাদান চুলের জন্য বেশ উপকারী। এতে থাকে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যার গুণ খুশকি দূর হয়। সঙ্গে চুলের পুষ্টি জোগাতে বেশ উপকারী রসুন। আজ জেনে নিন কীভাবে বানাবেন রসুনের হেয়ার প্যাক। হেয়ার প্যাক ও হেয়ার মাস্ক দুইই বানাতে পারেন। 

310

রসুন ও অলিভ অয়েল দিয়ে মাস্ক বানাতে পারেন। যা খুশকি দূর করতে বেশ উপকারী। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুনের তেল নিন। তার সঙ্গে মেশান ৫ টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে এই তেল স্ক্যাল্পে লাগান। অন্তত ৫ মিনিট মাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। 

410

রসুনের তেল ও নারকেল তেল দিয়ে মাসাজ করতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুনের তেল নিন। তার সঙ্গে মেশান ৪ টেবিল চামচ নারকেল তেল। ভালো করে মিশিয়ে এই তেল স্ক্যাল্পে লাগান। অন্তত ৫ মিনিট মাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। 

510

রসুন বাটা ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুন বাটা নিন তার সঙ্গে মেশান ৫ টেবিল চামচ দই। এতে অল্প পরিমাণ জল ও নারকেল তেল দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। 

610

ব্যবহার করুন রসুন ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুনের রসের সঙ্গে মেশান ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। ভলো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। দূর হবে খুশকির সমস্যা। 

710

রসুন, মধু ও লেবুর রস দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্র ২ টেবিল চামচ রসুনের তেল, ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ লেবুর রস ও অল্প পরিমাণ নিয়ে ভালো করে মেশান। লো করে মিশিয়ে এই তেল স্ক্যাল্পে লাগান। অন্তত ৫ মিনিট মাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

810

খুশকির সমস্যায় কম-বেশি সকলেই আমরা ভুক্ত ভোগী। সমস্যা থেকে বাঁচতে কেউ কেউ বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেন, তো কেউ পার্লারের (Parlour) গিয়ে হেয়ার স্ট্রিটমেন্ট করান। গ্যাঁটের কড়ি খরচ করে সব সময় যে লাভ হয় এমন নয়। এবার ব্যবহার করুন ঘরোয়া মাস্ক। 

910

অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে পরিপূর্ণ রসুন চুলের জন্য বেশ উপকারী। এটি শুধু খুশকি দূর করে এমন নয়, সঙ্গে রসুনের গুণে দূর হয় চুলের সকল সমস্যা। এবার থেকে রসুন দিয়ে তৈরি এই সকল প্যাক ব্যবহার করুন। সহজে উপকার পাবেন। 

1010

সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চুলের ওপর। পোশাকের সঙ্গে মানানসই হেয়াল স্টাইল না করলে পুরো সাজটাই মাটি। তেমনই হেয়ার স্টাইল তখনই পারফেক্ট হবে, যখন চুল সুন্দর হবে। এবার পারফেক্ট লুক পেতে সবার আগে চুলের যত্ন নিন। দূর করুন চুলের এই সকল সমস্যা। খুশকির সমস্যা থাকলে রসুনের সাহায্যে দূর করুন সেই সমস্যা।  

 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
High Blood Pressure: ব্লাড প্রেসার কন্ট্রোলে রাখতে ডায়েটে রাখুন জিঙ্ক সমৃদ্ধ এই ৬টি খাবার! জেনে নিন
Recommended image2
Pimple Remedy: টানা ৭ দিন খালি পেটে এই পানীয় খেলেই দূর হবে জেদি ব্রণ! জেনে নিন
Recommended image3
High Blood Pressure: ব্লাড প্রেসার কন্ট্রোলে রাখতে চান? ডায়েটে রাখুন জিঙ্ক সমৃদ্ধ এই ৬টি খাবার
Recommended image4
Durga Puja 2026: "বইয়ের পাতা থেকে প্লেটে" ঠাকুরবাড়ির রান্নার স্বাদে দুর্গাপুজোর নস্টালজিয়া! কোথায়?
Recommended image5
Glowing Skin: উজ্জ্বল ত্বকের জন্য কফির ৫টি সহজ বিউটি হ্যাকস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved