MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • নতুন বছরে পরকীয়া নয়, সুখী দাম্পত্যে ফেরার রইল সঠিক হদিশ

নতুন বছরে পরকীয়া নয়, সুখী দাম্পত্যে ফেরার রইল সঠিক হদিশ

দাম্পত্য জীবনের সংজ্ঞাটা যেন বড় জটিল। একটু ফাঁক পেলেই অজান্তেই যেন সেই ফাঁকপূরণ হয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে। কখন, কীভাবে নতুন সম্পর্কে জীবনে চলে আসবে তার ব্যাখাও খুঁজে পাওয়া ভীষণ কঠিন। কিন্তু এমন কিছু সম্পর্ক রয়েছে যেখান থেকে শারীরিকভাবে ও মানসিকভাবে খনিকের শান্তি মিললেও একটা সময় পরেও তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন সেই সম্পর্ক থেকে বেরানোটাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতির মধ্যে হয়তো অনেকেই পড়েছেন। কিন্তু অনেকেই আছেন এই সম্পর্কের বেড়াজাল থেকে বেরোতে চাইছেন। কিন্তু পারছেন না। আর মাত্র ১৫ দিন পরেই শুরু হতে চলেছে নতুন বছর। পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আগমনের পালা। তাই নতুন বছরে পুরোনো সব ভুলে সুখী দাম্পত্য জীবনে ফেরার রইল কয়েকটি টিপস ।

2 Min read
Author : Riya Das
Published : Dec 15 2019, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সম্পর্কে কেন জড়িয়েছিলেন সেই কারণটা বোঝার চেষ্টা করুন। বেশিরভাগ সময়েই দেখা যায় দাম্পত্য জীবনে বিশেষ কোনও সমস্যার কারণে বা কোনও বিবাদের জেরেই অন্য সম্পর্কে পা রাখেন যে কোনও ব্যক্তি সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
25
নিজের জীবনসঙ্গীকে কি পরকীয়ার বিষয়টি জানাবেন, সেটা সবার আগে নিজেকে জিজ্ঞাসা করুন। এক্ষেত্রে বিবাদ আরও বাড়তে পারে, হয়তো এর পরিনামও অনেক খারাপ হতে পারে। যদি পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে নিজেদের দাম্পত্যে ফিরচতে চান তাহলে আর দেরি না করে নতুন বছরের শুরুতেই পুরোনোকে বিদায় জানিয়ে নিজের সঙ্গীকে সমস্ত বিষয় খুলে বলুন। অন্য কারোর থেকে শোনার চেয়ে নিজে বললে বিষয়টি অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
35
পরকীয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নিলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ। তবে সম্পর্ক শেষ করার আগে তাকে সত্যিটা জানিয়ে দিন। সম্পর্ক থেকে একবার বেরিয়ে গেলে আবেগপ্রবণ ভাবে কখনও যোগাযোগ রাখবেন নায বরং সংসারে, নিজের সঙ্গীকে মন দিন।
45
অনেকসময়েই দেখা যায় সঙ্গী পরকীয়া থেকে বেরিয়ে আসলেও সেই বিশ্বাসটা আর ফেরে না। কিছু করুক বা নাই করুন সবসময় সন্দেহের তির তার দিকেই থাকে। এই সমস্যাটা খুবই খারাপ। তাই নতুন করে বিশ্বাস করানো খুব কঠিন। তাই যতটা সম্ভব দুজনেই সবকিছু খোলাখুলি আলোচনা করুন। আলোচনার মাধ্যমে খুব তাড়াতাড়ি সমাধান মেলে।
55
ছেলে হোক বা মেয়ে যেই পরকীয়ায় জড়িয়ে পড়েন তাকেই সবার আগে দোষারোপ দেওয়া হয়। কিন্তু একে অপরকে দোষ না দিয়ে কেন পরকীয়ায় জড়িয়েছিলেন সেই কারণটি খোঁজার চেষ্টা করুন। মাঝে মাঝে সঙ্গীকে সারপ্রাইজও দিতে পারেন। এতে সম্পর্কটা ধীরে ধীরে ঠিকও হয়ে যেতে পারে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
ABC Juice: রোজ খেলে শরীরে কী কী বদল আসে? জানুন এর আশ্চর্য গুণ
Recommended image2
Relationship Tips: বাবা মায়ের পাপের প্রত্যক্ষ দায় কী সন্তানের? জানুন এক ক্লিকে
Recommended image3
Chicken Recipe: গরমে সুষম আহার দিয়ে শরীর ও মনকে চনমনে রাখুন, জানুন দই চিকেনের রেসিপি
Recommended image4
Glaucoma: গ্লুকোমা কী? এই রোগের লক্ষণগুলি একদম অবহেলা করবেন না
Recommended image5
Blood Sugar: ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চান? মেনে চলুন এই অভ্যাসগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved