MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • বন্যপ্রাণ রক্ষার্থে পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

বন্যপ্রাণ রক্ষার্থে পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

আজ ৩ মার্চ। বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day) । বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের প্রতি সচেতনতা গড়ে তোলার জন্য একটি দিন নির্দষ্ট করা হয়েছে। প্রতি বছর এই বিশেষ দিনে বন্যপ্রাণী ও উদ্ভিদদের রক্ষার্থের গৃহীত হয় নানা রকম পদক্ষেপ। তাদের রক্ষার স্বার্থে পালিত হয় বিভিন্ন আলোচনা সভা। বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করাই হল এই দিবসের মূল লক্ষ্য। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Mar 03 2022, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

২০ ডিসেম্বর, ২০১৩ সালে জাতি সংঘের সাধারণ পরিষদ তাদের ৬৮ তম অধিবেশন চলাকালীন ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে স্বীকৃত করে। বিভিন্ন প্রজাতির বন্য উদ্ভিদ ও প্রাণীর আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন গ্রহণের দিন নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ হয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

গবেষণায় দেখা গিয়েছে প্রায় ৮০০০ প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদ বিপন্ন হয়ে গিয়েছে। অনেক সময়, এটাও বিশ্বাস করা হয় যে এক মিলিয়ন প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই সকল প্রজাতিগুলোকে বাঁচাতে বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day) পালন করা হয়। সেই থেকে ৩ মার্চ দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

310

প্রতিবছরই নির্দিষ্ট থিম নির্ধারণ করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস-এ। এবছরের জন্য ‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের জন্য মূল প্রজাতি পুনরুদ্ধার’-র থিম নির্ধারণ করা হয়েছে। তবে, এই থিমটি নির্ধারণ করার পিছনে রয়েছে বিস্তর কারণ। জানা গিয়েছে, এই থিমটি (Themes) বাছাই করার পিছনের সবচেয়ে বড় কারণ হল বিপন্ন কিছু প্রজাতির বন্য প্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণের ওপর আলোকপাত করা। 

410

প্রতিবছর ৩ মার্চ অর্থাৎ বিশ্ব বন্যপ্রাণী দিবসে (World Wildlife Day) বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিপন্ন প্রজাতির প্রাণী ও পাখিদের বাঁচানো প্রসঙ্গে নানান আলোচনা অনুষ্ঠিত হয়।  সেখানে বিপন্ন প্রজাতির প্রাণী ও পাখিদের বাঁচানোর রাস্তা খুঁজে বের করার হয়। নতুন পরিকল্পনা গৃহীত হয়। সেই অনুসারে কাজ হয়। তাঁদের রক্ষার্থেই নানা কর্মসূচি পালন হন। 

510

প্রতিবছর ৩ মার্চ, বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্যপ্রাণীদের কোনও না কোনও সমস্যা সম্পর্কে সচেতন করা হয়। সেই সমস্যা সমাধানের জন্য একাধিক কর্মসূচী গ্রহণ হয়। সেই মতো কাজ করা হয় বছর ভর। বন্যপ্রাণী রক্ষার জন্য সচেতনতা গড়ে তোলা হয়। সেই অনুসারে পালিত হয় বিভিন্ন কর্মসূচী। 

610

পৃথিবীতে অংখ্য প্রজাতি রয়েছে। এবং প্রত্যেকটিই পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মরুভূমি, তৃণভূমি, জঙ্গল ও অন্যান্য পরিবেশে থাকে তারা। বর্তমান আধুনিকতার দৌড়ে আমরা টেকনোলজি নির্ভর হয়ে গিয়েছি। সে কারণেই হোক কিংবা পরিবেশের পরিবর্তনের জন্য এই সকল বন্যপ্রাণী নানা রকম সমস্যায় পড়ছে। 

710

জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তেমনই নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। তেমনই সমস্যার মুখে বহু প্রজাতি। এই সকল উদ্ভিদ ও প্রাণীদের রক্ষার্থে নতুন পদক্ষেপ গৃহীত হয় প্রতিবছর। 

810

এছাড়াও, শিকার, চোরাচালনের মতো বহু কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে বন্যপ্রাণী ও বিভিন্ন উদ্ভিদ। যা খারাপ প্রভাব ফেলছে আমাদেরই পরিবেশের ওপর। আমাদের কার্যকলাপের জন্যই সমস্যায় এই সকল প্রাণী। 

910

আফ্রিকান বন্য হাতি, সুন্দর বনের বাঘ, ডলফিনের মতো প্রাণী, গুরাংগুটান-এর মতো একাধিক প্রাণীরা সমস্যার মুখে। বিলুপ্ত হতে চলেছে বহু প্রজাতি। এই সকল বন্যপ্রাণী রক্ষার্থে নানা পদক্ষেপ গ্রহণ করে থাকেন পরিবেশবীদেরা। বন্যপ্রাণী রক্ষার্থে সাধারণ মানুষকে সচেতন করার পদক্ষেপ গ্রহণ করেন।  

1010

২০১৫ সালের প্রতিপাদ্য বিষয় ছিল, বন্যপ্রাণী অপরাধ বিষয়ে মনযোগী হওয়ার এখনই সময়। এর পরের বছর ২০১৬ সালের প্রতিপাদ্য বিষয় ছিল, বন্যপ্রাণীর ভবিষ্যত আমাদের হাতে। এই বছর উপ প্রতিবাদ্য বিষয় ছিল, হাতিদের ভবিষ্যত আমাদের হাতে। ২০১৭ সালে গৃহীত প্রতিপাদ্য বিষয় হল, অনুজদের কথা শুনা। ২০২০ সালের প্রতিপাদ্য বিষয় ছিল, পৃথিবীর অস্থিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই।    

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুষ্টিগুণে ভরপুর মাখানা! সকালের জলখাবারে খাওয়ার অজানা স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
Recommended image2
নক্সা মিলিয়ে কিনুন মঙ্গলসূত্র আর ব্রেসলেট, রইল লেটেস্ট ডিজাইন
Recommended image3
Pineapple Benefits: আনারস খেলে পাবেন ৬টি দারুণ স্বাস্থ্য উপকারিতা
Recommended image4
Iron Rich Foods: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি খাবারেই বাড়বে হিমোগ্লোবিন
Recommended image5
Fatty Liver: ফ্যাটি লিভারের এই ৬টি লক্ষণ অবহেলা করবেন না! বিপদে পড়বেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved