MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ভার্চুয়াল X-Mas সেলিব্রেশন, এই ৬টি 'Unique Idea'য় জমে যেতে পারে বড়দিনের আসর

ভার্চুয়াল X-Mas সেলিব্রেশন, এই ৬টি 'Unique Idea'য় জমে যেতে পারে বড়দিনের আসর

করোনা আবহে ফিকে হয়েছে উৎসবের রং। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্রিসমাসের কাউন্টডাউন। আর মাত্র ২ দিন, তারপর থেকে নতুন বছর সেলিব্রেট  করার আনন্দে মেতে উঠবে গোটা দেশ।  যদিও বড়দিনের দিন থেকেই শুরু হয় সেলিব্রেশন। এবছরের ক্রিসমাস যেন অনেকটাই আলাদা। বাইরে নয় বরং বাড়িতে থেকেই ভার্চুয়াল সেলিব্রেশনে মেতে উঠবেন খুদে থেকে বড় সকলেই। পছন্দের ডেস্টিনেশনে না গিয়েও বাড়িতে কীভাবে বড়দিনের আনন্দে মেতে উঠবেন, রইল অভিনব কিছু আইডিয়া।

2 Min read
Author : Riya Das
Published : Dec 22 2020, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ভার্চুয়াল ক্রিসমাস পার্টি

ক্রিসমাস পার্টিতে যাদের সঙ্গে কাটানোর প্ল্যান ছিল কিন্তু কোভিডের জন্য ভেস্তে গিয়েছে সেই প্ল্যান তারা সকলে মিলে অনায়াসেই অনলাইনে ভিডিও কলে আড্ডা মারতে পারেন। যে যার পছন্দের স্ন্যাকস, সঙ্গে আড্ডা, গানের লড়াই , অনলাইন গেম এইসব দিয়ে বড়দিনের আড্ডা জমাতে পারেন অনায়াসেই।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

ক্রিসমাস স্পেশ্যাল সিনেমা

ঠান্ডা পরে গিয়েছে শহর কলকাতায়। আর বড়দিনেও যে জমিয়ে ঠাণ্ডা পরবে তা নিশ্চিত। আর এই শীতের ঠান্ডায় ক্রিসমাসকে উপভোগ করতে পপকর্নের বাটি মাস্ট। কম্বলের তলায় ঢুকে একের পর এক সিনেমা দেখে সময় কাটাতে পারেন অনায়াসে।  ক্রিসমাস স্পেশাল সিনেমা সঙ্গে কেক- পপকর্ণ, কফি-পকোড়া দিয়ে সন্ধ্যেটা জমিয়ে এনজয় করতে পারেন।

36

ক্যুরিয়ারে উপহার

বড়দিনে নিজের প্রিয় মানুষদের  উপহার দিতে সকলেই ভালোবাসি। কিন্তু এই বছর তাঁদের সঙ্গে দেখা  না হলেও অনলাইনে উপহার কিনে ক্যুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন।

46

ক্রিসমাস কেক বানান

করোনা আবহে বাইরের কেক না খেয়ে নিজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন ক্রিসমাস কেক। তবে শুধু কেক নন, বিভিন্ন ধরনের কুকিজও তৈরি করে নিতে পারেন। সন্ধ্যেবেলা ঘরোয়া কেক-কুকিজেই জমে যেতে পারে বড়দিনের আড্ডা।

56

ক্রিসমাসে জমাটি ব্রেকফাস্ট

 ফ্ল‌ুরিজ বা নাহুমস-এ গিয়ে ব্রেকফাস্ট নয় নাই হল এবারের বড়দিনে। তবে বাড়িতেই নিজের পছন্দমতো ব্রেকফাস্ট বানিয়ে নিন। বড়দিনের সকালে একটু অন্যরকম ব্রেকফাস্ট করলেও জয়নগরের মোয়া রাখুন অবশ্যই।

66

ফ্যামিলি গেম

ছোট থেকে বড় বাড়ির সকলে মিলেই আয়োজন করুন ক্রিসমাস পার্টির। ক্রিসমাস পার্টিতে নানা ধরনের গেম-এর আয়োজন করতে পারেন।এবং এর সঙ্গেই নানা ধরনের খাওয়া দাওয়া, মজার গেম রাখতে পারেন অনায়াসেই।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Anemia Prevention: অ্যানিমিয়া বা রক্তাল্পতা রুখতে ডায়েটে রাখুন এই ৬টি খাবার, শরীর থাকবে চাঙ্গা
Recommended image2
Jamai Sosthi 2026: জামাইষষ্ঠীতে শাশুড়িকে এই উপহার দিলে বলবেন 'আমার জামাই এর মতো হয় না'
Recommended image3
অফিসে ফুল চার্জ, বাড়িতে ডেড ব্যাটারি? কী এই "ডিসিশন ফ্যাটিগ" + "কনটেক্সট শিফট" এর খেলা?
Recommended image4
Health Care: অমৃত যখন বিষ! সূর্যাস্তের পর এই ফলগুলো খেলেই দফারফা হবে আপনার স্বাস্থ্যের
Recommended image5
Late Night: চোখ বুজে এলেও জোর করে জেগে থেকে ফোন ঘাঁটছেন! ১০ দিনের মধ্যে মস্তিষ্কের কী অবস্থা হবে জানেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved