MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ভারত বনাম ইন্ডিয়া, এক দেশ দুই নাম

ভারত বনাম ইন্ডিয়া, এক দেশ দুই নাম

বলতে পারবেন পৃথিবীতে এমন কতগুলি দেশ আছে যার দুটো নাম। যার একটি সাংবিধানিকভাবে নথিভুক্ত এবং অন্যটি সম্ভবত অনুবাদ করতে পারে না এমন লোকদের জন্য একটি ইংরেজি নাম।  ইংরেজি বা কোনও ইউরোপীয় ভাষায় কথা বলা মানুষদের সুবিধার্থে দেশের নাম পরিবর্তন করত, এবং আমরা সেগুলি অন্ধভাবে গ্রহণ করা শুরু করি।

2 Min read
Author : Deblina Dey
| Updated : Jun 02 2020, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আমাদের দেশের যেমন দুটি নাম ভারত ও ইন্ডিয়া।  মূল নাম ভারত এবং প্রদত্ত নাম ইন্ডিয়া। সিন্ধু নদীর উপরে আসা ভারতে আক্রমণকারীরা সিন্ধুর উচ্চারন করতে হিন্দু। সেখান থেকে হয় ইন্ডাস, অবশেষে তা ইন্ডিয়ায় পরিবর্তিত হয়ে বর্তমানেও ব্যবহৃত হচ্ছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

যদিও ঐতিহাসিকরা ইন্ডিয়া নামটির বিবর্তনের জন্য সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বা এর উত্স সন্ধান করার চেষ্টা করেছেন। তবে বেদ, পুরাণ, ইতিহাসে কোথাও ‘ইন্ডিয়া’নামের কোনও সন্ধান পাওয়া যায়নি। 

310

তবে ভারত নামটি বিভিন্ন প্রাচীন সংস্কৃত পুরাণে পাওয়া গিয়েছে। যেমন, মহাভারতে ভরতের রাজ্যকে বলা হয় ভারতবর্ষ। ভগবত পুরাণে ভারত শব্দটি জাত ভারতের নাম থেকে এসেছে বলে বর্ণিত। ইংরেজিতে ইন্ডিয়া কথাটি সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে। 

410

প্রাচীন গ্রিকরা ভারতীয়দের বলত ইন্দোই  বা ‘ইন্দাস’। যারা মূলত সিন্ধু নদী অববাহিকার অধিবাসী। ‘ইন্দাস’ নাম থেকেই ‘ইন্ডিয়া’ নামটির উতপত্তি।

510

ইন্ডিয়া ভারতের ইংরেজি নাম খ্রিস্টপূর্ব পঞ্চম শতক এর সময় থেকে গ্রিক শব্দ ইন্ডিয়া থেকে উদ্ভূত হয়ে ল্যাটিন, পার্সিয়ান ভাষার মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। ইন্ডিয়া বলতে  সিন্ধু নদ এর তীরবর্তী এলাকার নির্দেশ করা হত। 

610

আ্যংলোদের কাছে ইন্ডিয়া শব্দটি পরিচিত ছিল এবং রাজা আলফ্রেডের ওরোসিয়াস অনুবাদে শব্দটি পাওয়া যায়। ফরাসি প্রভাবে শব্দটি ইয়েন্ডে বা ইন্ডি-তে পরিণত হয়, যা মর্ডান ইংলিশ-এ ইন্ডিস হিসেবে প্রবেশ করে। বর্তমান ইন্ডিয়া নামটি সতেরোর শতক থেকে প্রচলিত।

710

সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে হিন্দুস্থান শব্দটির উৎপত্তি হতে পারে বলে মনে করা হয়। সেই থেকে সিন্ধু নদের অববাহিকাতে বসবাসকারীরা হিন্দের বংশধর বা হিন্দু নামে পরিচিত ছিল। সেই হিন্দুদের থাকার জায়গাই পরবর্তী কালে হিন্দুস্তান অথবা 'হিন্দুদের দেশ' নামে পরিচিত হয়।

810

যখন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বা রাষ্ট্রভাষায় কথা বলি, তখন আমরা গর্বের সঙ্গে ভারত বা ভারত মাতা নামটি ব্যবহার করি। কিন্তু ইংরেজিতে সম্বোধন করার সময় আমরা ইন্ডিয়া শব্দটি ব্যবহার করে থাকি।

910

তবে বর্তমানে ভারতের কী নাম হবে এই নিয়ে বহু আগে থেকেই বিভিন্ন বিতর্ক রয়েছে ৷ অনেক বিতর্কের পর ভারতের দুটো নাম বেছে নেয় সংবিধান ৷ 

1010

একটি ইন্ডিয়া অন্যটি ভারত ৷ বর্তমানে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে আবেদন করা হয়েছে শুধু ভারত নামটিই রাখার জন্য ৷ এতে দেশের একটিই একতার ছবি হিসেবে মূর্ত হয়ে উঠবে ৷

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
Latest Videos
Recommended Stories
Recommended image1
বাথরুমের ভোল বদলে দেবে এই ৭টি মডার্ন আয়না, দেখুন ডিজাইন
Recommended image2
বুক ধড়ফড় হাত ঠান্ডা ঘাম হচ্ছে? উদ্বেগ কমাবে এই ৫টি খাবার, রোজ খান আরাম পাবেন
Recommended image3
বর্ষায় লাগান এই ৫টি ফুলগাছ! টবে আর আপনার ছাদ বাগানে ফুলে ফুলে ভরে উঠবে, যত্নও কম
Recommended image4
Health News: কাশি গা বমি বদহজম এক চিমটেই শেষ! বাড়িতে বানিয়ে রাখুন খাঁটি শুকনো আদা, ৬ মাস নষ্ট হবে না
Recommended image5
Lipstick Shades: অফিস-বাড়ি-পার্টি, সব অনুষ্ঠানেই নজর কাড়বে এই ৫টি নতুন লিপস্টিক শেড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved