MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে গোলাপ জলের গুণে, রইল ১০টি ফেসপ্যাকের হদিশ

ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে গোলাপ জলের গুণে, রইল ১০টি ফেসপ্যাকের হদিশ

উজ্জ্বল ত্বক সকলেরই কাম্য। ত্বক উজ্জ্বল করতে আমরা সকলেই কত কী করে থাকি। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ও ত্বক উজ্জ্বল করতে নানা রকম ঘরোয় টোটকা মেনে চলেন অনেকে। কেউ রোমকূপে জমে থাকা নোংরা দূর করতে বেসন লাগান, তো কেউ ত্বক উজ্জ্বল করতে পাতিলেবুর রস ব্যবহার করেন। সকল ঘরোয়া টোটকায় রয়েছে কোনও না কোনও উপকার। ত্বকের যত্নে সকলেই নানান ঘরোয়া উপকরণ মেনে চলেন। এবার ব্যবহার করুন গোলাপ জল। ত্বক উজ্জ্বল করতে অনেকেই তুলোয় করে গোলাপ জল নিয়ে মুখে লাগান। এবার গোলাপ জল দিয়ে প্যাক বানান। জেনে নিন কীভাবে ত্বক উজ্জ্বল হবে গোলাপ জলের গুণে।  

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 17 2022, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

গোলাপ জল ব্যবহার করুন তুলোয় করে। একটি পাত্রে গোলাপ জল নিন। তাতে অল্প পরিমাণ জল মেশান। তুলোয় করে সেই মিশ্রণ মুখে লাগান। রাতে ঘুমানোর আগে লাগান এই মিশ্রণ। ত্বক উজ্জ্বল হবে তেমনই ত্বক নরম হবে এই উপায়। ত্বকের যত্নে বেশ উপকারী গোলাপ জল।    

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ভিটামিন সি ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে নিন গোলাপ জল। তাতে মেশান ভিটামিন সি ক্যাপসুল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকের যত্নে বেশ উপকারী এই প্যাক। ভিটামিন সি ত্বকের জন্য উপকারী। তেমনই গোলাপ জলে থাকা একাধিক উপকরণ ত্বকের যাবতীয় সমস্যা দূর করে থাকে।  

310

লেবুর রস ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। ত্বক উজ্জ্বল করতে পাতিলেবুর রস ও গোলাপ জলের মিশ্রণ বেশ উপকারী। একটি পাত্রে গোলাপ জল নিন তাতে মেশান সম পরিমাণ পাতিলেবুর রস। মিশ্রণটি তুলোয় করে মুখে লাগান। ২০ মিনিট পর জলে ধুয়ে নিন। এতে দূর হবে ত্বকের যাবতীয় সমস্যা।  

410

গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। রুক্ষ্ম ত্বকের সমস্যা দূর করতে বেশ উপকারী এই প্যাক। একটি পাত্রে গোলাপ জল নিন। তাতে মেশান গ্লিসারিন। মিশ্রণটি তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে। তেমনই ত্বক হবে উজ্জ্বল।   

510

মুলতানি মাটি ও গোলাপ জল দিয়ে প্যাক বানান। মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। ২০ মিনিটর পর ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে  মুলতানি মাটি ও গোলাপ জল দিয়ে তৈরি প্যাকের গুণে। নিয়মিত ব্যবহার করতে পারেন এই প্যাক। 

610

বেকিং সোডা ও গোলাপ জল দিয়ে তৈরি প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। মুখ ছাড়া হাত ও পায়ে ত্বকে লাগাতে পারেন এই প্যাক। এক্ষেত্রে  ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে মেশান ও পরিমাণ মতো গোলাপ জল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল করতে বেকিং সোডা ও গোলাপ জলের প্যাক বেশ উপকারী।  

710

অ্যাপেল সিডার ভিনিগার ও গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। একটি পাত্রে সম পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার ও গোলাপ জল নিয়ে মেশান। তুলোয় করে মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। এতে মুহূর্তে ত্বক হবে উজ্জ্বল। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই প্যাক ব্যবহার করতে পারেন। 

810

বেসন ও গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে বেসন নিয়ে তাতে অল্প পরিমাণ গোলাপ জল মেশান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে যেমন ত্বকে জমে থাকা নোংরা দূর হবে তেমনই ত্বক হবে উজ্জ্বল। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন অন্তর ব্যবহার করতে পারেন এই প্যাক। 

910

চন্দন ও গোলাপ জল দিয়ে বানাতে পারেন প্যাক। চন্দন বেটে নিন প্রথমে তার সঙ্গে মেশান গোলাপ জল। অথবা গোলাপ জলের সঙ্গে মেশাতে পারেন চন্দন গুঁড়ো। মিশ্রণটি ত্বকে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল করতে প্রতিদিন ব্যবহার করতে পারেন এই প্যাক। এতে ত্বক হবে উজ্জ্বল।  

1010

শসা, মধু, গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। শসা ব্লেন্ড করে রস বের করে নিন। এবার সেই শসার রসের সঙ্গে মেশান মধু ও গোলাপ জল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ও ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন গোলাপ জলের প্যাক।   

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
কিডনির সমস্যা? রোজের পাতে এই ৮ সবজি ভুলেও নয়! পটাশিয়াম বেড়ে হতে পারে হার্ট অ্যাটাক
Recommended image2
Food Tips: গরম ভাতে এক থালা স্বর্গ! মা-ঠাকুমার হাতের সেই সজনে ডাঁটা দিয়ে ছোলার ডাল রেসিপি, জানুন এক ক্লিকে
Recommended image3
Travel Tips: ওড়িশার লুকোনো স্বর্গ ‘সরফগড়’: পাহাড়-ঝর্ণা-জঙ্গলের মাঝে হারিয়ে যেতে চান? ২ দিনের ট্রিপে ঘুরে আসুন
Recommended image4
Cholesterol: এই ৭টি খাবার কমাবে শরীরের 'খারাপ' কোলেস্টেরল, জানুন বিশদে
Recommended image5
ড্রাগন ফল খেলে মিলবে কী কী উপকার, জেনে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved