MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Winter Gardening: শীতে বারান্দায় সহজে ফলানো যায় এই ৫টি সবজি! অর্গানিক খাওয়ার ইচ্ছে থাকলে জেনে রাখুন

Winter Gardening: শীতে বারান্দায় সহজে ফলানো যায় এই ৫টি সবজি! অর্গানিক খাওয়ার ইচ্ছে থাকলে জেনে রাখুন

শীতকালে আপনার বারান্দাকে সবজি বাগানে পরিণত করুন। খুব সহজেই টবে ফলানো যায় এমন পাঁচটি সবজির খোঁজ রইল। সাধারণ যত্নেই ৩০ দিনের মধ্যে তাজা পালং ও মেথি শাক পেতে পারেন।

2 Min read
Author : Anulekha Kar
Published : Nov 12 2026, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পালং শাক: চওড়া টবে ফলান তাজা পালং
Image Credit : gemini ai

পালং শাক: চওড়া টবে ফলান তাজা পালং

শীতের বারান্দা বাগানের জন্য পালং শাক দারুণ। কারণ ঠান্ডা আবহাওয়াতে এই শাক ভালো বাড়ে এবং খুব গভীর টবের দরকার হয় না। প্রথমে বাইরের দিকের পাতাগুলো তুলবেন আর মাঝের ছোট পাতাগুলোকে বাড়তে দেবেন। এই ‘কাট অ্যান্ড কাম এগেইন’ পদ্ধতিতে একটা টব থেকেই কয়েক সপ্তাহ ধরে তাজা শাক পেতে পারেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মেথি: মাত্র ৩০ দিনেই পাবেন তাজা মেথি শাক
Image Credit : Gemini

মেথি: মাত্র ৩০ দিনেই পাবেন তাজা মেথি শাক

খুব দ্রুত আর সহজেই বাড়িতে মেথি শাক ফলানো যায়। নতুন বাগানিদের জন্য এটা আদর্শ। চওড়া টবে বীজ ছড়ান আর বীজ বেরোনোর সময় মাটি হালকা ভিজে রাখুন। মাটির এক ইঞ্চি ওপর থেকে কচি ডাঁটাগুলো কাটবেন। এতে নতুন পাতা গজাবে আর আপনি বারবার শাক তুলতে পারবেন।

35
মুলো: ছোট জায়গাতেই ফলান কড়মড়ে মুলো
Image Credit : Gemini AI

মুলো: ছোট জায়গাতেই ফলান কড়মড়ে মুলো

মুলোর শিকড় বাড়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকলে বারান্দা বাগানে এটা ভালোভাবেই হয়। একটা গভীর টব নিন আর শিকড় যাতে ভালোভাবে বাড়তে পারে তার জন্য ঝুরঝুরে ও জল নিকাশি ব্যবস্থা ভালো এমন মাটি ব্যবহার করুন। জাত এবং আবহাওয়ার ওপর ভিত্তি করে, চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই ছোট আকারের মুলো তোলার জন্য তৈরি হয়ে যেতে পারে।

45
গাজর: টবের জন্য ছোট জাতের গাজর বাছুন
Image Credit : AI Generated

গাজর: টবের জন্য ছোট জাতের গাজর বাছুন

টবে গাজর ফলাতে চাইলে ছোট বা গোল জাতের গাজর বেছে নিলে সেগুলো বারান্দার টবে ভালোই বাড়ে। ঝুরঝুরে মাটি-সহ একটা গভীর টব ব্যবহার করুন যাতে শিকড়গুলো বাধা না পেয়ে বাড়তে পারে। ভালোভাবে বেড়ে ওঠার জন্য এবং মিষ্টি ও মুচমুচে গাজর পেতে হলে প্রচুর আলো ও আর্দ্রতা বজায় রাখা জরুরি।

55
লেটুস: আপনার বারান্দা বাগানে যোগ করুন স্যালাডের পাতা
Image Credit : Getty

লেটুস: আপনার বারান্দা বাগানে যোগ করুন স্যালাডের পাতা

নতুন বাগানিদের জন্য লেটুস একটি দারুণ শীতকালীন সবজি। এটি টবে ভালো বাড়ে এবং হালকা রোদেও সহ্য করতে পারে। এর নরম পাতা স্যালাড, স্যান্ডউইচ এবং রোজকার খাবারে ব্যবহার করা যায়। মাটি যাতে প্যাচপ্যাচে না হয় সেদিকে খেয়াল রেখে নিয়মিত জল দিন। গাছ যাতে ভালোভাবে বাড়ে তার জন্য বাইরের পাতাগুলো আগে তুলে নিন।

বারান্দায় বাগান করার অতিরিক্ত টিপস: শাক পাতার জন্য চওড়া টব এবং শিকড়ওয়ালা সবজির জন্য গভীর টব ব্যবহার করুন। চার থেকে ছয় ঘণ্টা রোদের ব্যবস্থা রাখুন এবং শীতে গাছে অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকুন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
লাইফস্টাইলের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Combing Wet Hair: ভেজা চুল আঁচড়ালে কি গোড়া থেকে চুল ওঠে? কী বলছেন বিশেষজ্ঞরা
Recommended image2
Hotel Security Tips: হোটেলে ঢুকেই খাটের নিচে জলের বোতল গড়িয়ে দিন! বিমানসেবিকার এই টোটকা মানলে বাঁচবে প্রাণ
Recommended image3
Eye Health Foods: চোখ ভালো রাখতে ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Recommended image4
Egg Recipe: দারুণ স্বাদের ভাজা মশলার ডিমের কারি কীভাবে বানাবেন, রইল নতুন পদের হদিশে
Recommended image5
কাউকে ‘না’ বললেই অপরাধবোধ? আপনি ‘People Pleaser’ নন তো? মুক্তির ৫টি উপায় জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved