MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ভারতের অনন্য গ্রাম, যেখানে বেশিরভাগ হয় যমজ সন্তান, হতবাক গবেষকরাও

ভারতের অনন্য গ্রাম, যেখানে বেশিরভাগ হয় যমজ সন্তান, হতবাক গবেষকরাও

ভারতের এমনই এক গ্রামের কথা বলতে যাচ্ছি, যার রহস্য আজ পর্যন্ত সমাধান করা যায়নি। শুধু তাই নয়, বড় বড় চিকিৎসকরাও এই সত্যের কথা জেনে অবাক। তো চলুন জেনে নেই এই গ্রাম সম্পর্কে কিছু মজার কথা। 

2 Min read
Author : Deblina Dey
| Updated : Feb 20 2022, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

এই পৃথিবী রহস্যে ভরা। তবে সময়ে সময়ে অনেক রহস্যও উন্মোচিত হয়েছে। কিন্তু, আজ পর্যন্ত অনেকেরই রহস্যের সমাধান করা যায়নি। আজ আমরা আপনাকে ভারতের এমনই এক গ্রামের কথা বলতে যাচ্ছি, যার রহস্য আজ পর্যন্ত সমাধান করা যায়নি। শুধু তাই নয়, বড় বড় চিকিৎসকরাও এই সত্যের কথা জেনে অবাক। তো চলুন জেনে নেই এই গ্রাম সম্পর্কে কিছু মজার কথা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

অন্যান্য গ্রামের মতো ভারতের এই গ্রামটিও খুবই সাধারণ। কিন্তু, সন্তান জন্ম নিয়ে এমনই এক কাহিনি রয়েছে, যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। কেরালার মালাপুরম জেলায় অবস্থিত এই গ্রামের নাম কোডিনহি। এই গ্রামে মোট দুই হাজার পরিবারের বসবাস। এই গ্রামের বিশেষত্ব হল এখানকার বেশিরভাগ শিশুই যমজ।

37

দেশে এমন একটি গ্রামও রয়েছে যেখানে সর্বাধিক সংখ্যক যমজ সন্তানের জন্ম হয়। কেন কেরালার মানাপ্পাপুরম জেলার কোডিনি গ্রামে সর্বাধিক সংখ্যক যমজ শিশুর জন্ম হয় তা এখনও বিজ্ঞানীদের কাছে রহস্য। দ্য নিউজ মিনিটের প্রতিবেদন অনুযায়ী, ২০০০ পরিবারের এই গ্রামে ৪০০ জোড়া যমজ সন্তান রয়েছে। এই গ্রামটি টুইন ভিলেজ নামেও পরিচিত।

47

দ্য নিউজ মিনিটের প্রতিবেদনে বলা হয়েছে, এই গ্রামে বসবাসকারী ৪৬ বছর বয়সী শামসাদ বেগম জানান, ১৯ বছর আগে তাদের যমজ কন্যা সন্তান হয়। তাদের নাম রাখা হয়েছে শাহজারা ও ইশানা। তিনি বলেন, সংসারে দ্বিগুণ সুখ পাবেন তা কখনো ভাবেননি। তাদের গত পাঁচ প্রজন্মের মধ্যে কোনও যমজ সন্তানের জন্ম হয়নি। বিয়ের পর, ২০০০ সালে, তিনি তার স্বামীর সঙ্গে গ্রামে চলে যান।

57

যমজ সন্তান কারও জন্য আনন্দের কারণ এবং কারও জন্য আর্থিক সমস্যার কারণ বলে মনে করেন এই গ্রামের বাসিন্দারা। অভিলাষ, যিনি একজন অটোরিকশা চালক হিসাবে কাজ করেন, বলেন যে তার দুটি যমজ সন্তান হয়েছে। তাদের উদ্বেগের কারণ হল রাজ্য সরকার এই জাতীয় পরিবারগুলিকে কোনও আর্থিক সহায়তা দেওয়ার কোনও পরিকল্পনা করেনি। এখন আর্থিক অবস্থার অবনতি ঘটছে ৪ সন্তানের জন্ম হওয়ার পর।

67

কেন এই গ্রামে এত যমজ শিশুর জন্ম হয় তা বোঝার জন্য অনেক নামী প্রতিষ্ঠান গবেষণা করেছে। এর মধ্যে রয়েছে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, ইউনিভার্সিটি অফ লন্ডন, হায়দ্রাবাদ, কেরালা ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যান্ড ওশান স্টাডিজ। এই রহস্য সমাধানের জন্য গবেষকরা লালা ও চুলের নমুনা নেন এবং সেগুলোর মাধ্যমে ডিএনএ পরীক্ষা করা হয়।

77

কেরালা ইউনিভার্সিটি অফ ফিশারিজ অ্যান্ড ওশান স্টাডিজের গবেষক প্রফেসর ই প্রীতম বলছেন, অনেক বিজ্ঞানীও বিশ্বাস করেন যে জেনেটিক কারণেই এমনটা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় চমকপ্রদ কিছু পাওয়া যায়নি, যাতে প্রমাণ করা যায় কেন এই গ্রামে এত যমজ সন্তান রয়েছে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুষ্টিগুণে ভরপুর মাখানা! সকালের জলখাবারে খাওয়ার অজানা স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
Recommended image2
নক্সা মিলিয়ে কিনুন মঙ্গলসূত্র আর ব্রেসলেট, রইল লেটেস্ট ডিজাইন
Recommended image3
Pineapple Benefits: আনারস খেলে পাবেন ৬টি দারুণ স্বাস্থ্য উপকারিতা
Recommended image4
Iron Rich Foods: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি খাবারেই বাড়বে হিমোগ্লোবিন
Recommended image5
Fatty Liver: ফ্যাটি লিভারের এই ৬টি লক্ষণ অবহেলা করবেন না! বিপদে পড়বেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved