MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ঠোঁটের ওপর অবাঞ্ছিত লোম দূর হবে ঘরোয়া উপায়, জেনে নিন করে বানাবেন প্যাক

ঠোঁটের ওপর অবাঞ্ছিত লোম দূর হবে ঘরোয়া উপায়, জেনে নিন করে বানাবেন প্যাক

এক সপ্তাহ থেকে ১০টা দিন যেত না যেতেই দেখা দেয় মুখের অবাঞ্ছিত রোম। এদিকে রোজ রোজ পার্লার যাওয়াও সম্ভব নয়। আই ভ্রু প্লাক করার পরে তেমন সমস্যা হয় না। কিন্তু, আপার লিপের রোম তোলার ৭ থেকে ১০ দিনের মধ্যে দেখা দেয়। এবার ঠোঁটের ওপরের লোম তুলতে মেনে চলুন ঘরোয়া টোটকা। জেনে নিন কী করলে দূর হবে ঠোঁটের ওপরের বাড়তি রোম। জেনে নিন কী করবেন। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Apr 04 2022, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দই, বেসন ও হলুদ দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ১ চামচ বেসন, সমপরিমাণ দই ও সামান্য হলুদ নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহারে রোম দূর হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

হলুদ ও দুধ দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ চাম হলুদ ও ১ চামচ দুধ নিন। ভালো করে মিশিয়ে ঠোঁটের ওপর লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে নিন। এই প্যাক রোমকূপের জমে থাকা নোংরা দূর করে। সঙ্গে এই প্যাকের গুণে দূর হবে ঠোঁটের ওপরে থাকা লোম। 

310

লেবু ও চিনি দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে লেবুর রস ও গুঁড়ো করা চিনি মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ঠোঁটের ওপর লাগান। তারপর ধুয়ে নিন। চিনি ও মধুর মিশ্রণের গুণে লোম দূর হবে। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহার করতেই পারেন। এতে মুহূ্র্তে উপকার পাবেন।   

410

ডিমের সাদা অংশ লোম তুলতে বেশ উপকারী। একটি পাত্রে নিন ডিমের সাদা অংশ। তার সঙ্গে মেশান কর্নফ্লাওয়ার। তাতে দিন ১ চামচ চিনি। চিনি দেওয়ার আগে ভালো করে গুঁড়ো করে নেবেন। এই প্যাক ঠোঁটের ওপরে লাগান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা ঘষে করে তুলে ফেলুন। 

510

মধু ও লেবুর রস মেশিয়ে প্যাক বানান। একটি পাত্রে অর্ধেক মধু ও বড় চামচ মধু নিয়ে ভালো করে মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা ঘষে করে তুলে ফেলুন। মুহূর্তে দূর হবে বাড়তি লোম। 

610

আলুর রস ও মুসুর ডাল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে আলু ঘষে রস বের করে নিন। অন্য দিকে, মুসুর ডাল বেটে নিন। এবার দুটো ভালো করে মেশান। মিশ্রণটি ঠোঁটের ওপর লাগান। শুকিয়ে গেল ঘষে ধুয়ে নিন। এতে দূর হবে ঠোঁটের ওপর থাকা বাড়তি লোম। 

710

হলুদের গুণে দূর হয় মুখের রোম। হলুদ ভালো করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান গোলাপ জল। মিশ্রণটি ঠোঁটের পর এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। এটি প্রাকৃতিক ব্লিচেরও কাজ করে। এর গুণে লোমগুলো হালকা হয়ে যায়। 

810

কর্ন ফ্লাওয়ার ও দুধ দিয়ে বানাতে পারেন প্যাক। ১ চামচ কর্ন ফ্লাওয়ারের সঙ্গে মেশান ২ টেবিল চাচম দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। কর্ন ফ্লাওয়ার ও দুধের গুণে লোম দূর হবে। 

910

আটা, দুধ ও হলুদ দিয়ে প্যাক বানাতে পারেন। এই প্যাক ত্বকের জন্য বেশ উপকারী। এই প্যাকের গুণে দূর হবে বাড়তি লোমের সমস্যা। একটি পাত্রে আটা ও সম পরিমাণ হলুদ বাটা নিন। তার সঙ্গে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ঠোঁটের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। তারপর হালকা মালিশ করে তুলে ফেলুন। মুহূর্তে দূর হবে বাড়তি লোম।

1010

ত্বকের যত্নে ঘরোয়া টোটকার ব্যবহার হচ্ছে বহুদিন ধরে। ত্বক উজ্জ্বল করতে, চুলের যত্ন নিতে প্রায়শই ঘরোয়া টোটকার ব্যবহার করে থাকেন সকলে। এবার ত্বকের অবাঞ্ছিত রোম দূর করুন ঘরোয়া টোটকার গুণে। ঠোঁটের ওপর রোম তুলতে ব্যবহার করুন কয়টি ঘরোয়া প্যাক।     
  

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুখ পাতলা? ভরাট দেখাবে মুখ, পারফেক্ট শেপের জন্য রইল ৭টি খোঁপার স্টাইল
Recommended image2
লোডশেডিংয়ে ফ্রিজ বন্ধ? গরমে তরকারি পচবে না, ঠাকুমার এই ৫ টোটকা জানলেই কেল্লাফতে
Recommended image3
আমের সিজন যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই মিষ্টি, ষষ্ঠীতে জামাই আদরের মেনুতে হিট – ‘আম ভাপা দই’
Recommended image4
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
Recommended image5
Dosa English Name: ধোসার ইংরেজি নাম কী? ভারতের প্রিয় খাবারের নামের আসল রহস্য জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved