MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • World News
  • Pakistan News
  • অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হতেই রেগে আগুন পাকিস্তান, মোদীর বিরুদ্ধে শুরু বিষাদগার

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন হতেই রেগে আগুন পাকিস্তান, মোদীর বিরুদ্ধে শুরু বিষাদগার

অযোধ্যায় রাম মন্দিরের শিলন্যাস নিয়ে রেগে আগুন পাকিস্তান । আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তুলে ধরা পাকিস্তান এখন রাম মন্দির ইস্যুতে ভারতকে আক্রমণ করা শুরু করেছে। ইমরান খান সরকারের রেল মন্ত্রী শেখ রশিদ  মোদী সরকারের সমালোচনা শুরু করেছেন।  মোদী সরকারকে সাম্প্রদায়িক সরকার বলে আখ্যা দিয়েছেন তিনি। রশিদ একটি বয়ানে বলেন, ‘ভারত এখন রাম নগর হয়ে গেছে। সেখানে ধর্মনিরপেক্ষ বলে আর কিছু নেই।' 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 06 2020, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বুধবার ৫ আগস্ট অযোধ্যায় বহু প্রতিক্ষিত রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ইসলামাবাদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, ভারত আর ধর্মনিরপেক্ষ দেশ নেই। রামমন্দিরের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই ভারত এখন 'রামনগর' হিসাবে রূপান্তরিত হয়েছে।তিনি জানান, দুনিয়াতে আর নিরপেক্ষ দেশ বলে কিছু নেই। এখন ভারত শ্রীরামের হিন্দুত্বের দেশ হয়ে গিয়েছে।
 

38

তবে ইমরান মন্ত্রিসভার সদস্য শেখ রশিদ ও বিতর্ক যেন ছায়াসঙ্গী।  ঠিক  একবছর আগে কাশ্মীর থেকে ৩৭০ ধারা ভারত যখন তুলে নেয় , তখন ভারতে পরমাণু হামলার ডাক দিয়েছিলেন রশিহ। এরপর ভারতের ঘন্টাধ্বনি স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন এই পাক মন্ত্রী। 

48

পাকিস্তানের বিতর্কিত মন্ত্রী শেখ রশিদ এর আগে একবার মোদীর নাম নিয়ে তাঁর সমালোচনা করতে গিয়ে , হাতে মাইক তোলেন, আর তখনই বিদ্যুতের প্রবল 'শক' খেয়েছিলেন। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে প্রবল মজা করা হয়েছিল। 

58

 রশিদের দাবি, ৫ অগাস্টকে অযোধ্যার ভূমি পুজোর দিন হিসাবে জেনে বুঝেই ঠিক করেছিল মোদী সরকার।

68

এদিকে নিজের দেশেই মন্দির তৈরি রুখে দিয়েছেন ইমরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হিন্দুদের উপাসনার জন্য মন্দির তৈরির ঘোষণা করা হয়েছিল গত জুন মাসেই। ইসলামাবাদের এইচ-৯ সেক্টরে সেই মন্দিরের জন্য বরাদ্দ এলাকায় একটি অনুষ্ঠান করে কাজও শুরু হয়ে যায়। তবে সেই মন্দির তৈরি করার পথে বাধা হয়ে দাঁড়ায় ইমরান খানের সরকার।

78

 মন্দির নির্মাণ শুরু হতেই সেখানে ভাঙচুর চালায়  স্থানীয় মৈলবীরা। এদিকে ইমরান খান এই মন্দিরের জন্য ১.৩ মিলিয়ন ডলার বরাদ্দের কথা বলেও পিছিয়ে আসেন। 

88

সম্প্রতি লাহোরে একটি শিখ গুরুদ্বার দখলের অভিযোগও উঠেছে। শিখ ধর্মের ভাই তারু সিংজি শহিদ হন বর্তমান পাকিস্তানের লাহোরের নউলাখা বাজারের কাছে একটি এলাকায়। সেই এলাকাতেই গড়ে ওঠে শিখ ধর্মীয় স্থান গুরুদ্বার শাহিদি স্থান। জানা গিয়েছে, পাকিস্তান সেখানে এলাকার নামকরণ করেছে মসজিদ শাহিদগঞ্জ। সেখানেই গুরুদ্বারকে মসজিদে রূপান্তরের চেষ্টা হচ্ছে। 

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Imran Khan: জেলই ঠিকানা ইমরান খানের, স্বাস্থ্য পরীক্ষা করেই ছেড়ে দিল শিফা হাসপাতাল
Recommended image2
ইমরান খান রাজনীতিতে ফিরবেন, হাসপাতালে ভর্তির নির্দেশের পেছনে কি গোপন সমঝোতা?
Recommended image3
হাফিজ সইদ জম্মু ও কাশ্মীরে ১০ হাজার জঙ্গি পাঠিয়েছে, দাবি খোদ পাকিস্তানি ধর্মগুরুর
Recommended image4
Imran Khan: জেল থেকে হাসপাতালে সরাতে হবে ইমরানকে, নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের
Recommended image5
Pakistani TikToker: প্রকাশ্যে গুলি করে খুন জনপ্রিয় টিকটকারকে, সিসিটিভিতে ধরা পড়ল হামলার ভয়ঙ্কর ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved