MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • Pakistan News
  • গোয়েন্দা রিপোর্টে ফাঁস পাকিস্তানের 'কালা' পরিকল্পনা, ৫ অগাস্ট নিয়ে গোপনে চলছে তুমুল তোড়জোড়

গোয়েন্দা রিপোর্টে ফাঁস পাকিস্তানের 'কালা' পরিকল্পনা, ৫ অগাস্ট নিয়ে গোপনে চলছে তুমুল তোড়জোড়

২০১৯ সালের ৫ অগাস্ট। ভারতের সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক বড় দিন। ওই দিনই নরেন্দ্র মোদী সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল। তারপর দেখতে দেখতে বছর ঘুরে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার প্রথম বার্ষিকী-কে ভারত বিরোধিতার কাজে লাগাতে উঠে-পড়ে লেগেছে পাকিস্তান।

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Jul 31 2020, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি জানতে পেরেছে চলতি বছরের ৫ অগাস্ট দিনটিকে পাকিস্তান দেশে ও বিদেশে 'কালা দিবস' হিসাবে পালন করবে। শুধু তাই নয়, ভারতকে বিশ্বের সামনে হেয় করার লক্ষ্যে বিস্তৃত পরিকল্পনা করেছে পাক সরকার ও সেনাবাহিনী। গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে শুরু করে প্রতিটি পাক সরকারি বিভাগকে সুনির্দিষ্ট কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

জানা গিয়েছে ওই দিন বিভিন্ন বিদেশী সংবাদমাধ্যমের একটি প্রতিনিধি দল এবং ভারত ও পাকিস্তানে রাষ্ট্রসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীর (ইউএনএমওজিআইপি)-র একটি প্রতিনিধি দলকে নিয়ন্ত্রণরেখা এলাকায় নিয়ে আসবে পাকিস্তান সরকার। সেখানে ভারতীয় বাহিনী কীভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, তা দেখানো হবে। এই বিষয়ে পাক সরকার একটি শ্বেতপত্রও জমা ইউএনএমওজিআইপি-র প্রতিনিধিদের হাতে।

 

35

সেইসঙ্গে পাকিস্তানি সরকারি নিউজ চ্যানেলগুলিতে তো বটেই বেসরকারি নিউজ চ্য়ানেলগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি প্যাকেজ তৈরির জন্য। ওই দিন সারাদিন সেইসব প্যাকেজ ঘুরিয়ে ফিরিয়ে চালাতে হবে। সেইসঙ্গে কালা দিবস উপলক্ষ্যে নিউজ চ্যানেলগুলির লোগো কালো করে দিতে হবে।

 

45

এরসঙ্গে ভারত বিরোধী প্রচারের জন্য পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ, আন্ত-পরিষেবা জনসংযোগ বা আইএসপিআর একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে। আইএসপিআর-এর ডিরেক্টর থেকে শুরু করে কে কখন সোশ্যাল মিডিয়ায় কী বিবৃতি দেবেন, একেবারে ঘড়ি ধরে তার সময়সূচি তৈরি করা হচ্ছে। 'কালা দিবস' ও কাশ্মীর ইস্যু নিয়ে দিনভর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড-এর পরিকল্পনাও করেছে তারা।

55

সেইসঙ্গে বিদেশের মাটিতেও কাশ্মীর ইস্যু-কে ফের খুঁচিয়ে তুলতে চাইছে ইমরান খান প্রশাসন। এই লক্ষ্যে বিশ্বের সমস্ত পাকিস্তানি দূতাবাসগুলিকে ৫ অগাস্ট নিজ নিজ দূতাবাস প্রাঙ্গনে ভারত বিরোধী কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করতে বলা হয়েছে।

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indus Waters Treaty: লাদাখে সিন্ধুর জল ধরে রাখার উদ্যোগ, পাকিস্তানকে বার্তা ভারতের
Recommended image2
হিন্দু মন্দির গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার পাকিস্তানের, দাবি, বৃষ্টির কারণেই ধসে পড়ে
Recommended image3
BLA Attack: বালোচ লিবারেশন আর্মির জোড়া হামলায় হতবাক মুনির, নিহত ২৫ পাকিস্তানি সেনা
Recommended image4
Pakistan Temple: ১০০ বছরের পুরোনো হিন্দু মন্দির ভেঙে মাদ্রাসা তৈরির অভিযোগ, সরব VHP
Recommended image5
ইউরোপীয় রাজপরিবারের এই মেয়েকে বিয়ে? বিলাওয়াল ভুট্টোকে ঘিরে তুমুল জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved