MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Fashion and Beauty
  • শাড়ি আলতা চন্দন এখন আর শুধু মেয়েদের দখলে নয়, মোহময় পুরুষের ছবি শেয়ার করে টুইটারে আবেগতাড়িত তসলিমা নাসরিন

শাড়ি আলতা চন্দন এখন আর শুধু মেয়েদের দখলে নয়, মোহময় পুরুষের ছবি শেয়ার করে টুইটারে আবেগতাড়িত তসলিমা নাসরিন

সমাজের চোখের রাঙানি লাল হয়ে ফুটে উঠেছে আতিফ খানের শাড়ি আর পায়ের পাতার আলপনায়। টুইটারে শাড়ি পরিহিত সেই মোহময় পুরুষের ছবি শেয়ার করে তসলিমা নাসরিন লিখে দিলেন, “বাহ চমৎকার!” 

2 Min read
Author : Sahely Sen
Published : Sep 15 2022, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

লাল রঙের বেনারসি, কপালে চন্দনের আলপনা, পায়ে রাঙা আলতার নিখুঁত কারুকাজ। ভাবছেন বাঙালি ঘরের নববধূর কথা বলছি? সেই রক্ষণশীলতার ঘুম ভাঙাতেই ফ্যাশন শিল্পী রুদ্র সাহা নিয়ে ফেললেন এক অভিনব উদ্যোগ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

বেনারসি মানেই বাঙালি মেয়েদের আবেগ। রাঙা বেনারসি আর চন্দনের কলকায় যুগে যুগে বাঙালি মেয়েরা হয়ে উঠেছেন লক্ষ্মীপ্রতিমা। কিন্তু, সেই বেনারসি যখন শোভা পায় পুরুষের শরীরে? তখন কি সমাজ ‘ছি’ ‘ছি’ করে ওঠে? নাকি, বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখে অপরূপ সৌন্দর্যের আভা?

38

বিখ্যাত কবি ও লেখিকা তসলিমা নাসরিন কিন্তু সমাজের এই দ্বিতীয় অংশে পড়েন। অথবা, সমাজ থেকে একটু দূরে গিয়েই তাঁর দর্শন। টুইটারে শাড়ি পরিহিত সেই মোহময় পুরুষের ছবি শেয়ার করে তিনি লিখে দিলেন, “বাহ চমৎকার! পুরুষদের পরনে শাড়ি। এবারের পুজোর ফ্যাশন।” আর পুরুষরা কী বলছেন? কেউ বলছেন, ‘এটা নেহাতই পাগলামো’, কেউ কেউ আবার আক্ষেপ করে বলছেন, ‘এখন আমাদের এসবও দেখতে হবে!’

48

তাতে কি কেয়ার করছেন সাজশিল্পী রুদ্র সাহা, মডেল আতিফ খান, রূপটান শিল্পী রাখী অগ্রবাল, সাধ্বিকা দেবশর্মা, অথবা কেশসজ্জার শিল্পী রোহিনী আইচ, সহযোগী শিল্পী পৌলমী সাহা, ঈশিতা দত্ত, কিংবা সৌম্য সিংহের মতো দুর্দান্ত চিত্রগ্রাহকরা? সমাজের চোখের রাঙানি লাল হয়ে ফুটে উঠেছে আতিফ খানের শাড়ি আর পায়ের পাতার আলপনায়।

58

পুজোর আগে বেনারসি শাড়িকে নবরূপে উপস্থাপন করলেন পোশাকশিল্পী রুদ্র সাহা। শাড়ি মানুষের ব্যক্তিত্ব অনুযায়ী চেহারার পরিস্ফুটন ঘটায়। তাই শুধু নারী নয়, পুজোর ফ্যাশনের সাজে পুরুষকেও উদ্বুদ্ধ করা হল বারোহাতি বস্ত্রখণ্ডের সাজে।

68

সাজই পারে নারী-পুরুষকে একাকার করে ফেলতে। তৈলাক্ত বুক, কোমর থেকে ধুতির মতো জড়িয়ে সোনালি সুতোর কাজ করা লাল টুকটুকে বেনারসি। এবছরের দুর্গাপুজোর আগে এমনই সাজে সেজে উঠেছেন মডেল আতিফ।

78

লিঙ্গভেদের কালো পর্দা ধুয়ে মুছে সাফ করে দেওয়া এই পরিকল্পনাটির নেপথ্যে থাকা পোশাকশিল্পী রুদ্র বলেছেন, “আমরা চেয়েছিলাম এমন কোনও সাজ তৈরি করতে, যা পুজোর আগে মানুষের মননে লেগে থাকবে। আশা করি সেটা পেরেছি।”
 

88

পুরুষের দেহে শাড়ি লেপটে দেওয়ার বার্তাটি খুব স্পষ্ট। নারী বা পুরুষ নয়, শাড়ি হয়ে উঠুক আপামর বাঙালির অহঙ্কার। এই পরিচ্ছদ সারা বাংলার অহঙ্কার। বাঙালির হাত ধরেই শাড়ি পৌঁছে যাক গোটা বিশ্বের দরবারে।
 

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Silver Lockets: কম বাজেটে দারুণ সব রুপোর লকেট, একঝলকে দেখে নিন ডিজাইন
Recommended image2
Mehendi Designs: জন্মাষ্টমীতে হাতে পরুন এই ৫ ডিজাইন, নজর সরাতে পারবে না কেউ
Recommended image3
Bangle Designs: হাতে পরলেই কামাল! দেখুন চোখধাঁধানো সব চুড়ির ডিজাইন
Recommended image4
নক্সা মিলিয়ে কিনুন মঙ্গলসূত্র আর ব্রেসলেট, রইল লেটেস্ট ডিজাইন
Recommended image5
Rs.10 Hair Spa: ১০ টাকায় হেয়ার স্পা! বাড়িতেই পান পার্লারের মতো চকচকে চুল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved