- Home
- Lifestyle
- Relationship
- শীতকালে এই খাবারগুলি খেলেই উষ্ণ হয়ে উঠবে শরীরী প্রেম, দীর্ঘস্থায়ী হবে যৌন মিলন
শীতকালে এই খাবারগুলি খেলেই উষ্ণ হয়ে উঠবে শরীরী প্রেম, দীর্ঘস্থায়ী হবে যৌন মিলন
শীতকাল চলেই এসেছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরকেও রাখতে হবে তরতাজা। শীতের মরশুমে শরীরের উষ্ণতা ধরে রাখতে সামান্য বদল আনতে হবে ডায়েটে। যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। শীতের আমেজে দাম্পত্যকে উষ্ণ করে তুলতে প্রতিদিন পাতে রাখুন এই ফলগুলি।

বেদানা- শীতকালই নয়, সারাবছরই বাজারে পাওয়া যায় বেদানা। নারী কিংবা পুরুষ শরীরের চাহিদা বাড়াতে প্রতিদিন পাতে রাখুন বেদানা। ডালিম টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে।
রসুন- শরীরে রক্তচলাচল বৃদ্ধি করে রসুন। পুরুষের যৌনতাবর্ধক বলেই প্রাচীনকাল থেকেই সুপরিচিত রসুন।
ক্যাপসিকাম- ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ ক্যাপসিকাম সারাবছরই প্রায় পাওয়া যায়। যৌন সম্পর্ক বৃদ্ধিতে দারুণ কাজ করে এই ক্যাপসিকাম।
কুমড়োর বীজ- শরীরের চাহিদা বাড়াতে জুড়ি মেলা ভার কুমড়োর বীজ। কুমড়োর বীজে রয়েছে ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক।
পালং শাক- শীতকালে বাজারে গেলে হামেশাই পাওয়া যায় এই পালং শাক। ম্যাগনেশিয়াম, অন্যান্য মিনারেল থাকার জন্য শরীর চনমনে থাকে।
রাঙা আলু- পটাশিয়াম সমৃদ্ধ রাঙা আলু খেলে শরীরের উত্তেজনা দ্বিগুন বাড়ে। শীতকালের এই সব্জিতে পটাশিয়াম রয়েছে।
Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.