MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • পিভি সিন্ধু জন্মদিনে জানুন তারকা শাটলারের এমন ৫টি রেকর্ড, যা ভাঙা সত্যিই খুবই কঠিন

পিভি সিন্ধু জন্মদিনে জানুন তারকা শাটলারের এমন ৫টি রেকর্ড, যা ভাঙা সত্যিই খুবই কঠিন

৫ জুলাই ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাডমিন্টন (Badminton Player)তারকা পিভি সিন্ধুর ২৭ তম জন্মদিন (PV Sindhu Birthday)। সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা শাটলার। মাত্র ২৭ বছর বয়সে সিন্ধু একাধিক রেকর্ড নিজের নামে করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championship) জেতা থেকে শুরু করে অলিম্পিকে (Olympic) পদক জেতা, তিনি সবসময় তার খেলায় মুগ্ধ করেছেন। আসুন, আজ তার জন্মদিনে পিভি সিন্ধুর ৫টি সেরা রেকর্ডের কথা বলি, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 05 2022, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

পরপর দুটি অলিম্পিকে পদক জয়-
পিভি সিন্ধু ভারতের প্রথম এক খেলোয়ার যিনি পরপ দুটি অলিম্পিকে দেশের হয়ে পদক জিতেছেন।  ভারতীয় শাটলার পিভি সিন্ধু এই খেলায় একমাত্র একক খেলোয়াড় যিনি অলিম্পিকে রুপো জিতেছেন। ২০১৬ রিও অলিম্পিকের রুপো জিতেঠিলেন। পরবর্তীকালে, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন সিন্ধু। একইসঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখান।  
 

25

প্রথম ভারতীয়  খেলোয়াড় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন-
পিভি সিন্ধু হলেন ভারতের প্রথম একক খেলোয়াড় যিনি বিডব্লুইএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। তিনি আগস্ট ২০১৯-এ এই কৃতিত্ব অর্জন করেছিলেন যখন তিনি ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে২১-৭, ২১-৭ এ পরাজিত করেছিলেন। সোনা জেতার আগে সিন্ধু ২০১৭ ও ২০১৮ ,সালে এই ইভেন্টে রুপো জিতেছিলেন।

35

প্রথম ভারতীয় যিনি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জিতেছেন-
সিন্ধু হলেন প্রথম ভারতীয় যিনি বিডব্লুউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল জিতেছেন। সিন্ধু ২৪ বছর বয়সে এই শিরোপা জিতেছেন। ২০১৮সালে তিনি তা করেছিলেন যখন তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নোজোমি ওকুহারাকে ২১-১৯, ২১-১৭-এ পরাজিত করেছিলেন।

45

দীর্ঘতম বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রেকর্ড-
পিভি সিন্ধুর স্ট্যামিনা নিয়ে সবসময়ই কথা হয়। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময়, তিনি টুর্নামেন্টের ইতিহাসে দীর্ঘতম ফাইনাল খেলেছিলেন। তিনি ওকুহারার বিরুদ্ধে ১১০ মিনিট খেলেন কিন্তু জিততে ব্যর্থ হন, কারণ জাপানি তারাক ২১-১৯, ২০-২২, ২২০২০ জিতেছিল। এটি ছিল দ্বিতীয় দীর্ঘতম মহিলাদের ফাইনাল।
 

55

প্রথম ভারতীয় যিনি ৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন
পিভি সিন্ধু একমাত্র ভারতীয় শাটলার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইভেন্টে পাঁচটি পদক জিতেছেন। ২০১৯ সালে সোনা, ২০১২ ও ২০১৮ সালে রুপো, ২০১৩ ও ২০১৪ সালে ব্রোঞ্জ জিতেছিলেন পিভি সিন্ধু। জন্মদিনে 

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
SL vs IRE T20 World Cup 2026: আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল শ্রীলঙ্কা
Recommended image2
T20 World Cup 2026: শিমরন হেটমায়ার ছুঁলেন নয়া মাইলফলক, ভাঙল ক্রিস গেইলের ১৭ বছরের রেকর্ড
Recommended image3
ENG vs NEP T20: মাত্র ৪ রানে জয় ইংল্যান্ডের, বিশ্বকাপে ব্রিটিশদের বিরুদ্ধে দুরন্ত লড়াই নেপালের
Recommended image4
পাকিস্তান-বাংলাদেশের আঁতাত স্পষ্ট, মহসিন নকভির সঙ্গে বৈঠকে আমিনুল ইসলাম বুলবুল
Recommended image5
T20 World Cup 2026: প্রথম ম্যাচেই বিধ্বংসী সূর্যকুমার, এবার ভেঙে দিলেন বাবর এবং কোহলির রেকর্ডও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved