MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • নিজের 'সেক্স লাইফ' নিয়ে মুখ খুললেন নীরজ চোপড়া, কী জানালেন 'ন্যাশানাল ক্রাশ'

নিজের 'সেক্স লাইফ' নিয়ে মুখ খুললেন নীরজ চোপড়া, কী জানালেন 'ন্যাশানাল ক্রাশ'

টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়াকে নিয়ে জানার কৌতহুল বেড়ে গিয়েছে সকলের। নীরজ চোপড়ার লাভ লাইফ থেকে ব্যাক্তিগত জীবনে যাবতীয় খুঁটিনাটি জানতে আগ্রহী সকলেই। সেই কারণে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নীরজকে। এবার নিজের সেক্স লাইফ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হল তাকে। জবাবও দিলেন নীরজ।

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 04 2021, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। ১৩০ কোটি দেশবাসীর স্বপ্নপূরণ করেছেন তিনি। তারপর থেকেউ শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন 'সোনার ছেলে'। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়ার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল সকলের। দীর্ঘকায়, সুঠাম শরীর, সুদর্শন চেহারা, মিষ্টি হাসির নীরজ যুবতীদের স্বপ্নের পুরুষ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নীরজের ছবি থেকে ফিজিক্যাল ট্রেনিংয়ের ভিডিওগুলিতে লাইক, কমেন্টের ঝড় বইছে।
 

312

মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমাও পেয়ে গিয়েছেন নীরজ। ‘ন্যাশন্যাল ক্রাশ’, 'সেক্সি অ্যান্ড স্যাসি', ‘হট অ্যান্ড হ্যান্ডসাম’ বহু বিশ্লেষণ যুক্ত হয়েছে নীরজের নামের সঙ্গে। বর্তমানে ১৩০ কোটি ভারতবাসীর নয়নের মণি এই যুবক। 
 

412

মেয়েদের ক্রাশ হয়ে ওঠায় নানা অনুষ্ঠানে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিটকে। এবার এক ভার্চুয়াল আলোচনায় নিজের সেক্স লাইফ নিয়ে প্রশ্নের সম্মুখীন হলেন নীরজ চোপড়া।
 

512

টোকিও অলিম্পিক্সে ভারতের দুই পদকজয়ী অ্যাথলিট নীরজ এবং বজরং পুনিয়ার সঙ্গে 'ই-আড্ডার' আয়োজন করা হয়েছিল। সেখানেই নীরজকে প্রশ্ন করা হয়, ট্রেনিংয়ের পাশাপাশি নিজের সেক্স লাইফের ভারসাম্য বজায় রাখেন কীভাবে।
 

612

সেই প্রশ্নে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন টোকিও অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ। থুতনিতে হাত দিয়ে বলতে থাকেন, 'সরি, স্যার। শুধু সরি বলে দিলাম, এটাই যা।' 

712

নীরজ বিরক্ত হওয়া সত্ত্বেও সেই প্রশ্ন আবারও করা হয় নীরজকে। নীরজ সঞ্চালককে বলেন, ‘দয়া করে, আপনি জবাব দিয়ে দিন।’ রীতিমতো বিরক্তির সঙ্গে নীরজ বলেন, ‘আপনার প্রশ্নে এমনিতেই আমার মন ভরে গিয়েছে। কিন্তু, না। প্লিজ।’

812

সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়ার প্রেমিকা নিয়ে জানার জন্য কৌতহুল রয়েছে সকলের মধ্যে। রেডিও জকিরা তাকে সামনে বসিয়ে উদ্দাম নৃত্য করেছে। যা নিয়েও বিতর্ক কম হয়নি।
 

912

শুধু তার ফ্যান-ফলোয়ার্সরাই নয়, নীরজ চোপড়া ক্রাশ হয়ে উঠেছেন অনেক তারকা অভিনেত্রীদেরও। সেই তালিকায় বর্তমানে অনেকটা উপরের দিকে রয়েছে অভিনেত্রী কিয়ারা আদবাণী।

1012

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিয়ারা আদবাণী। সেখানেই নীরজকে নিয়ে প্রশ্ন করা হলে হালকা লাজুক হেসে কিয়ারা বলেন,  'নীরজ চোপড়া জাতীয় ক্রাশ নয়... এই মুহূর্তে তিনি বিশ্বের ক্রাশ’।

1112

তবে এই সমস্ত প্রশ্নে কখনই স্বাচ্ছন্দ নন নীরজ চোপড়া। টোকিও থেকে দেশে ফিরে নীরজ চোপড়া পরিষ্কার করে দিয়েছেন যে তার এখন কোনও গার্লফ্রেন্ড বা প্রেমিকা নেই। সেই সব বিষয় নিয়ে ভাবছেনও না। 

1212

অলিম্পিকের পর সাময়িক বিরতি নিয়েছেন নীরজ চোপড়া। জানিয়েছেন, বর্তমানে নিজের খেলার উপরও মনোনিবেশ করতে চাই। আগামী এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য।
 

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tutu Bose: শেষযাত্রায় ময়দানের 'নক্ষত্র' টুটু বসু! অগণিত সমর্থকের ভিড়, শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী এবং বিমান-মমতা-অভিষেক
Recommended image2
Tutu Bose: ক্রীড়া প্রশাসনে নক্ষত্র পতন! চলে গেলেন ময়দান ফুটবলের অন্যতম কর্তা টুটু বসু, শোকের ছায়া
Recommended image3
Mohun Bagan vs Inter Kashi: ঘরের মাঠে আটকে গেল মোহনবাগান, দুরন্ত লড়াই ইন্টার কাশীর
Recommended image4
IPL 2026 Playoffs: প্লে-অফের দৌড়ে একাধিক দল! চেন্নাইয়ের কি সুযোগ আছে? এই তিন দল অনেকটাই এগিয়ে
Recommended image5
DC vs PBKS 2026: জিতেও স্বস্তি নেই! স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিল্লি অধিনায়ক অক্ষরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved