MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • অফবিট রুটের খোঁজে রয়েছে, এই পাঁচটি জায়গাই হতে পারে সেরা ঠিকানা

অফবিট রুটের খোঁজে রয়েছে, এই পাঁচটি জায়গাই হতে পারে সেরা ঠিকানা

গ্রীষ্মের ছুটি বেশ কয়েক দিনের থাকে, ফলে যারা ঘুরতে যেতে পছন্দ করেন তারা এই সময়টাকেই বেছে নেন ঘুরতে যাওয়ার সময় হিসাবে। তাই এই ছুটিতে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? অনেকেই হয়তো করোনার ভয়ে এখনই কোনও পরিকল্পনা করতে রাজি নন. তাদের জন্যই রইল এই বিশেষ স্থানের খোঁজ, সময় সুযোগ মত ঘুরে আসলে মন্দ লাগবে না। 

3 Min read
Author : Jayita Chandra
Published : Mar 17 2021, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

তবে বেছে নিতেই পারেন এর মধ্যে থেকে একটি জায়গা। জায়গাগুলো দেশের মধ্যে হলেও অনেকেরই অজানা। বাজেট যদি কমও থাকে তাতেও চিন্তা করার কিচ্ছু নেই। খুব কম খরচেই ঘুরে আসা যায় এই জায়গা গুলি থেকে।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

থাকলো এই রকমই পাঁচটি জায়গা। 

স্পিতি, হিমাচল প্রদেশ: ১৪ হাজার ৯৩১ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি। যদি ট্রেকিং বা ক্যাম্পিং করতে   করেন তাহলে এখানে পূজোর কটাদিন কাটিয়ে আসতে পারেন। এখানকার গ্রাম গুলিও বেশ অন্যরকম, যদি চান সেখানে গিয়েও কিছুদিন কাটিয়ে আসতে পারেন।  

311

সেখানকার ভালো হতে বাধ্য। তাই কিছুদিন কাটিয়ে আসুন সেখান থেকেই। আপনার এই ঘুরতে যাওয়াটাকে আরও স্মরনীয় করে তুলতে সেখান থেকে সাইকেলে করে মানালি যেতে পারেন। যা একদম একটা অন্যরকম অনুভুতি তৈরি করবে। 

411

চোপটা, উত্তরাখন্ড: উত্তরাখন্ডে অনেকেই গেছেন, কিন্তু উত্তরাখন্ডের চোপটাতে গেছেন কী? যদি না গিয়ে থাকেন তবে একবার গিয়ে দেখতেই পারেন এই জায়গাটিতে। যদি শান্ত নিরিবিলি জায়গা আপনার পছন্দের হয় তবে চলে যেতেই  পারেন এখানে।

511

লোকালয়ের থেকে বেশ কিছুটা দূরে এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ জায়গা বলা যে যেতে পারে। চোপটা উপত্যকার পঞ্চ কেদারের অন্যতম তীর্থস্থান তুঙ্গানাথ মন্দিরের প্রবেশ পথ। এছাড়াও এখানে একটি অভয়ারণ্য আছে। সব মিলিয়ে এখানকার পরিবেশ মন ভালো করার জন্য একদম আদর্শ জায়গা। 

611

বুন্দি, রাজাস্থান: রাজাস্থানে গিয়ে থাকেন সকলেই কিন্তু রাজস্থানের বুন্দি -তে গেছেন কি কখনও? যদি না  না গিয়ে থাকেন তাহলে একবার ঘুরে আসুন রাজাস্থানের এই জায়গাটি থেকে। ১২ শতকের এই জায়গাটিতে অনেক পুরনো মহল আছে এছাড়াও সেখানে অনেক দূর্গ থেকে শুরু করে অসংখ্য মন্দির আছে। যদি ঐতিহাসিক স্থান আপনার  পছন্দ হয় তবে একবার ঘুরে আসুন এখান থেকে।  

711

এই শহরটিকে একটি মরুভূমির শহরও বলা যেতে পারে। বুন্দি উৎসব এখানকার একটি জনপ্রিয় উৎসব যা এখানে প্রতি  প্রতি বছর নভেম্বরে হয়ে থাকে। সেই সময়ে নানা রঙে সেজে ওঠে রাজস্থান। ফলে যদি সম্ভব হয় তবে  সেই সময়টাকেই ঘুরতে যাওয়ার সময় হিসাবে বেছে নিতে পারেন এক অন্য স্বাদের আনন্দ উপভোগ করতে। তবে পূজোর ছুটি কাটাতে সেখানে গেলেও মন্দ হবেনা। 

811

তাওয়াং, অরুনাচল প্রদেশ: ছবির মত সাজানো গোছানো এই শহরটি পাহাড় প্রেমীদের জন্য একবারে আদর্শ একটি জায়গা  এখানে গেলে দেখা মিলবে বৌদ্ধ মন্দিরেরও। এই স্থানটি ষষ্ঠ দালাই লামার জন্ম স্থান হিসাবে পরিচিত। 

911

এই স্থানটিতে  নুরানাং নামের একটি ঝর্ণাও এবং পাঙ্কং টেং তসো নামের একটি লেক আছে। ঝর্ণা থেকে শুরু করে  মন্দির সব কিছুর স্বাদ একসঙ্গে পেতে একবার এখানে যেতেই হবে। 

1011

ভারকালা, কেরালা: সমুদ্র বলতেই বাঙালিদের মাথায় যে জায়গা গুলোর নাম আসে তার মধ্যে দীঘা, পুরী অন্যতম। তবে এই দীঘা, পুরী-র বাইরেও অসংখ্য সমুদ্র সৈকত আছে। সেই রকমই একটি সমুদ্র সৈকত কেরালার এই ভারকালা সমুদ্র সৈকত। 

1111

এই স্থানটি কোরালার একজন সাধু নারায়ণ গুরুর সমাধির জন্য জনপ্রিয় এছাড়াও এখানে একটি ঝর্ণা আছে। এমনকি সেখানে পাহাড়ও আছে। একসঙ্গে সব কিছুর মজা পেতে একানে একবার যেতেই হবে। এক কথায় বলতে গেলে এই শহরটা স্বর্গের থেকে কোনও অংশে কম না।  

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(43.0 ov)97/5
AUSAUS
-
Day 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Tips: পাইনবনের মাঝে ‘ড্রিম ইকো ভিলেজ’, পুজোয় ঘুরে আসুন পর্যটকদের নতুন ডেস্টিনেশন ডাবলিং থেকে
Recommended image2
পুজোর ছুটিতে ভিড় এড়িয়ে যেতে চান কোনও শান্তির জায়গায়? ঘুরে আসুন ওড়িশার ‘ইউরোপ’ থেকে
Recommended image3
পুজোর ছুটিতে রাতের ট্রেনে ঘুরতে যাচ্ছেন? ব্যাগে এই ৭ জিনিস নিতে ভুলবেন না
Recommended image4
Shillong: পুজোয় শিলং যাচ্ছেন? ভিড় এড়িয়ে একদিন রাখুন ক্রাংশুরির জন্য
Recommended image5
Tourism: পুজোয় ভিড়ের মাঝে ঠাকুর দেখতে ভালো লাগছে না? চলুন কলকাতার কাছেই গোপালপুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved