MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • সাইকেল মিছিল করে পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ, শেষ কংগ্রেসের তিনদিনের কর্মসূচি

সাইকেল মিছিল করে পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ, শেষ কংগ্রেসের তিনদিনের কর্মসূচি

প্রতি দু-একদিন অন্তরই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। রাজ্যে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে খাদ্য সামগ্রীর উপর। ফলে খাদ্য সামগ্রীর দামও বেড়ে চলেছে। পেট্রোল, ডিজেল ও জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। সাইকেলে চালিয়ে ও গরুর গাড়িতে চেপে পুরুলিয়া জুড়ে তিনদিন ধরে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ দেখাচ্ছিলেন তাঁরা। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাগমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত। আজ ছিল এই কর্মসূচির শেষ দিন। আজ ঝালদায় এই কর্মসূচি পালন করা হয়। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 17 2021, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরুলিয়া জেলা কংগ্রেসের বিক্ষোভের আজ শেষ দিন। সাইকেল মিছিল করে পেট্রোল পাম্পে গিয়ে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

শেষ দিনে পুরুলিয়ার ঝালদা বাঁধাঘাট পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সাইকেল ব়্যালি করে সেখানে পৌঁছান তাঁরা।
 

35

এবিষয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত জানান, ঝালদা শহর ও ঝালদা ১ নম্বর ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের উদোগ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। 

45

তাঁদের দাবি, কেন্দ্র ও রাজ্য পেট্রোল ডিজেলের যে শুল্ক ধার্য করে তা যদি কিছুটা কমান তাহলে অনেকটাই পেট্রোলের দাম কমবে।

55

নেপাল মাহাত বলেন, "প্রতিবেশী দেশ নেপাল, ভুটানে তেলের দাম অনেক কম। ছত্তিশগড় রাজ্য নিজের শুল্ক  ১২ টাকা কমিয়েছে। তাই কেন্দ্র রাজ্য একে অপরকে দোষারোপ না করে  সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিজেদের শুল্ক কমান।"

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Firhad Hakim: মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Recommended image2
Annapurna Yojana: এগরায় মহিলাদের সহায়তা, মুখ্যমন্ত্রীর হাত ধরে অন্নপূর্ণা যোজনার সূচনা
Recommended image3
TMC News: ভয়ঙ্কর অবস্থা তৃণমূলে! রাজ্যের সমস্ত দলীয় কমিটি ভেঙে দেওয়া হল, কিন্তু নেতৃত্ব দেবেন কে?
Recommended image4
DA News West Bengal: অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা সরকারের, ঠিক কী জানা গেল?
Recommended image5
Darjeeling Toy Train: পাহাড়ি অর্থনীতিতে পথ দেখাচ্ছে দার্জিলিঙের টয় ট্রেন, ছুটির মরশুমে রেকর্ড আয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved