MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • রেললাইনে ধস, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

রেললাইনে ধস, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

রেললাইনে ধস নামার জেরে ব্যাহত হল বনগাঁ শাখার ট্রেন চলাচল। শিয়ালদা-বনগাঁ শাখার গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে রেললাইনে ধস নামে। সকাল ৬টা থেকেই বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ধস নামার জেরে আপ লাইনে শুধুমাত্র দত্তপুকুর পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।  

2 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 28 2021, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬টার সময় হঠাৎই আপ লাইনে ধস নামে। গুমা ও অশোকনগর রোড স্টেশনের মাঝে বিদ্যাধরী খালের সেতুর কাছে ধস নেমে আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
স্থানীয় বাসিন্দারা সকালে দেখতে পান ২৩ নম্বর রেলগেটের কাছে বিদ্যাধরী খালের উপরে রেললাইনের অনেকটা এলাকা জুড়ে ধস নেমেছে। দেখতে পেয়েই রেল পুলিশকে বিষয়টি জানানো হয়।
310
বিদ্যাধরী খালের উপরে রেললাইনের নিচের অনেকটা অংশে ধস নামে। তা দেখতে পেয়েই রেল পুলিশকে বিষয়টি জানানো হয়। বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ।
410
খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। যেভাবে ধস নেমেছে তাতে ট্রেন চালানো কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়েছিলেন তাঁরা। এরপর আপ লাইনে ট্রেনের চলাচল দত্তপুকুর পর্যন্ত আটকে দেওয়া হয়।
510
এই মুহূর্তে অশোকনগর ও গুমা স্টেশনের মাঝে ধস সারাইয়ের কাজ চলছে। দ্রুতই আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেলের তরফে আশ্বস্ত করা হয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন আধিকারিকরা।
610
খবর পাওয়ার পর থেকেই লাইন মেরামতির কাজ শুরু হয়। বাঁশ ও বস্তা দিয়ে কোনওভাবে লাইন মেরামত করা হচ্ছে। বহু কর্মী হাত লাগিয়েছেন কাজে। এর ফলে দ্রুতই লাইন মেরামত হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
710
এর আগে ফের মুর্শিদাবাদের জঙ্গিপুর ও ফরাক্কার মাঝে রেললাইনে ধস নেমেছিল। প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে রেললাইনে ধস নামে। আজিমগঞ্জ-ফরাক্কা লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন যাত্রীরা।
810
কয়েক দিন আগেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো লাইনের পাশে ধস নামে। অত্যাধিক বৃষ্টির ফলেই ধস নেমেছিল বলে জানা গিয়েছে। ট্রেন চলাচল ব্যাহত না হলেও ধীর গতিতে চলছিল ট্রেন।
910
এদিকে শুক্রবার সন্ধেবেলায় উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। সম্ভবত সেই কারণেই শিয়ালদা-বনগাঁ শাখায় ধস নেমে থাকতে পারে বলে অনুমান রেল আধিকারিকদের।
1010
এছাড়া দার্জিলিঙে সেবক রংপো রেল টানেলের কাজ চলার সময় বালুখোলাতে দুর্ঘটনা ঘটেছিল। উত্তরবঙ্গে বৃষ্টির জেরে ধস নেমেই ওই বিপত্তি হয়েছিল। এই দুর্ঘটনায় দু'জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। পাঁচজন শ্রমিক আহত হন।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image2
Annapurna Bhandar Update: সেপ্টেম্বর মাসে কারা কারা পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা? রইল বিস্তারিত
Recommended image3
Nabanna Holidays on Janmashtami: জন্মাষ্টমীতে কি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর? নোটিস জারি
Recommended image4
Annapurna Yojana: সেপ্টেম্বর মাসে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৬ হাজার টাকা! বিরাট চমক সরকারের
Recommended image5
Ajker Bangla News Live: Eviction in Kolkata - বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved