MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কাউন্টডাউন শুরু, দুর্গা কাঠামোয় পড়ল মাটি, দেখে নিন পুজোর গন্ধমাখা সেইসব ছবি

কাউন্টডাউন শুরু, দুর্গা কাঠামোয় পড়ল মাটি, দেখে নিন পুজোর গন্ধমাখা সেইসব ছবি

ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ। আকাশে এখন থেকেই উঁকি দিচ্ছে পেঁজা তুলোর মত মেঘের রাশি। ক্যালেন্ডারের পাতা উল্টালে চোখ চলে যাচ্ছে অক্টোবরের লাল দাগ দেওয়া দিনগুলোর দিকে। পুজো আসছে। তার কাউন্টডাউন শুরু হল রথযাত্রার দিন। মা দুর্গার কাঠামোতে পড়ল মাটি। দেখুন সেই সব ছবি, যা উসকে দেয় পুজোর আনন্দকে, বয়ে আনে পুজোর দিনের গন্ধ। 

1 Min read
Author : Parna Sengupta
Published : Jul 12 2021, 08:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

পুরুলিয়া শহরে যে কটি প্রাচীন দুর্গাপূজা রয়েছে তার মধ্যে অন্যতম স্বাধীনতা সংগ্রামী নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের পারিবারিক দুর্গাপুজো। প্রাচীন রীতিনীতি মেনে রথের দিনে দেবী প্রতিমার কাঠামো মাটি লাগানো হয়। এই বছরও তার অন্যথা হয়নি। 

24

করোনা পরিস্থিতিতে পুজো হবে এই বছরে এবং রীতিনীতি মানার মধ্যেও থাকবে কোভিড বিধির রক্ত চক্ষু। তবে পুজোর আনন্দ তাতে কোথাও হ্রাস হবে না। পুরুলিয়া শহরের নামো পাড়ার স্বাধীনতা সংগ্রামী নীলকন্ঠ চট্টোপাধ্যায় এবং তার বাড়ি নীলকন্ঠ নিবাস এক ইতিহাসের সাক্ষী।

34

রথের দিন দুর্গা কাঠামোয় মাটির প্রলেপ বয়ে আনে অনেক নস্টালজিয়া। তেলেভাজা-পাঁপড় ভাজা- জিলিপির গন্ধ ছাপিয়ে ভেসে আসে শিউলির ওম। রথের রশিতে টান পড়া মানেই তো ঢাকে কাঠি পড়ার অপেক্ষার শুরু। 

44

আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বিভিন্ন পুজো কমিটির ব্যস্ততা। বচ্ছরকার দিনে মেয়ে উমাকে ঘরে আনার প্রস্তুতি কি কম? প্যান্ডেল বাঁধার কাজ, সঙ্গে প্রতিমার বায়না দেওয়া। সব মিলিয়ে পুজো পুজো ভাবেই কেটে যায় অপেক্ষার দুটো মাস। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee Supreme Court: ভোটের আগে স্লগ ওভারে খেলা ঘোরালেন মমতা? দিল্লিতে সুপ্রিম সওয়াল, রাজ্যের অঙ্ক কষা শুরু
Recommended image2
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরম অরাজকতা, চিকিৎসা-ওষুধ বিতরণে গ্রুপ ডি কর্মী!
Recommended image3
চিকিৎসার গাফিলতিতে চার মাসের শিশুর মৃত্যুর অভিযোগ, ডোমকলে উত্তেজনা
Recommended image4
Weather Report: ফের কি শীত ফিরবে বঙ্গে? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস
Recommended image5
Lakshmi Bhandar: চলতি মাসেই কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এল নয়া চমক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved