MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জগন্নাথদেব নয়, বর্ধমানের রাজবাড়ির রথে থাকেন গোপাল

জগন্নাথদেব নয়, বর্ধমানের রাজবাড়ির রথে থাকেন গোপাল

ওড়িশা ও বাংলায় রথযাত্রা অনেক বড় করে আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির মধ্যে এবার রথযাত্রা অনেকটাই ফিকে। কোথাও রথের সেই জৌলুস দেখতে পাওয়া যাচ্ছে না। পুরীতেও রথযাত্রার সময় ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার রথের দড়ি টানছেন সেবায়েতরাই। পুরীর পাশাপাশি বাংলাতেও রথযাত্রা জৌলুসহীন। করোনা আবহে এবার গড়াবে না বাংলার কয়েকশো বছরের পুরোনো একাধিক রথের চাকা। রাজ্যের জেলাগুলিতে যে সব রথযাত্রা এক সময় ধুমধাম করে পালন করা হত, করোনা আবহে সেগুলি এখন বড়ই ফিকে। ঠিক যেমন বর্ধমানের লক্ষীনারায়ণ জিউয়ের রথ। 

2 Min read
Author : Maitreyi Mukherjee
| Updated : Jul 12 2021, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

এই রথ প্রায় ৩৫০ বছরের পুরোনো। রাজা মহতাবচাঁদের আমলে এই রথ আজকের রূপ পায়। এখানে দুটি রথ ছিল। একটি রাজার রথ। অন্যটি রানির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

রাজার রথটি তৈরি করা হয়েছিল পিতল দিয়ে। আর রানির রথ ছিল রুপোর তৈরি। রানির রথ বাইরে কোথাও নিয়ে যাওয়া হত না। 

39

মজার বিষয় হল রানি রথ বাইরে কোথাও নিয়ে যাওয়া হত না। রাজবাড়ির মধ্যেই এই রথের দড়িতে টান দেওয়া হয়। আর পিতলের রথটিকে বাইরে টানা হত। 

49

কিন্তু, রুপোর রথ আর নেই। তার পরিবর্তে এখন কাঠের রথ রয়েছে। তবে পিতলের রথটি এখনও রয়েছে। মন্দির চত্বরেই এখন সেই রথ টানা হয়।

59

আগে এই রথের জাঁকজমক ছিল বিখ্যাত। এই রথের রশিতে টান পড়ার পরই বর্ধমানের বাকি রথের যাত্রা শুরু হত।

69

আগে রথের সময় এখানে বিশাল মেলার আয়োজন করা হত। অনেক লোক আসতেন। কিন্তু, করোনা পরিস্থিতির মধ্যে আর তা করা হয় না। শুধুমাত্র প্রথা মেনে গোপালকে বসিয়ে রথ টানা হয়। তারপর ফের আবার রথ ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। 

79

প্রথা মেনে বর্তমান রাজপুরুষ প্রণয়চাঁদ মহতাব এই রথের সেবায়ত। রথ, ঝুলন, জন্মাষ্টমী থেকে দুর্গাপুজো সব উৎসবের আর্থিক থেকে যাবতীয় ভার তাঁকেই বহন করতে হয়।

89

বড় বিষয় হল এই রথের মধ্যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকেন না। মহারাজের রথের মধ্যে বসানো হয় বাড়ির গোপালকে। আর ভিতরে লক্ষ্মী-নারায়ণ শিলামূর্তি ভিতরে চাপানো হয়। 

99

তবে করোনা পরিস্থিতির মধ্যে রথযাত্রার জাঁকজমক ফিকে হলেও প্রথায় কোনও ফাঁক রাখেন না লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের প্রধান পুরোহিত উত্তম মিশ্র। প্রতিবারের মতো এবারও এই রথের দড়িতে টান পড়ার পরই শহরের বাকি রথে টান পড়েছে বলে জানিয়েছেন তিনি। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MM
Maitreyi Mukherjee
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
BJP নেতা সুজিত মণ্ডলের কুশপুতুল দাহ করে শেষকৃত্য করল নাবালক সন্তান, খুনিরা দেহ টুকরো করে ভাসিয়ে দিয়েছিল গঙ্গায়
Recommended image2
Rekha Patra: রেখা পাত্রর শরীরে বিষাক্ত কীটনাশক! চিকিৎসকেরা কিছু না বললেও দাবি পরিবারের
Recommended image3
Ajker Bangla News Live: Firozabad - আধঘণ্টা ঘরে অন্য মহিলার সঙ্গে হবু স্বামী, বিয়ে ভেঙে দিলেন যুবতী
Recommended image4
Biometric Attandance: নবান্নে চালু হচ্ছে ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা, আগামী বছর থেকেই নয়া নিয়ম
Recommended image5
News Round Up: বকেয়া ডিএ-র জট থেকে একলক্ষের নীচে নামবে সোনার দাম! সারাদিনের খবর এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved