MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শিকেয় উঠল সরকারি নিষেধাজ্ঞা, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজো দিলেন পুলিশ সুপার

শিকেয় উঠল সরকারি নিষেধাজ্ঞা, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজো দিলেন পুলিশ সুপার

খাতায়-কলমে করোনা আতঙ্কে মন্দির বন্ধ। সেবাইত ছাড়া ভিতরে ঢোকার অনুমতি নেই কারও। কিন্তু সেই নিষেধাজ্ঞা আর মানছে কে! কৌশিকী অমাবস্যায় এবারও পূর্ণ্যার্থীদের দেখা মিলল তারাপীঠে। গর্ভগৃহে ঢুকে পুজো দিলেন খোদ বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং।   

1 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 20 2020, 01:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15


বিধি নিষেধের কড়াকড়া ছিল যথেষ্ট। আনলক পর্বে মাস খানেকের জন্য খুলেছিল তারাপীঠ মন্দির। ১৮ মার্চ থেকে করোনা আতঙ্কে ফের মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25


১৩ জুন একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয় রামপুরহাটে মহকুমাশাসকের দপ্তরে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, মেলার বসার তো কোনও প্রশ্নই নেই। এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠ বন্ধ রাখা হবে। সাধারণ ভক্ত, এমনকী ভিআইপি-দেরও মন্দির ঢুকতে দেওয়া হবে না।
 

35


মঙ্গলবার ছিল কৌশিকী অমাবস্যা। সরকারি নির্দেশ বুড়ো আঙুল দেখিয়ে যথারীতি তারাপীঠে মন্দির ঢুকে পড়েন বেশ কয়েকজন পূর্ণ্যার্থী। মন্দির চত্বরে দাঁড়িয়ে পুজো ও অঞ্জলিও দেন তাঁরা। 
 

45


বাদ যাননি খোদ বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং।  সন্ধ্যায় হলুদ পাঞ্জাবী ও সাদা পায়জামা পরে তারাপীঠ চত্বরে যজ্ঞে অংশ নেন তিনি। এরপর মাস্ক ছাড়াই গর্ভগৃহে ঢুকে দেন পুজোও।
 

55

নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারাপীঠের গর্ভগৃহে খোদ পুলিশ সুপারের পুজো দেওয়ার ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন নিয়ম ভাঙলেন? জেলার শীর্ষ পুলিশকর্তার সাফাই, 'দায়িত্ব পালন করার জন্য় মন্দিরে গিয়েছিলাম। তারাপীঠ তো জেলার বাইরে নয়।  তাই থাকতেই পারি।' 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
বাংলার যোগ্য কৃষকরা বছরে পাবেন ৯ হাজার টাকা, নতুন করে করতে হবে আবেদন? রইল নয়া আপডেট
Recommended image2
দারুণ খবর! বাংলায় ৮৭০০ কোটি টাকার মেগা প্রকল্প, আজ ২২টি জাতীয় সড়কের উদ্বোধন-শিলান্যাস
Recommended image3
আসছে কনকনে শীতের দিন, কলকাতা-সহ গোটা বাংলায় জারি সতর্কতা, কত ডিগ্রি নামবে তাপমাত্রা?
Recommended image4
Suvendu Adhikari: 'বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে,' কোচবিহারে বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image5
Mukhyamantri Swasthyabima Yoyona: মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনায় e-KYC বাধ্যতামূলক, জানুন কীভাবে করবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved