MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিধিনিষেধে বদল নেই, করোনা আতঙ্কের মাঝে ফের খুলল তারাপীঠ

বিধিনিষেধে বদল নেই, করোনা আতঙ্কের মাঝে ফের খুলল তারাপীঠ

ঘোষণা হয়ে গিয়েছিল দিন দুয়েক আগে। করোনা আবহে সোমবার থেকে ফের খুলে গেল তারাপীঠ মন্দির। তবে আগের মতো মন্দিরের বাইরে থেকে বিগ্রহ দর্শন করতে হবে পূর্ণ্যার্থীদের। সেবাইত ছাড়া আর কারও গর্ভগৃহে ঢোকার অনুমতি নেই। 

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 24 2020, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

 করোনা আতঙ্কে এখনও থরহরিকম্প অবস্থা সকলেরই। লকডাউনের জেরে তারাপীঠের মন্দির বন্ধ ছিল প্রায় মাস তিনেক।  সেবাইতরা স্রেফ নিত্যপুজোটুকু চালিয়ে যাচ্ছিলেন।
 

25

আনলক পর্বে যখন এ রাজ্য়ে মন্দির-মসজিদ-গির্জা খোলার অনুমতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দফায় দফায় বৈঠক করেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা। শেষপর্যন্ত রথযাত্রা দিন থেকে ফের খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।
 

35

করোনা সতর্কতায় বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় গর্ভগৃহ। সেবাইত ছাড়াও গর্ভগৃহে কারও প্রবেশের অনুমতি ছিল না। মন্দিরের বাইরে থেকে পূর্ণ্যার্থীদের বিগ্রহ দর্শনের ব্য়বস্থা করা হয়।
 

45

এরমধ্যে আবার কৌশিকী অমাবস্যায় ভিড় এড়াতে ফের আটদিন তারাপীঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। যদিও সেই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করা যায়নি। গত সোমবারস কৌশিকী অমাবস্যা মন্দিরের নিচে দাঁড়িয়ে পুজো দেন বহু মানুষ। এমনকী, সাধারণ পোশাকে গর্ভগৃহে ঢুকে পড়েন খোদ বীরভূমের পুলিশ সুপারও। 
 

55

তারাপীঠ মন্দিরের উপর আবার বহু মানুষের রুটি-রুজি নির্ভরশীল। মন্দির বন্ধ থাকলে, তাঁদের চলবে কী করে! সবদিকে বিবেচনা করে সোমবার থেকে ফের খুলল তারাপীঠ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Temperature & Weather Update: দোল মিটতে না মিটতেই বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন ভিজবে কোন কোন জেলা
Recommended image2
ঠিক কত দফায় ভোট হবে বঙ্গে? দুই দিনের রাজ্য সফরের পরই সিদ্ধান্ত ঘোষণা ECI-এর
Recommended image3
প্রধানমন্ত্রী ও BJP ‘বিষধর সাপ’! সরকারি অনুষ্ঠান থেকেই লাঠি দিয়ে তাড়ানোর নিদান TMC নেতার
Recommended image4
BJP vs AITC: বিজেপি-র পরিবর্তন যাত্রায় যোগ দিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার-যুব সাথী!
Recommended image5
Richa Ghosh SIR Notice: বিশ্বকাপ জয় করেছেন দেশের হয়ে! তিনিও এসআইআর-এ বিচারাধীন, প্রশ্নের মুখে পড়লেন কারা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved