MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমশই, প্রণবের সুস্থতা কামনায় যজ্ঞ কীর্ণাহারে

শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমশই, প্রণবের সুস্থতা কামনায় যজ্ঞ কীর্ণাহারে

অস্ত্রোপচারের পর রোগীকে ভেন্টিলেশনের রেখেছেন চিকিৎসকরা। করোনা সংক্রমণে শারীরিক অবস্থায় অবনতি হচ্ছে ক্রমশই। ভূমিপুত্র তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করছেন বীরভূমের কীর্ণাহারের বাসিন্দারা। জপেশ্বর শিবমন্দিরে চলছে মহামৃত্যুজ্ঞয় যজ্ঞ ও পুজাপাঠ।   

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 12 2020, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

রাজ্য নয়, বরাবরই থেকেছেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইউপিএ জমানায়  বিদেশ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন প্রণব মুখোপাধ্য়ায়। দেশের প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র বাঙালি হিসেবে রাষ্ট্রপতি হওয়ার নজির গড়েছেন তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

দীর্ঘ রাজনৈতিক জীবনের বেশিরভাগ কেটেছে দিল্লিতে। কিন্তু তা বলে বীরভূমের কীর্ণাহারের মিরাটি গ্রামের সঙ্গে কখনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি প্রণব মুখোপাধ্যায়ের। প্রতি বছর নিয়ম করে গ্রামে পৈতৃক বাড়িতে দুর্গাপুজোয় অংশ নেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী, এমনকী রাষ্ট্রপতি হওয়ার পরেও সেই নিয়মে ছেদ পড়েনি।
 

35

রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হওয়ার পর এখন পাকাপাকিভাবে থাকেন দিল্লিতে। দিন কয়েক আগে বাথরুমে পড়ে দিয়ে মাথায় গুরুতর আঘাত প্রণব। ১০ অগাস্ট তাঁকে ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে। মস্তিষ্কে জমাট রক্তের সন্ধান পান চিকিৎসকরা।
 

45

ব্রেন সার্জারি করা ছাড়া তখন আর কোনও উপায় ছিল না। অস্ত্রোপচারের আগে রুটিন পরীক্ষায় আবার করোনা পজিটিভি রিপোর্টে আসে প্রাক্তন রাষ্ট্রপতির। অপারেশনের পর এখন ভেন্টিলেশনে রয়েছে প্রণব মুখোপাধ্য়ায়। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ক্রমশই।
 

55

তাঁর দ্রুত সুস্থতা কামনায় মঙ্গলবার থেকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ চলছে বীরভূমের কীর্ণাহারের জপেশ্বর শিবমন্দিরে। যজ্ঞের আগুনে আহুতি  দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তিনদিন ধরে এই যজ্ঞ চলবে বলে জানা গিয়েছে।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
BJP vs BJP Clash: তোলাবাজি নিয়ে ঝামেলা! ডেবরায় নিজের দলের কর্মীদের হাতেই মার খেলেন খোদ বিজেপি বিধায়ক, নিয়ে যেতে হল হাসপাতালে
Recommended image2
Annapurna Yojana: নভেম্বরের কিস্তি ঢোকার আগে বিরাট ঘোষণা, কিছুদিন অপেক্ষা করার অনুরোধ রাজ্যের মন্ত্রীর
Recommended image3
Mamata Banerjee: বাংলায় হার, দিল্লিতে সুর বদল! মাত্র ৪ মাসেই কেন কংগ্রেসের পাশে মমতা? ১০টি কারণ
Recommended image4
Ajker Bangla News Live: Rising Stars Asia Cup - রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন তিলক ভার্মা, আর কে কে সুযোগ পেলেন?
Recommended image5
Malda News: বিদেশ থেকে আসা অর্থে ধর্মান্তকরণের অভিযোগ, রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved