MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • অষ্টম বেতন কমিশন নিয়ে তোলপাড় করা আপডেট! মাইনের টাকা গুণে শেষ করতে পারবে সরকারি কর্মীরা

অষ্টম বেতন কমিশন নিয়ে তোলপাড় করা আপডেট! মাইনের টাকা গুণে শেষ করতে পারবে সরকারি কর্মীরা

অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট সামনে এল। সূত্রের খবর ২০২৫ সালের বাজেটে থাকতে পারে অষ্টম বেতন কমিশনের কথা। কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন বাড়তে পারে ১৮৬ শতাংশ। নূন্যতম বেতন ৫০ হাজারের বেশি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 24 2024, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
অষ্টম বেতন কমিশন
Image Credit : Getty

অষ্টম বেতন কমিশন

আষ্টম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মধ্যে। তারই মধ্যে সামনে এল বড় খবর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
অষ্টম বেতন কমিশন ইস্যু
Image Credit : Getty

অষ্টম বেতন কমিশন ইস্যু

সম্প্রতি অষ্টম বেতন কমিশন ইস্যুতে মুখ খুলেছেন, ন্যাশানল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব শিবগোপাল মিশ্র। তাঁর অনুমান বেতন নির্ধারণের ভিত্তিগুলি আর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর অন্তত ২.৮৬ শতাংশে গিয়ে দাঁড়াবে। তাতে প্রায় তিন গুণ বেতন বাড়বে সরকারি কর্মীদের।

39
সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর
Image Credit : Getty

সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর

সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৬৭ শতাংশ। সবমিলিয়ে ২৯ বেসিস পয়েন্ট বৃদ্ধি পাবে।

49
সরকারি কর্মীদের বেতন
Image Credit : Getty

সরকারি কর্মীদের বেতন

শিবগোপাল মিশ্রের অনুমান সবকিছু টিকঠাক থাকলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৫১ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ ১৮৬ শতাংশ বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন।

59
অবসরপ্রাপ্তদের জন্য
Image Credit : freepik

অবসরপ্রাপ্তদের জন্য

এই সুবিধে পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাদের পেনশনও। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নূন্যতম পেনশন ৯ হাজার টাকা। তাদেরও পেনশন বৃদ্ধি পাবে ১৮৬ শতাংশ। অর্থাৎ নূন্যতম পেনশন ৯ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২৫ হাজার ৭৪০ টাকা।

69
অষ্টম বেতন কমিশনের ঘোষণা
Image Credit : Getty

অষ্টম বেতন কমিশনের ঘোষণা

কেন্দ্র সরকার এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশন নিয়ে কোনও ঘোষণা করেনি। সূত্রের খবর আগামী বছর, ২০২৫ সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের ঘোষণা থাকতে পারে।

79
অষ্টম বেতন কমিশনের দাবি
Image Credit : our own

অষ্টম বেতন কমিশনের দাবি

ইতিমধ্যেই ক্যাবিনেট সচিব এবং অর্থ মন্ত্রকের কাছে বেতন কমিশন গঠনের ব্যাপারে দাবি জানিয়েছে কর্মচারীদের একাধিক সংগঠন।

89
ডিসেম্বর বৈঠক
Image Credit : Getty

ডিসেম্বর বৈঠক

অষ্টম বেতন কমিশন নিয়ে ডিসেম্বরে বৈঠকে বসতে পারে ন্যাশানাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। সেখানেই কমিশন গঠনের ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

99
সরকারি কর্মীদের বেতন
Image Credit : Getty

সরকারি কর্মীদের বেতন

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশনে মাসে সাত হাজার টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের বেসিক পে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Terror Funding: পাকিস্তানে বসে ছক, সোপোরে জঙ্গি হ্যান্ডলারের ২০ লাখের সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ
Recommended image2
Monsoon 2026: শনিবার আন্দামান সাগরে ঢুকছে বর্ষা, বাংলায় কবে পৌঁছবে? লেটেস্ট আপডেট
Recommended image3
DA Hike: কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য সুখবর! একসঙ্গে ২% মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি রেল বোর্ডের
Recommended image4
Joint Warfare: এবার একসঙ্গে লড়বে সেনা-নৌসেনা, যুগান্তকারী চুক্তি দুই বাহিনীর মধ্যে
Recommended image5
8th Pay Commission: জুনিয়র থেকে সিনিয়র সবার বেতন বাড়বে! ২০ হাজার টাকা যাদের বেতন তাদের কত টাকা বাড়বে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved