MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Narendra Modi: নরেন্দ্র মোদীর ব্রিগেড ব়্যালি কতটা নিরাপদ? মাটির তলা পরীক্ষা করতে চায় SPG

Narendra Modi: নরেন্দ্র মোদীর ব্রিগেড ব়্যালি কতটা নিরাপদ? মাটির তলা পরীক্ষা করতে চায় SPG

Narendra Modi Brigade rally: শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড। আর সেই কারণে শুরু হয়েছিল মঞ্চ তৈরির কাজ। কিন্তু মোদীর নিরাপত্তায় কোনও ঘাটতি রাখতে চায় না, এসপিজি। আর সেই কারণেই খোলা হল মঞ্চ। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 10 2026, 08:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
নরেন্দ্র মোদীর জনসভা
Image Credit : Getty

নরেন্দ্র মোদীর জনসভা

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন রাজ্য সফরে। ব্রিগেডে তাঁর জনসভা আর প্রশাসনিক বৈঠক করার কথা। সেই মত সেজে উঠছিল ব্রিগেড। কিন্ত তাতে বাধ সেধেছে মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
থমকে প্রস্তুতি
Image Credit : Getty

থমকে প্রস্তুতি

শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড। আর সেই কারণে শুরু হয়েছিল মঞ্চ তৈরির কাজ। কিন্তু মোদীর নিরাপত্তায় কোনও ঘাটতি রাখতে চায় না, এসপিজি। আর সেই কারণেই খোলা হল মঞ্চ। থমকে গেল প্রস্তুতি।

Related Articles

Related image1
SIR-এ ঝুলে থাকা ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত! অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের
Related image2
Fact Check: বাহারাইনে মোসাদের হয়ে চরবৃত্তি? ভারতীয় গুপ্তচর গ্রেফতারের খবর নিয়ে কী জানাল কেন্দ্র
38
মাটির তলা পরীক্ষা
Image Credit : Getty

মাটির তলা পরীক্ষা

বিজেপি সূত্রের খবর মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি মাটির তলা পরীক্ষা করতে চায়। আর সেই কারণেই মঞ্চ খুলে তা পরীক্ষা করা হচ্ছে। তাদের পরীক্ষা শেষ হয়ে গেলেই নতুন করে শুরু হবে মঞ্চ বাঁধার কাজ। তেমনই খবর বিজেপি সূত্রে।

48
ব্রিগেডের দায়িত্বে
Image Credit : X-Dr Vinod Sharma

ব্রিগেডের দায়িত্বে

বিজেপি সূত্রের খবর মূল সভামঞ্চের নির্মাণ ও মাঠ সাজিয়ে তোলার দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা রাজু বিশ্বাস। তাঁকে সহযোগিতা করছে একঝাঁক বিজেপি নেতা। সেখান থেকেই জানা গিয়েছে, মোদীর সভাস্থল পরিদর্শন করতে এসে এসপিজি জানিয়েছে মঞ্চ খুলতে হবে। যেখানে মঞ্চ খোলা হয়েছে সেখানে মাটির তলা পরীক্ষা করতে হবে। তারপরই মঞ্চ বাঁধা হবে।

58
দুটি মঞ্চ
Image Credit : Getty

দুটি মঞ্চ

ব্রিগেডেই মোদী প্রশাসনিক বৈঠক করবেন। আর সেখানেই হবে জনসভা। আর সেই কারণে প্রশাসনিক সভাস্থল থাকছে মূল সভামঞ্চের একটু পিছন দিকে মাঠের এক পাশ ঘেঁসে। প্রশাসনিক মঞ্চের দায়িত্বে রয়েছে সরকারি বিভাগ। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।

68
মোদীর সভামঞ্চ
Image Credit : Getty

মোদীর সভামঞ্চ

মোদীর সভার জন্য ব্রিগেডে যে মঞ্চ তৈরি হয়েছিল তা পুরোটাই হ্যাঙারে আচ্ছাদনের নীচে থাকছে। কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণে তাতে বাধ সেধেছে এসপিজি। পরীক্ষার সন্তুষ্ট হলে নতুন করে বাঁধা হবে মঞ্চ।

78
শনিবার সভা
Image Credit : X

শনিবার সভা

আগামী শনিবার ১৪ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা। হাতে আর মাত্র তিন দিন সময় রয়েছে। তারমধ্যে মঞ্চ প্রস্তুত করা যাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। সভা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল বিজেপি। তাই সময় মত কাজ শেষ করা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

88
পরিবর্তন যাত্রা
Image Credit : X

পরিবর্তন যাত্রা

মোদীর সবার আগে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বিজেপি আয়োজন করেছে পরিবর্তন যাত্রা। ৯ দিনের পরিবর্তন যাত্রায় কেন্দ্র থেকেও এসেছেন বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা। আজ ১০ মার্চ শেষ হয়েছে পরিবর্তন যাত্রা।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
Recommended image2
Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে! দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা
Recommended image3
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image4
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image5
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Related Stories
Recommended image1
SIR-এ ঝুলে থাকা ৬০ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত! অভিষেকের মন্তব্যের প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের
Recommended image2
Fact Check: বাহারাইনে মোসাদের হয়ে চরবৃত্তি? ভারতীয় গুপ্তচর গ্রেফতারের খবর নিয়ে কী জানাল কেন্দ্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved