MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 8th pay Commission: ভাগ্য বদলাবে সরকারি কর্মীদের! এবার নূন্যতম বেতন হবে ৪৬ হাজার টাকা? ঘোষণা হতে পারে এপ্রিলেই

8th pay Commission: ভাগ্য বদলাবে সরকারি কর্মীদের! এবার নূন্যতম বেতন হবে ৪৬ হাজার টাকা? ঘোষণা হতে পারে এপ্রিলেই

সরকারি কর্মীদর জন্য দারুণ খবর! নতুন পে কমিশনে সরকারি কর্মীদের এবার নূন্যতম বেতন হতে পারে ৪৬ হাজার টাকা? কবে হবে ঘোষণা? 

2 Min read
Author : Anulekha Kar
Published : Apr 08 2026, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Getty

অবশেষে অষ্টম বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের দিনক্ষণ সামনে এল। আগামী ১৩ এপ্রিল এই কমিশনের সুপারিশের খসড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বসবে ন্যাশনাল কাউন্সিলের ড্রাফটিং কমিটি। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে এটি নিঃসন্দেহে বড় সুখবর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Getty

১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অষ্টম বেতন কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের প্রতিনিধিত্বকারী এই কমিটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করবে।

39
Image Credit : Getty

প্রায় ১.২ কোটি কর্মী ও পেনশনভোগী এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রধান প্রশ্ন—বেতন কতটা বাড়বে? পেনশন ও ভাতার পরিমাণ কতটা বৃদ্ধি পাবে?

49
Image Credit : Getty

এই ড্রাফটিং কমিটি মূলত সরকার এবং কর্মী সংগঠনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। বেতন বৃদ্ধির সঠিক কাঠামো নির্ধারণে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। বর্তমানে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে, বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তা নিয়ে।

59
Image Credit : Getty

ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই বিষয়ে মতামত জানানোর জন্য একটি পোর্টাল চালু করেছে। ফলে খুব শীঘ্রই এই অনিশ্চয়তা কাটবে বলে আশা করা হচ্ছে।

69
Image Credit : X

শুধু বেতন নয়, ন্যূনতম বেসিক পে নিয়েও কর্মীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অষ্টম বেতন কমিশনে ন্যূনতম বেসিক পে ৪৬,০০০ টাকার বেশি হতে পারে। একইভাবে, পেনশনভোগীরাও আশা করছেন ন্যূনতম পেনশন ২৫,০০০ টাকার উপরে যাবে।

79
Image Credit : Getty

বেতন ও পেনশন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম পে কমিশনে এটি ছিল ২.৫৭, যার ফলে ন্যূনতম বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকায় পৌঁছায়। ষষ্ঠ পে কমিশনে এই ফ্যাক্টর ছিল ১.৮৬।

89
Image Credit : Pinterest

অষ্টম বেতন কমিশনে এই ফ্যাক্টর আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫ থেকে ২.৮৬-এর মধ্যে থাকতে পারে। যদি এই প্রস্তাব অনুমোদন পায়, তাহলে ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ২৫,৭৪০ টাকায় পৌঁছাতে পারে। 

99
Image Credit : Getty

সব মিলিয়ে, এই বৈঠকের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ১৩ এপ্রিলের বৈঠক ঘিরে সবার মধ্যেই প্রবল আশা তৈরি হয়েছে।

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI News: ৩০ জুন থেকে বাতিল হচ্ছে কাগজের নোট? জানুন এই বিষয়ে RBI কী বলছে
Recommended image2
DA Hike: এত শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের? দিল্লি থেকে এল গোপন খবর
Recommended image3
Mamata Banerjee Congress: সদলবলে যোগ দেবেন মমতা? বৃহস্পতিবার সব রাজ্যের নেতাদের নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কংগ্রেস হাইকমান্ড
Recommended image4
Modi Government Tax Changes: মোদী আমলে ১২ বছরে কতটা বদলে গিয়েছে আয়করের রূপ?
Recommended image5
Mamata Banerjee: মমতাকে কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট পদের অফার? জল্পনা উড়িয়ে দিলেন কেসি বেণুগোপাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved