MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • 8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র

8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র

লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে অষ্টম বেতন কমিশনের গঠন, বাজেট বরাদ্দ এবং কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এরপর থেকেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। তবে কতটা বাড়বে তাঁদের বেতন?

3 Min read
Author : Parna Sengupta
Published : Dec 09 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Google

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অষ্টম বেতন কমিশন বা 8th Central Pay Commission নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। সম্প্রতি লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে বেতন কমিশনের গঠন, বাজেট বরাদ্দ এবং এর কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : stockPhoto

এই নতুন আপডেট লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনারদের মনে আশার সঞ্চার করেছে। অষ্টম বেতন কমিশন কবে লাগু হবে এবং এর রূপরেখা কী হবে, তা নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা অনেকটাই কেটে গিয়েছে সরকারের এই স্বচ্ছ বার্তায়। তবে প্রশ্ন একটাই, এই কমিশন আসলে কবে কার্যকর হবে এবং কতটা বেতন বাড়বে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।

Related Articles

Related image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের আগে কি DA বাড়বে? ডিএ, এইচআরএ এবং টিএ-তে বড় বদল
Related image2
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
310
Image Credit : Pixabay

অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে?

বর্তমানে চলা সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। আর এই কমিশন শুরু হয়েছিল ২০১৬ সালে। ধারণা করা হচ্ছিল যে, অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর করা হবে। তবে প্রশাসনিক কারণে হয়তো বেশ কিছুটা দেরি হতে পারে।

410
Image Credit : Google

লোকসভায় সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, অষ্টম বেতন কমিশন ইতিধ্যেই গঠিত হয়েছে। অর্থ মন্ত্রক বা ফিন্যান্স মিনিস্ট্রি ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ বা কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছে।

510
Image Credit : Pixabay

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা। সরকার জানিয়েছে যে, কমিশন গঠনের তারিখ থেকে পরবর্তী ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ বা রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। অর্থাৎ, কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি এখন একটি নির্দিষ্ট সময়ের ফ্রেমে চলে এসেছে।

610
Image Credit : X

ফিটমেন্ট ফ্যাক্টর কতটা বাড়বে?

প্রসঙ্গত বেতন বৃদ্ধির মূল ফর্মুলাই ফিটমেন্ট ফ্যাক্টর। সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর মাত্র ২.৫৭ ছিল। এর ফলে ন্যূনতম বেতন ৭০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। তবে এবার অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হওয়ার সম্ভাবনা থাকছে।

710
Image Credit : AI generated

এদিকে, বাজেট বরাদ্দ নিয়ে সরকারের আশ্বাস

সরকারি কর্মীদের মধ্যে একটি বড় প্রশ্ন ছিল যে, ২০২৬-২৭ সালের বাজেটে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য কোনো বিশেষ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে কি না। এই প্রশ্নের উত্তরে সরকার অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে যে, এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের বা ফান্ডের যথাযথ ব্যবস্থা সরকার করবে।

810
Image Credit : Asianet News

এতে কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ আরও প্রশস্ত হলো বলে মনে করা হচ্ছে। বাজেট নিয়ে কর্মীদের মনে যে দুশ্চিন্তা ছিল, সরকারের এই আশ্বাসে তা অনেকটাই প্রশমিত হবে। কিন্তু সরকার কি হারে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াবে, সেটাই এখন দেখার বিষয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইতিমধ্যেই দাবি জানিয়েছে যে, কমপক্ষে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর করতে হবে।

910
Image Credit : stockPhoto

ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা হয়, তাহলে নিম্নলিখিত ধাপ অনুযায়ী বেতন বাড়তে পারে—

পিওনের ক্ষেত্রে বর্তমান ১৮,০০০ টাকা বেতন ৫১,৪৮০ টাকা হতে পারে।

লেভেল-২ কর্মীদের বর্তমানে ২৯,৯০০ টাকা বেতন ৫৬,৯১৪ টাকায় পৌঁছতে পারে।

লেভেল-৬ কর্মীদের বর্তমানের ৩৫,৪০০ টাকা বেতন ১,০১,২৪০ টাকায় পৌঁছতে পারে।

লেভেল-১০ কর্মীদের বর্তমানে ৫৬,১০০ টাকা বেতন ১,৬০,৪৪৬ টাকায় পৌঁছতে পারে।

1010
Image Credit : our own

আসলে এই কমিশন গঠনের পরে থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে আশার আলো দেখা যাচ্ছে। কারণ শুধুমাত্র বেতন নয়, বরং ভাতা এবং পেনশন কাঠামোতেও এবার বিরাট পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকে আশা করছে, দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান এবার মিটবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Video: ক্লান্ত চালককে ঘুমোতে দিয়ে স্টিয়ারিং ধরলেন যাত্রী! নয়ডার যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া
Recommended image2
BRICS 2026: গ্লোবাল সাউথের 'দাদা' ভারত! এক নজরে দেখুন ব্রিকসের ৫টি বড় সাফল্য
Recommended image3
Bank Holidays: ১৪ নাকি ১৫- গণেশ পুজো উপলক্ষ্যে কবে বন্ধ ব্যাঙ্ক? রইল চলতি সপ্তাহে ছুটির তালিকা
Recommended image4
Viral Video: মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা! গুরুগ্রামের ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Recommended image5
8th Pay Commission: মূল বেতন + ডিএ + ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন ১০৬% বৃদ্ধি! পুরো হিসেব বুঝুন
Related Stories
Recommended image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের আগে কি DA বাড়বে? ডিএ, এইচআরএ এবং টিএ-তে বড় বদল
Recommended image2
8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved