MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 8th Pay Commission: মাসে ৪৫০০০ টাকা পেনশন, বছরে ৪ বার ডিএ বৃদ্ধি, অষ্টম বেতন কমিশনে বড় দাবি

8th Pay Commission: মাসে ৪৫০০০ টাকা পেনশন, বছরে ৪ বার ডিএ বৃদ্ধি, অষ্টম বেতন কমিশনে বড় দাবি

সারাদেশের প্রায় ১০ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর চোখ এখন অষ্টম বেতন কমিশনের দিকে। একদিকে মুদ্রাস্ফীতির বোঝা, অন্যদিকে ক্রমবর্ধমান চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় পেনশনভোগীদের শ্বাসরোধ করছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 14 2026, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

সারাদেশের প্রায় ১০ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর চোখ এখন অষ্টম বেতন কমিশনের দিকে। একদিকে মুদ্রাস্ফীতির বোঝা, অন্যদিকে ক্রমবর্ধমান চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় পেনশনভোগীদের শ্বাসরোধ করছে। এই পরিস্থিতিতে, ভারত পেনশনভোগী সমাজ (বিপিএস) বেতন কমিশনের কাছে যে দাবিগুলো তুলেছে, তা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তারা জোরালভাবে দাবি করছেন যে, পেনশন পর্যালোচনা শুধু প্রতি দশ বছরে একবার নয়, বরং আরও দ্রুত করা উচিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

বর্তমান নীতি অনুযায়ী, ডিএ এবং ডিআর বছরে মাত্র দুবার সংশোধন করা হয়। তবে, বিপিএস স্পষ্ট করে দিয়েছে যে, ছয় মাস পর্যন্ত বিলম্বের কারণে পেনশনভোগীরা মারাত্মকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতি মাসে পরিবর্তিত হচ্ছে। তাদের প্রধান দাবি হল, গড়ে প্রতি তিন মাস অন্তর (ত্রৈমাসিকভাবে) ডিএ এবং ডিআর বৃদ্ধি করা হোক।

36
Image Credit : AI

এছাড়াও, তারা দাবি করেছেন যে ডিআর ২৫% অতিক্রম করার সঙ্গে সঙ্গে এটিকে মূল পেনশনের সঙ্গে মিশিয়ে দেওয়ার করার নিয়ম তৈরি করতে হবে। বর্তমান ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মোকাবিলায় পুরনো পদ্ধতি আর কাজ করবে না। প্রতি তিন মাস অন্তর ডিআর (DR) সংশোধনের কারণে পেনশনভোগীর ক্রয়ক্ষমতা হ্রাস পাবে না, বলেছেন ভারত পেনশনভোগী সমাজের প্রতিনিধিরা।

46
Image Credit : X

এই সমিতির পক্ষ থেকে উত্থাপিত আরেকটি প্রধান প্রস্তাব হল সর্বনিম্ন পেনশন বৃদ্ধি করা, যা বর্তমানে প্রতি মাসে ৯,০০০ টাকা। কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন (বেসিক পে) ৬৯,০০০ টাকায় চূড়ান্ত করার সময় তারা ৩.৮৩-এর একটি ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করার উপর জোর দিচ্ছেন। পারিবারিক মজুরি গণনার জন্য বর্তমানে ব্যবহৃত ৩ ইউনিটের পরিবর্তে তারা ৫.২ ওয়েটেড ইউনিটের একটি সূত্র প্রস্তাব করেছেন। কমিশন আরও প্রস্তাব করেছে যে প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠনের পরিবর্তে প্রতি পাঁচ বছর অন্তর বেতন ও পেনশন পর্যালোচনা করা উচিত।

56
Image Credit : Asianet News

কমিশন দাবি করেছে যে, ২০২৬ সালের ১ জানুয়ারির আগে এবং এর পরে যারা অবসর গ্রহণ করবেন, তাঁদের মধ্যে কোনও বৈষম্য ছাড়াই সমান পেনশন সংশোধন করতে হবে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সভাপতিত্বে গঠিত অষ্টম বেতন কমিশন তার কাজের গতি বাড়িয়েছে।

66
Image Credit : Asianet News

দিল্লির বৈঠকের পর, এটি শীঘ্রই চেন্নাই, পুদুচেরি, চণ্ডীগড় এবং জয়পুরে বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবে। ১৮ মাসের সময়সীমা নিয়ে গঠিত এই কমিশন আগামী বছরের মে-জুনের মধ্যে সরকারের কাছে তার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
IRCTC: অনলাইনে রেলের টিকিট বুকিং এখন আরও সহজ! নতুন আর পুরনো ওয়েবসাইটের পার্থক্য দেখুন
Recommended image2
Census 2027 Question: জাত-ধর্ম থেকে কোভিড টিকা, জনগণনায় এই ৪০টি প্রশ্ন করা হবে আপনাকে
Recommended image3
Independence Day: আমেরিকায় ১৫ই অগাস্ট 'ইন্ডিয়া ডে', বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালনের ধুম
Recommended image4
Amit Shah: চিকেন নেকে বাড়তি সতর্কতা! ২২ অগস্ট শিলিগুড়িতে অমিত শাহ, থাকতে পারেন শুভেন্দু অধিকারীও
Recommended image5
Hilsa: ৩০ বছর পর গঙ্গার এই জায়গায় মিলল ইলিশ, বিরাট সাফল্য বিজ্ঞানীদের, দাম কমবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved