MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather Update
EPFO Wage Ceiling
Annapurna Yojana
West Bengal Strom Alert
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
8th Pay Commission
What is APAAR ID Card?
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়! বিহারের SIR মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়! বিহারের SIR মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

 সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হল- 'নির্বাচন কমিশন ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আধার কার্ডকে কখনই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন রয়েছে।' 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 12 2025, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সুপ্রিম কোর্টের SIR মামলা
Image Credit : Google

সুপ্রিম কোর্টের SIR মামলা

মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠেছিল বিহারের ভোটার তালিকা নিবির সমীক্ষা মামলা। সেখানেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আধার কার্ড কখনই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। এদিন সুপ্রিম কোর্টের দীর্ঘ সময় ধরে চলে SIR ইস্যুতে মামলা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেট ৪টে পর্যন্ত চলে মামলা। সেখানেই ওঠে আধার কার্ড ইস্যু। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে উঠেছিল মামলাটি। এই মামলার পরবর্তী শুনানি হয়ে বুধবার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
Image Credit : Google

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হল- 'নির্বাচন কমিশন ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। আধার কার্ডকে কখনই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন রয়েছে।' যদিও সুপ্রিম কোর্টই পূর্বে বিহারের ভোটার তালিকা নিবিড় সংশোধনের জন্য এই কার্ডকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যায় কিনা তা বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছিল। কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে দিয়েছিল।

36
নাগরিকত্বের প্রমাণ কী?
Image Credit : ANI

নাগরিকত্বের প্রমাণ কী?

আধার কার্ড ও ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তা হলে নাগরিকত্বের প্রমাণ কী জন্মের সংশাপত্রই নাগরিকত্বের শেষ প্রমাণ! তার উত্তর এখনও পাওয়া যায়নি। পাশাপাশি রাষ্ট্রের দেওয়া রেশন কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয় বলে পূর্বেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

46
ভোটার তালিকা
Image Credit : Asianet News

ভোটার তালিকা

কমিশনের আইনজীবী এদিন সুপ্রিম কোর্টে বলেছেন, ২০০৩ সালের তালিকা যে কেউ দেখতে পাবেন। এরজন্য কোনও নথি লাগবে না। কারও কাছে যেতে হবে না। পাল্টা বিচারপতি বলেন, 'হতে পারে বিশ্বাসের ওপর ঘাটতি থেকেই কমিশনকে বলা হচ্ছে।' ভোটার তালিকা দেখা নিয়ে কোর্টে সওয়াল করেছিলেন প্রশান্ত ভূষণ। তিনি বলেন একজন ভোটারের ভোটার তালিকা দেখার অধিকার রয়েছে।

56
মৃত ভোটার ইস্যু
Image Credit : our own

মৃত ভোটার ইস্যু

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'এই সমীক্ষার মূল উদ্দেশ্য হতে পারে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া। মৃত ব্যক্তিরা রয়েছেন কি না তা দেখার। এটা ড্রাফ্ট (খসড়া) তালিকা। এই তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়। সেখানে কোনও আপত্তি থাকলে তারা জানাক। কিন্তু ভুল তথ্য দিলে কমিশন তো যাচাই করবে।'

66
নাম বাদ ইস্যু
Image Credit : Getty

নাম বাদ ইস্যু

বিচারপতি সূর্য কান্ত বলেন, কারও নাম বাদ দেওয়া হয়েছে, 'এটি কি আশঙ্কা? না কি এর সত্যতা রয়েছে? তা আমরা বোঝার চেষ্টা করছি।' তিনি আরও বলেন, '৭ কোটি ২৪ লক্ষ ভোটার আবেদন জমা দিয়েছে। (বাদ পড়া) ৬৫ লক্ষের মধ্যে ২২ লক্ষ মৃত, তা নিয়ে কোনও সমস্যা থাকার কথা নয়। ৩৬ লক্ষ অন্যত্র চলে গিয়েছে। আপনাদের কাছে স্থানান্তরিত ভোটার নিয়ে একটা ধূসর এলাকা থাকতে পারে!'

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
খুনের অভিযোগে FIR, ২০ দিন পর জীবিত উদ্ধার মহিলা! Instagram ভিডিওতেই মিলল হদিশ
Recommended image2
Now Playing
Modi on Annapurna Yojana: দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ₹৩,০০০! অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি নিয়ে মোদীর বড় ঘোষণা, কী বললেন?
Recommended image3
Meloni Wishes PM Modi: মাই ফ্রেন্ড সম্বোধনে মোদীকে জন্মদিনে মেলোডিয়াস শুভেচ্ছা মেলোনির, ইতালির প্রধানমন্ত্রী বললেন বড় কথা
Recommended image4
ভারতীয় যুদ্ধজাহাজকে ধাক্কা পাকিস্তানি নৌযানের, এটা কি ইচ্ছাকৃত? উঠছে চিনা কৌশলের প্রসঙ্গ
Recommended image5
India on Russian Oil: ১০০% শুল্ক চাপাবে আমেরিকা? রাশিয়া থেকেই তেল কিনবে ভারত! স্পষ্ট অবস্থান জানাল নয়াদিল্লি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved