MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
Annapurna Yojana
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • বিস্ফোরণকাণ্ডের এক সপ্তাহ পার, রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা

বিস্ফোরণকাণ্ডের এক সপ্তাহ পার, রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা

Delhi Red Fort Open News: ফের স্বাভাবিক ছন্দে ফিরছে ইতিহাসের অতীত স্মৃতি বিজড়িত দিল্লির লালকেল্লা। রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ঐতিহাসিক এই জায়গা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 16 2025, 07:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রবিবার থেকে খুলছে লালকেল্লা
Image Credit : Wikipedia

রবিবার থেকে খুলছে লালকেল্লা

মোগল আমলের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত লালকেল্লার দরজা খুলে যাচ্ছে পর্যটকদের জন্য। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফে একটি বিবৃতি জারি করে শনিবার এই কথা জানানো হয়েছে। ফলে রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে খুলছে দিল্লির লালকেল্লা। তবে বিস্ফোরণের দগদগে স্মৃতি মাথায় রেখে পর্যটকদের সুরক্ষার কথা ভেবে আরও বাড়ানো হচ্ছে লালকেল্লা ও এই চত্বরের নিরাপত্তা ব্যবস্থা। কারণ, প্রতিদিনই এখানে প্রচুর পরিমাণে দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন। ফের যাতে কোনওরকম বিপদ না হয় তা এড়াতেই আগাম সতর্ক দিল্লি পুলিশ-প্রশাসন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
লালকেল্লার সামনে বিস্ফোরণ
Image Credit : Getty

লালকেল্লার সামনে বিস্ফোরণ

গত সোমবার সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা চত্বরের মেট্রো স্টেশনের ১ নম্বর গেট এলাকা। সেই দিনের বিস্ফোরণে সরকারি ভাবে ১৩ জনের মৃত্যু ও ২৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। এদিকে ঘটনার পর থেকেই জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল লালকেল্লায় প্রবেশ ও মেট্রো স্টেশন। পরে শনিবার থেকে মেট্রোর ২ ও ৩ নম্বর গেট খুলে দেওয়া হয়। তবে বন্ধ থাকছে ১ নম্বর গেট। আর রবিবার থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে খুলে গেলো লালকেল্লা। 

Related Articles

Related image1
'আপনার কতগুলি স্ত্রী'? হোয়াইট হাউসে আল শারার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
Related image2
রাজ্যজুড়ে পূবালী বাতাসের জেরে দরজায় কড়া নাড়ছে শীত, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
36
তদন্তের স্বার্থে বন্ধ ছিলো লালকেল্লা
Image Credit : ANI

তদন্তের স্বার্থে বন্ধ ছিলো লালকেল্লা

গত সোমবার লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পরই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফে দিল্লি পুলিশকে চিঠি দেওয়া হয়।। লালকেল্লা বন্ধ রাখার জন্য। প্রথমে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের কথা বলা হলেও, তদন্তের স্বার্থে আরও ২দিন বন্ধ রাখা হয় লালকেল্লা। অবশেষে শনিবার রাতে বিবৃতি জারি করে রবিবার থেকে পর্যটকদের জন্য লালকেল্লার দরজা খুলছে বলে জানিয়ে দেওয়া হয়। 

46
দিল্লি বিস্ফোরণে বিস্ফোরক তথ্য
Image Credit : ANI

দিল্লি বিস্ফোরণে বিস্ফোরক তথ্য

এদিকে দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই সামনে আসছে হাড়হিম করা তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছে দিল্লির লালকেল্লা বিস্ফোরণের অন্যতম চক্রী মহিলা চিকিৎসক শাহিন শহিদ ভারত ছেড়়ে দুবাই পালানোর ছক কষেছিল। শাহিন ইতিমধ্যেই পাসপোর্টের জন্য আবেদন করেছিল। তার সঙ্গীসাথীরা যখন ভারতে সিরিয়াল বিস্ফোরণ ঘটাত সেই সময় শাহিন দুবাইয়ের কোনও নিরাপদ জায়গায় বসে থাকত। তেমনই পরিকল্পনা প্রায় পাকা করে ফেলেছিল ধৃত চিকিৎসক। 

56
দিল্লি বিস্ফোরণে মডিউলের সঙ্গে শাহিনের যোগসূত্র
Image Credit : ANI

দিল্লি বিস্ফোরণে মডিউলের সঙ্গে শাহিনের যোগসূত্র

৩০ অক্টোবর তদন্তকারীরা গ্রেফতার করেছিল চিকিৎসক মুজাম্মিলকে। তাকে লাগাতার জেরা করা হয়। পাশাপাশি শাহিনের সুইফট ডিজায়ার গাড়িতে ব্যবহার করতে দেখা যায় শাহিনকে। তদন্তকারীদের সন্দেহ হত। তখনই শাহিন ফাঁদে পড়ে পুলিশের। গাড়ি থেকে উদ্ধার হয় অ্যাসল্ট রাইফেল। পুলিশ চিকিৎসকদের মডিউলের সঙ্গে শাহিনের যোগসূত্র খুঁজে পায়।

66
ফাঁস জঙ্গি মডিউল
Image Credit : ANI

ফাঁস জঙ্গি মডিউল

আরও জানা গিয়েছে যে, শাহীন শাহিদ লখনউয়ের লালবাগের বাসিন্দা। ফরিদাবাদে জইশ-ই-মহম্মদের জঙ্গি মডিউল ফাঁস হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে অ্যাসল্ট রাইফেল। শাহীন আল-ফালাহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে আরও বেশ কয়েকজন চিকিৎস যারা ফরিদাবাদ-কাণ্ডে যুক্ত। বিস্ফোরক-সহ ধৃত মুজাম্মিলের সঙ্গে শাহিনের সুসম্পর্ক রয়েছে বলেও পুলিশ সূত্রের খবর।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিল্লি লাল কেল্লা মেট্রো স্টেশন বিস্ফোরণ
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
SCO Summit: SCO মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, বললেন 'দ্বিচারিতা চলবে না'
Recommended image2
Bank Holidays: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা ছুটি, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে
Recommended image3
Flight Price Hike: পুজোয় বেড়াতে যাবেন? পকেটে টান পড়তে পারে, বাড়তে চলেছে বিমানের ভাড়া
Recommended image4
SCO Summit: SCO সম্মেলনে ইরানের 'সক্রিয় কূটনীতি', প্রশংসায় পঞ্চমুখ সাংবাদিক
Recommended image5
8th Pay Commission: জয়পুরে দুদিনের বৈঠক শুরু! কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে অষ্টম বেতন কমিশন অনুমান জানাল বিশেষজ্ঞরা
Related Stories
Recommended image1
'আপনার কতগুলি স্ত্রী'? হোয়াইট হাউসে আল শারার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
Recommended image2
রাজ্যজুড়ে পূবালী বাতাসের জেরে দরজায় কড়া নাড়ছে শীত, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved