MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • 'আপনার কতগুলি স্ত্রী'? হোয়াইট হাউসে আল শারার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

'আপনার কতগুলি স্ত্রী'? হোয়াইট হাউসে আল শারার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

Donald Trump On Al Shara: স্বাধীনতা লাভের দীর্ঘ দুই দশক পর হোয়াইট হাউসে প্রথমবারের জন্য গেলেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। জঙ্গি তকমা ঘুচিয়ে এখন তিনিই সিরিয়ার শীর্ষ কর্তা। ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে কী বললেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট? 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 13 2025, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হোয়াইট হাউসে ট্রাম্প আহমেদ আল শারা
Image Credit : Asianet News

হোয়াইট হাউসে ট্রাম্প-আহমেদ আল শারা

সম্পর্কের জটিলতা। আমেরিকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি। যার মাথার দাম ছিলো ১০ মিলিয়ন ডলার। সেই সব ঘটনা এখন অতীত। ৭ নভেম্বর তাঁর উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপুঞ্জও। তার পরেই ওয়াশিংটন সফরে যান আল শারা। ট্রাম্পের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এই আল শারা আর কেউ নয়। একদা লাদেন ঘনিষ্ঠ জঙ্গি ছিলেন। বর্তমানে তিনিই বাশার সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট। এই আল শারার আসল নাম আবু মহম্মদ আল জুলানি। আল কায়দায় ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আল শারাকে ট্রাম্পের উপহার
Image Credit : Getty and ANI via Reuters

আল শারাকে ট্রাম্পের উপহার

বুধবার হোয়াইট হাউসে বৈঠকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল শারাকে একটি পারফিউম বক্স উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু উপহার দিয়েই থেমে থাকেননি মার্কিন রাষ্ট্রপতি। সিরিয়ার প্রেসিডেন্ট আল শারারকে তার সটান প্রশ্ন-'আপনার কতগুলি স্ত্রী'? ট্রাম্পের এমন  প্রশ্নে কিছুটা থতমত হয়ে গেলেও পরিস্থিতি সামাল দিয়ে আল শারা জবাবে জানান- একটিই। আর তারপরই হাসির রোল ওঠে হোয়াইট হাউসে। যদিও ট্রাম্প আবার বলে বসেন- 'কখন কী হয়, কিছুই তো বলা যায় না।' যদিও গোটা বিষয়টি তিনি যে নিছক আড্ডার ছলেই বলেছেন তা অবশ্য বুঝতে বাকি নেই সিরিয়ার প্রেসিডেন্টের। 

Related Articles

Related image1
অতিরিক্ত তাড়াহুড়োতেই দিল্লিতে বিস্ফোরণ! আই২০ গাড়ির চালক ছিলেন উমরই, দাবি DNA রিপোর্টে
Related image2
'আমাদের সাহায্যের প্রয়োজন হবে না ভারতের', দিল্লি বিস্ফোরণের তদন্ত নিয়ে দাবি মার্কিন বিদেশ সচিবের
35
ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কী বললেন আল শারার?
Image Credit : Social Media

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কী বললেন আল শারার?

অন্যদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’আল কায়দার সঙ্গে আমার সম্পর্ক অতীত। হোয়াইট হাউসের বৈঠকে একবারও সেই প্রসঙ্গ ওঠেনি।'' শুধু তাই নয়, আল শারার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সমস্যার সমাধান নিয়ে যে বৈঠক ইতিবাচক হয়েছে সেই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। 

45
কে এই আল শারার?
Image Credit : Social Media

কে এই আল শারার?

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল শারার আসল নাম আবু মহম্মদ আল জুলানি। আল কায়দায় ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ছিলেন তিনি। প্রায় দুই দশক আগে তাঁকে আল কায়দার ইরাকি শাখার প্রধান আবু মুসাব আল জারকোয়াইয়ের ডেপুটি করে পাঠানো হয়েছিল তাকে। তারপর শুরু সিরিয়ায় গৃহযুদ্ধ। 

55
সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি
Image Credit : Social Media

সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি

১৯৪৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এই প্রথম কেউ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে গেলেন। একসময়ের জঙ্গি এখন সিরিয়ার রাষ্ট্রনেতা। দুই দেশের সম্পর্কের উন্নতিতে ট্রাম্পের সঙ্গে এই বৈঠক ফলপ্রসূ হবে বলেই আশাবাদী আল শারার। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Recommended image2
Indian Ocean: ভারত মহাসাগরে একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা, কী নিয়ে কথা হল দুই দেশের মধ্যে?
Recommended image3
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image4
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image5
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Related Stories
Recommended image1
অতিরিক্ত তাড়াহুড়োতেই দিল্লিতে বিস্ফোরণ! আই২০ গাড়ির চালক ছিলেন উমরই, দাবি DNA রিপোর্টে
Recommended image2
'আমাদের সাহায্যের প্রয়োজন হবে না ভারতের', দিল্লি বিস্ফোরণের তদন্ত নিয়ে দাবি মার্কিন বিদেশ সচিবের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved