MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান

দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান

Delhi School Bomb Threats: রাজধানীর স্কুলে ফের বোমাতঙ্ক। বোম মারার হুমকি দিয়ে ইমেল স্কুলে। কোন স্কুলে ঘটল এমন ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 20 2025, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দিল্লির স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল
Image Credit : Asianet News

দিল্লির স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল

মেইল করে রাজধানীর অন্তত ৫০টি স্কুলকে বোমা  মারার হুমকি। গত ২ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার রাজধানী দিল্লির একাধিক স্কুলে বোম মারার হুঁশিয়ারি দিয়ে হুমকি মেল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। 

25
আতঙ্কে রাজধানীর একাধিক বিদ্যালয়
Image Credit : Asianet News

আতঙ্কে রাজধানীর একাধিক বিদ্যালয়

এর আগে গত ৪৮ ঘন্টায় অন্তত ৩২টি স্কুলে এই ধরনের হুমকি মেইল করা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যে ফের ৫০টি বিদ্যালয়ে বোম মারার হুমকি দেওয়া মেইল পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। যদিও মেলগুলিকে ভুয়ো বলে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কে বা কারা এই ধরনের কাজ করছে, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

Related Articles

Related image1
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
Related image2
সুপ্রিম রায়ে ঝুলেই চাকরিহারাদের ভবিষ্যত! কোন পথে এগোবেন চাকরিহারারা?
35
কোন কোন বিদ্যালয়ে হুমকি বার্তা
Image Credit : X

কোন কোন বিদ্যালয়ে হুমকি বার্তা

পুলিশ সূত্রে খবর, বিদ্যালয়ে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেইল পাঠানো হয়েছে রাজধানী শহরের অন্তত ৫০টি স্কুলে। তাদের মধ্যে রয়েছে-মালভিয়া নগরের এসকেভি হাউজ রানি, করোলবাগের অন্ধ্র স্কুলের মতোন প্রতিষ্ঠানগুলি। স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পড়ুয়া ও অভিভাবকমহলের। 

45
কী বলছে দিল্লি প্রশাসন?
Image Credit : social media

কী বলছে দিল্লি প্রশাসন?

এই বিষয়ে চলতি সপ্তাহের সোমবারই দিল্লি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা সেদিন সকাল ৭.৩০ থেকে দুপুর ১২.২৫ এর মধ্যে ৩২টি স্কুল থেকে ফোন পেয়েছিল। স্কুল কর্ত-পক্ষ জানিয়েছে যে, তাদের কাছে হুমকি মূলক ইমেল এসেছে। এই প্রতিষ্ঠানগুলির বেশিরভাগই দ্বারকায় ছিল, যার মধ্যে রয়েছে দিল্লি পাবলিক স্কুল, বিজিএস ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, শ্রী ভেঙ্কটেশ্বর স্কুল, গ্লোবাল স্কুল এবং আরও বেশ কয়েকটি। ডিপিএস দ্বারকা এমনকি শিশুদের বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এবং সেদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল। 

55
স্নিফার ডগ দিয়ে স্কুলগুলিতে তল্লাশি
Image Credit : Social media/Wikipedia

স্নিফার ডগ দিয়ে স্কুলগুলিতে তল্লাশি

জানা গিয়েছে, বাচ্চাদের সুরক্ষিত রাখতে দিল্লি পুলিশের তরফে প্রতিটি স্কুল ক্যাম্পাসে বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকুর স্কোয়াড সহ একাধিক দল মোতায়েন করা হয়েছে। এছাডা়ও ঘটনাস্থলে রয়েছে ফরেনেসিক বিশেষজ্ঞরা। মেইলের আইপি অ্যাড্রেস ট্রাক করে দুস্কৃতীদের ট্রাক করতে চাইছে পুলিশ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
'জনগণ রিজেক্ট করেছে, আর আপনারা প্রচার চান', প্রশান্ত কিশোরের জন সুরজকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Recommended image2
'Pariksha pe Charcha'-এ পড়ুয়াদের মোদীর বার্তা: নিজের পড়ার ধরনে বিশ্বাস রাখো
Recommended image3
Ajker Bangla News Live: 'জনগণ রিজেক্ট করেছে, আর আপনারা প্রচার চান', প্রশান্ত কিশোরের জন সুরজকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Recommended image4
২০২৭-এ গগনযান ও ২০২৮এ মনুষ্যবাহী চন্দ্রযান, বড় লক্ষ্য নিয়ে চলছে ISRO
Recommended image5
লোকসভায় মোদীর ওপর হামলার ছক কংগ্রেসের! ওম বিড়লার পরামর্শে কী করলেন প্রধানমন্ত্রী
Related Stories
Recommended image1
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
Recommended image2
সুপ্রিম রায়ে ঝুলেই চাকরিহারাদের ভবিষ্যত! কোন পথে এগোবেন চাকরিহারারা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved