Anant Ambani Tirupati Temple: হতে পারেন তিনি ৭ লক্ষ ৮০ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু ভগবানের কাছে সব ভক্তই সমান হয়ে যান। দেশের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ফের আলোচনার কেন্দ্রে।

Anant Ambani Tirupati Temple: হতে পারেন তিনি ৭ লক্ষ ৮০ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু ভগবানের কাছে সব ভক্তই সমান হয়ে যান। দেশের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ফের আলোচনার কেন্দ্রে। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে প্রথা মেনে মাথা ন্যাড়া করে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিলেন অনন্ত। পুজো দিয়ে মন্দিরে সাড়ে ২৭ কোটি টাকার অনুদানও দিলেন আম্বানি পুত্র। এই অর্থে ২৫টি বৈদ্যুতিক বাস কেনা হবে, যা তিরুপতিতে আগত লক্ষ লক্ষ তীর্থযাত্রীর যাতায়াত আরও সহজ, আরামদায়ক এবং পরিবেশবান্ধব করে তুলবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তিরুপতি মন্দিরে মাথার চুল দান অনন্ত আম্বানির

সাধারণ ভক্তদের মতোই সমস্ত ধর্মীয় আচার পালন করেন অনন্ত। মন্দিরে পরিবারের সুখ-সমৃদ্ধি, ব্যবসার উন্নতি এবং ব্যক্তিগত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি। সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর কেশদান। তিরুপতি মন্দিরে মাথার চুল দান করার এই প্রাচীন প্রথা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, বিনয় এবং ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই রীতি পালন করেন। দেশের অন্যতম ধনী পরিবারের সদস্য হয়েও সেই একই নিয়ম মেনে কেশদান করে সকলের প্রশংসা কুড়িয়েছেন অনন্ত।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

২৫টি বৈদ্যুতিক বাস কেনা হবে

শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেননি তিনি। তিরুমালা তিরুপতি দেবস্থানমের জন্য ২৭.৫ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছেন অনন্ত আম্বানি। এই অর্থে ২৫টি বৈদ্যুতিক বাস কেনা হবে, যা তিরুপতিতে আগত লক্ষ লক্ষ তীর্থযাত্রীর যাতায়াত আরও সহজ, আরামদায়ক এবং পরিবেশবান্ধব করে তুলবে। ডিজেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক বাস চালু হলে দূষণও উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করা হচ্ছে। অনন্ত আম্বানির এই সফর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। অনেকের মতে, তাঁর এই পদক্ষেপ নতুন প্রজন্মকে ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে ইতিবাচক বার্তা দেবে।