MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • সাগরে ফের নিম্নচাপের ভ্রকূটি, দিতোয়ার দাপটে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা

সাগরে ফের নিম্নচাপের ভ্রকূটি, দিতোয়ার দাপটে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা

Andhra Pradesh Rain Alerts: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের দাপট কমে গেলেও তার প্রভাব অব্যাহত ভারতে। দিতোয়ার কারণে তামিলনাড়ুতে প্রবল ঝড়়বৃষ্টি। অন্ধ্রপ্রদেশেও ভারী বৃষ্টির সতর্কতা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 01 2025, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ভারতের একাংশ
Image Credit : ANI

ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ভারতের একাংশ

ঘূর্ণিঝড় 'দিতোয়া'-র প্রভাবে সৃষ্ট নিম্নচাপের জেরে এখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তামিলনাড়ুতে। সেখানকার একাধিক এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ এখন উত্তর দিকে অগ্রসর হওয়ায় প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দিতোয়ার প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে নদী-নালা উপচে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। চেন্নাই-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরেও দেখা দিয়েছে জলযন্ত্রণা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা
Image Credit : ANI

উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা

অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলগুলির জন্যও আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে দুই রাজ্যের প্রশাসনই দুর্যোগ মোকাবিলায় একাধিক দল প্রস্তুত রেখেছে এবং নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আগামী কয়েক দিন।

Related Articles

Related image1
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?
Related image2
ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, এস-৪০০ মিসাইল কেনা নিয়ে মোদীর সঙ্গে বৈঠক!
35
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : ANI

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা

রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি। অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (APSDMA) ম্যানেজিং ডিরেক্টর প্রখর জৈন জানিয়েছেন যে, উপকূলীয় জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নেল্লোর এবং তিরুপতি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যেখানে অন্যান্য উপকূলীয় অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

45
চেন্নাইয়েও বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Asianet News

চেন্নাইয়েও বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপাটলা, গুন্টুর, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী এবং কোনাসীমা জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বেসরকারি আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তিশালী পরিচলনের (strong convection) বিষয়টিতে নজর রেখেছেন। তাঁরা সতর্ক করেছেন যে, বৃষ্টির ব্যান্ডগুলি এই অঞ্চলের উপর দিয়ে ক্রমাগত বয়ে যাওয়ায় চেন্নাই এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আরও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (intermittent showers) সম্ভাবনা রয়েছে।

55
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর আটকে ঘূর্ণিঝড়
Image Credit : ChatGPT

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর আটকে ঘূর্ণিঝড়

আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, ঘূর্ণিঝড় দিতোয়ার  অবশিষ্টাংশ একটি গভীর নিম্নচাপ রূপে গত ছয় ঘণ্টা ধরে ঘন্টায় মাত্র ৫ কিলোমিটার গতিতে উত্তর দিকে ধীরে ধীরে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করছে। যারফলে অন্ধ্র উপকূলেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Job Time: ১৫ বছরের বেশি করা যাবে না সরকারি চাকরি! বিরাট প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র
Recommended image2
Delhi Protests: 'লহরা দো তেরঙ্গা' মিছিলে ধুন্ধুমার, দিল্লিতে আটক ১৫০ বিক্ষোভকারী
Recommended image3
BJP Jan Sunwai: দিল্লিতে বিজেপির সদর দফতরে শুরু 'জনশুনানি', দেখে নিন অক্টোবর ২০২৬-এর রুটিন
Recommended image4
NSG Raising Day: ৪২তম প্রতিষ্ঠা দিবসে এনএসজি-কে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী মোদী
Recommended image5
Rahul Gandhi On PM Modi: 'মোদীজি, আপনার অফিসাররা কনফিউজড', রুবিওর সফর নিয়ে রাহুলের কটাক্ষের জবাব
Related Stories
Recommended image1
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?
Recommended image2
ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, এস-৪০০ মিসাইল কেনা নিয়ে মোদীর সঙ্গে বৈঠক!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved