MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Arvind Kejriwal: শত বাধা সত্ত্বেও দিল্লির উন্নয়নে একাধিক পদক্ষেপ, নোবেল পুরস্কারের দাবি কেজরিওয়ালের

Arvind Kejriwal: শত বাধা সত্ত্বেও দিল্লির উন্নয়নে একাধিক পদক্ষেপ, নোবেল পুরস্কারের দাবি কেজরিওয়ালের

Arvind Kejriwal: আবগারি দুর্নীতি মামলায় তিহার যাত্রার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এবার আরও এক আজব দাবি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 10 2025, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
অরবিন্দ কেজরিওয়ালের দাবি
Image Credit : ANI

অরবিন্দ কেজরিওয়ালের দাবি

আবগারি দুর্নীতি মামলায় জেল খেটেছেন। সম্প্রতি জেলমুক্তির পর ছেড়েছেন মুখ্যমন্ত্রী পদও। বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছে তার দল। এবার নিজের জন্য অদ্ভুত দাবি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
নিজের জন্য নোবেল দাবি কেজরিওয়ালের
Image Credit : ANI

নিজের জন্য নোবেল দাবি কেজরিওয়ালের

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রশাসনের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে  দিয়েছে। কেজরিওয়ালের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি।  তার বক্তব্যকে "হাস্যকর" বলে অভিহিত করেছে এবং তাকে অযোগ্যতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

Related Articles

Related image1
RG Kar Junior Doctor Case: 'ক্রাইম স্পট' দেখতে চেয়ে আদালতে আবেদন নিহত তরুণীর বাবা-মায়ের, CBI-কে তীব্র ভর্ৎসনা বিচারকের
Related image2
Trump Tariff Rules: একধাক্কায় ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, আরও ৭ দেশকে চিঠি ট্রাম্পের
37
হঠাৎ কেন এই দাবি কেজরিওয়ালের?
Image Credit : Asianet News

হঠাৎ কেন এই দাবি কেজরিওয়ালের?

মঙ্গলবার চণ্ডীগড়ে 'দ্য কেজরিওয়াল মডেল' শীর্ষক একটি বইয়ের পাঞ্জাবি সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন যে, দিল্লিতে তার সরকারের কাজ বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা সত্ত্বেও, তার প্রশাসন কার্যকরভাবে কাজ করে দেখিয়েছে।

47
আপের আমলে দিল্লিতে উন্নয়নের জোয়ার
Image Credit : Getty

আপের আমলে দিল্লিতে উন্নয়নের জোয়ার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন যে, লেফটেন্যান্ট গভর্নর এবং নানা অসুবিধা থাকা সত্ত্বেও তার সরকার যে কাজ করেছে, তার জন্য তিনি শাসন ও প্রশাসনের জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি বলেন, "আমাদের কাজ করতে বাধা দেওয়া সত্ত্বেও আমরা ভালো ফল করেছি। এত বাধা বিপত্তি সত্ত্বেও এত কিছু করার জন্য আমার শাসন ও প্রশাসনের জন্য নোবেল পুরস্কার পাওয়া উচিত।" 

57
নিজের ঢাক পেটানোর অভিযোগ
Image Credit : ANI

নিজের ঢাক পেটানোর অভিযোগ

‘অরবিন্দ কেজরিওয়ালের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য’। তার এই মন্তব্যের পরেই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বর্তমান দিল্লির শাসক দল বিজেপি এই মন্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা কেজরিওয়ালের বিরুদ্ধে "কেবল আত্মপ্রচারের" অভিযোগ এনেছেন। সচদেবা বলেন, ‘’যখন কেজরিওয়ালের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, তখন এমন মন্তব্য কেবলই নিজের ঢাক পেটানো ছাড়া আর কিছুই নয়।'' 

67
কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপির
Image Credit : X-@ArvindKejriwal

কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপির

জানা গিয়েছে, দিল্লি বিজেপির প্রধান সচদেবা কেজরিওয়ালের এই দাবিকে "হাস্যকর" আখ্যা দিয়ে বলেন, "কেজরিওয়াল নিজের জন্য নোবেল পুরস্কার দাবি করছেন, এটা হাস্যকর। যদি অযোগ্যতা, নৈরাজ্য এবং দুর্নীতির জন্য কোনও বিভাগ থাকত, তাহলে তিনি নিশ্চয়ই একটি পুরস্কার পেতেন।" 

77
প্রকাশ্যে কেজরিওয়ালের দুর্নীতি
Image Credit : x

প্রকাশ্যে কেজরিওয়ালের দুর্নীতি

কেজরিওয়ালের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলি হল, পানিক বাটন থেকে শিশমহল পর্যন্ত। অরবিন্দ কেজরিওয়ালের নোবেল পুরস্কার দাবির মধ্যেই বিজেপি সরকার কেজরির বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগের তালিকা প্রকাশ করেছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
RG Kar Junior Doctor Case: 'ক্রাইম স্পট' দেখতে চেয়ে আদালতে আবেদন নিহত তরুণীর বাবা-মায়ের, CBI-কে তীব্র ভর্ৎসনা বিচারকের
Recommended image2
Trump Tariff Rules: একধাক্কায় ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, আরও ৭ দেশকে চিঠি ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved