MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RG Kar Junior Doctor Case: 'ক্রাইম স্পট' দেখতে চেয়ে আদালতে আবেদন নিহত তরুণীর বাবা-মায়ের, CBI-কে তীব্র ভর্ৎসনা বিচারকের

RG Kar Junior Doctor Case: 'ক্রাইম স্পট' দেখতে চেয়ে আদালতে আবেদন নিহত তরুণীর বাবা-মায়ের, CBI-কে তীব্র ভর্ৎসনা বিচারকের

RG Kar Case Update: দেখতে দেখতে একবছর হতে চলল। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া বাকি অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরছেন বাইরে। এই অবস্থায় ফের আদালতের দ্বারস্থ আরজি করের নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। কী আর্জি তাঁদের?  বিশদে জানুন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 10 2025, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আদালতের দ্বারস্থ নির্যাতিতার বাবা মা
Image Credit : Asianet News

আদালতের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা

গত বছর  ৯ অগাস্ট রাতে শহরের বুকে নামকরা সরকারি হাসপাতালে ঘটে গিয়েছিল নৃশংস ঘটনা। তরুণী চিকিৎসককে ধর্ষন করে খুন করার অভিযোগ ওঠে। সেদিনের ঘটনার পর গড়িয়েছে অনেক জল। রাজ্য- দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে আন্দোলন। তবুও অধরা এখনও ন্যায় বিচার। এই অবস্থায় ফের আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতা নিহত তরুণীর বাবা-মা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
আদালতে কী দাবি নির্যাতিতার পরিবারের?
Image Credit : Asianet News

আদালতে কী দাবি নির্যাতিতার পরিবারের?

সূত্রের খবর, ২০২৪ সালের ৯ অগাস্ট যে রাতে আরজি করে ঘটে গিয়েছিল অমন নারকীয় ঘটনা এবার সেই ঘটনাস্থল বা ক্রাইম স্পট পরিদর্শন বা ঘুরে দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতা নিহত তরুণীর বাবা-মা। শিয়ালদহ কোর্টে বুধবার নিজেদের আইনজীবী মারফত এই আবেদন জানান তরুণীর পরিবার। 

Related Articles

Related image1
Rain Alerts: মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টিপাত? জানুন আবহাওয়ার বড় আপডেট
Related image2
West Bengal News: গার্লফ্রেন্ডকে ঠকিয়ে অন্যত্র বিয়ের অভিযোগ, প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা
310
কী বলল আদালত?
Image Credit : Asianet News

কী বলল আদালত?

নিহত তরুণীর পরিবারের আবেদন নিয়ে আদালত সূত্রে খবর, নির্যাতিতার পরিবারকে আর.জি করের ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শনের আবেদন খারিজ করে দেয় শিয়ালদহ আদালত। 

410
নির্যাতিতার পরিবারকে প্রশ্ন আদালতের
Image Credit : Asianet News

নির্যাতিতার পরিবারকে প্রশ্ন আদালতের

এই বিষয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবীকে শিয়ালদহ কোর্টের বিচারকের প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট ফরোন্স এক্সপার্ট নিয়ে যাওয়ার আবেদন করেছেন? আবেদনে আরও বলেছেন po মেজারমেন্ট করতে চান । বিচারকের মন্তব্য:- সেটা কিভাবে সম্ভব হতে পারে। রাজ্য যদি ব্যর্থ হয় তাহলে সিবিআই আছে। 

510
নির্যাতিতার পরিবারের আবেদন খারিজ
Image Credit : fb

নির্যাতিতার পরিবারের আবেদন খারিজ

নির্যাতিতার পরিবারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারকের মন্তব্য, ‘আপনারা যা আবেদন করেছেন অলমোস্ট প্যারালাল ইনভেস্টিগেশন এর মত। মেজারমেন্টর কি লিগ্যাল সেন্টিটি রয়েছে । সিবিআই ইনভেস্টিগেশন করছে।’ 

610
ঘটনাস্থল পরিদর্শন করতে দেওয়ার এক্তিয়ার নেই
Image Credit : Asianet News

ঘটনাস্থল পরিদর্শন করতে দেওয়ার এক্তিয়ার নেই

তদন্তের একটা পার্ট শেষ হয়েছে। এখনও একটা পার্টে অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্রের অংশে তদন্ত চলছে । এই মুহূর্তে অকুষ্থল পরিদর্শনের অনুমতি দিতাম তাহলে আপনারা গিয়ে কি করতেন? প্রশ্ন আদালতের নির্যাতিতার আইনজীবীকে। তদন্ত চলছে এই মুহূর্তে অকুস্থল পরিদর্শন করতে দেবার একতিয়ার নিম্ন আদালতের নেই l

710
সিবিআই-কে ভর্ৎসনা আদালতের
Image Credit : Asianet News

সিবিআই-কে ভর্ৎসনা আদালতের

এদিকে নির্যাতিতার পরিবারের আবেদনের বিষয়ে সিবিআই- এর ওপর ক্ষুব্ধ হন বিচারক। নির্যাতিতার পরিবারের এই আবেদনে সিবিআই কেন অবজেকশন দিল না প্রশ্ন করেন বিচারক। সিবিআই- এর অবস্থা অত্যন্ত শোচনীয় এমনটাও মন্তব্য করেন বিচারক ।

810
হাইকোর্টে যাওয়ার পরামর্শ
Image Credit : our own

হাইকোর্টে যাওয়ার পরামর্শ

সিবিআই চার্জশিট না দিতে পারার কারণে দুজন অভিযুক্ত জামিন পেয়ে গেছেন । তাহলে কেন গ্রেফতার করলেন ?? অভিযুক্তদের সিবিআই যেহেতু অবজেকশন দেয়নি, তাহলে সিবিআই কি আপনাদের সাহায্য নিতে চাইছে এমনটা প্রশ্ন করেন বিচারক । যদি তাই হয় তাহলে হাইকোর্টে গিয়ে আবেদন করুন।

910
বেকসুর খালাসের দাবি
Image Credit : Asianet News

বেকসুর খালাসের দাবি

দুই অভিযুক্তদের সরাসরি এই আবেদনের ক্ষেত্রে কোনও ভূমিকা ছিল না। তবু অভিযুক্তরা কেন অবজেকশন দিল অভিযুক্তদের আইনজীবীকে প্রশ্ন বিচারকের। অভিযুক্তরা যদি নির্দোষ হতেন তাহলে তো তারা বলতেন যে আমাদের কোন আপত্তি নেই ।

1010
নিম্ন আদালতের রায়ের বিরোধিতা
Image Credit : X

নিম্ন আদালতের রায়ের বিরোধিতা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হলেও, সেই রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সঞ্জয় রায়। বেকসুর খালাসের দাবি অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Recommended image2
Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
Recommended image3
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Recommended image4
মমতাকে হারানোর নির্দেশ এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, বিস্ফোরক দাবি ঋতব্রতর
Recommended image5
Cyclone Arnab: সাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি তৈরি হবে? বাংলায় কতটা প্রভাব
Related Stories
Recommended image1
Rain Alerts: মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টিপাত? জানুন আবহাওয়ার বড় আপডেট
Recommended image2
West Bengal News: গার্লফ্রেন্ডকে ঠকিয়ে অন্যত্র বিয়ের অভিযোগ, প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved