Himanta Biswa Sarma: টানা তিনবার অসমে সরকার গড়ে নজির গড়েছে বিজেপি। ২০১৬ সালে প্রথমবার কংগ্রেসকে ধরাশায়ী করে অসমে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল। এরপর টানা ২বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা।

Himanta Biswa Sarma: টানা তিনবার অসমে সরকার গড়ে নজির গড়েছে বিজেপি। ২০১৬ সালে প্রথমবার কংগ্রেসকে ধরাশায়ী করে অসমে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল। এরপর ২০২১-এ বিজেপি আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফেরে। প্রথমবার মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা। পাঁচ বছর পর নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে রেকর্ড ১০২টি আসনে জিতে ফের অসমের সিংহাসনে বসছেন হিমন্ত। আগামিকাল, মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ৫৭ বছরের হিমন্ত। রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে এনডিএ বিধায়ক দলের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে অসম বিজেপি বিধায়ক দলের নেতাও নির্বাচিত হয়েছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১২৬টি আসনের মধ্য়ে ১০২টি-তে জেতে এনডিএ

২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে ১০২টি আসনে জয় পেয়েছে এনডিএ জোট। রাজ্যে বিজেপি সরকারের একের পর এক জনমুখি কাজে প্রবল প্রতিষ্ঠানপন্থী হওয়ায় ভর করে সরকারে ফিরছে NDA। এই বিপুল জয়ের পর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার, ১২ মে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ মাঠে সকাল ১১টা ৪০ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের ১৫তম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

এর আগে ২০২১ সালের ১০ মে অসমের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার টানা দ্বিতীয়বারের জন্য সেই দায়িত্ব সামলাতে চলেছেন তিনি। নির্বাচনে জয়ের পর এনডিএ শিবিরে উচ্ছ্বাস তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, এই ফল উত্তর-পূর্ব ভারতে বিজেপির শক্তি আরও বাড়িয়ে দিল।

মামাকে নিয়ে দারুণ খুশি অসমবাসী 

রবিবারের বৈঠকে এনডিএ-র একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। সেখানেই সর্বসম্মতভাবে হিমন্ত বিশ্ব শর্মার নাম চূড়ান্ত করা হয়। খুব শীঘ্রই তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করবেন। এরপরই নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিমন্ত বিশ্ব শর্মার প্রথম মেয়াদের উন্নয়নমূলক কাজ এবং সাংগঠনিক দক্ষতার ফলই এই বড় জয়। সাধারণ মানুষের একাংশও মনে করছেন, অসমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই ফের এনডিএ-র উপর আস্থা রেখেছেন ভোটাররা।