MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বছর শেষে ফিরে দেখুন ২০২৫ সালের মোড় ঘোরানো কিছু ঘটনা, জানুন এক ক্লিকে

বছর শেষে ফিরে দেখুন ২০২৫ সালের মোড় ঘোরানো কিছু ঘটনা, জানুন এক ক্লিকে

2025 World And India latest Top News: সপ্তাহ ঘুরলেই বছর শেষ। ২০২৫ শেষে পড়বে নতুন বছর ২০২৬। তার আগে একনজরে দেখে নিন বছরভর দেশ-বিদেশে ঘটে যাওয়া স্মরণীয় কিছু ঘটনা। দেখুন ফটে গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 26 2025, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প
Image Credit : X@LoomerUnleashed

দ্বিতীয়বারের জন্য আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের ২০ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসের মসনদ দখল করেন। শারীরিক অসুস্থতার কারণে ভোটের লড়াই থেকে সরে যান প্রাক্তন প্রেসিডেন্ট ডো বাইডেন। তার বদলে ডেমোক্রাট দলের প্রার্থী হন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। যদিও কমলাকে নির্বাচনে হারিয়ে ২০২৪ সালের ৫ নভেম্বর দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের কুর্সি নিশ্চিত করেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তারপর বিশ্ব রাজনীতিতে গড়িয়েছে অনেক সময়। একাধিক নীতিতে বদল এনেছেন বর্ষীয়ান এই মার্কিন প্রেসিডেন্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
গাজায় যুদ্ধবিরতি
Image Credit : Getty

গাজায় যুদ্ধবিরতি

গাজায় দুই বছরের ধ্বংসাত্মক যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে চলতি বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও তারপর থামেনি সঙ্ঘাত। গাজায় হামলা চালায় ইজরায়েলের সেনারা। এছাডা়ও গত দুই বছরের বেশি সময় ধরে উত্তপ্ত মধ্য প্রাচ্যের একাধিক দেশ। যুদ্ধ-সঙ্ঘর্ষে উত্তপ্ত প্যালেস্টাইন, ইজরায়েল, গাজা, ইরান-ইরাক সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। আমেরিকার হস্তক্ষেপে কিছু দেশে শান্তি ফিরলেও এখনও যুদ্ধ জারি বহু দেশে। ফলে ঘটছে প্রাণহানিও। 

Related Articles

Related image1
ইআরও–এইআরও-দের সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ, সিইও-র হস্তক্ষেপ চেয়ে চিঠি
Related image2
ভিনরাজ্যে বাংলা বলায় পিটিয়ে খুনের অভিযোগ, ওড়িশায় নিহত বাঙালি পরিযায়ী শ্রমিক
37
নেপালে জেন-জি বিক্ষোভ
Image Credit : Getty

নেপালে জেন-জি বিক্ষোভ

সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে চলতি বছরের অগাস্ট মাসের শেষ থেকে জেন-জিদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের পড়শী রাজ্য নেপাল। বিদ্রোহীদের চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহন করেন নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রথম মহিলা বিচারপতি সুশীলা কার্কি। বর্তমানে তার হাতেই নেপালের শাসনভার। 

47
পহেলগাঁও হামলা
Image Credit : Social Media

পহেলগাঁও হামলা

চলতি বছরের এপ্রিল মাসে কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট লস্কর ই-তৈবার জঙ্গিরা। ঘটনায় একজন নেপালি সহ মোট ২৬ জন পর্যটক নিহত হন। পর্যটনকেন্দ্রে বেছে বেছে এই ধরণের নৃশংস ঘটনায় গর্জে ওঠে গোটা ভারত। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঘটে। চলতি বছরের মে মাসেই পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। বাতিল করা হয় সিন্ধু জলবন্টন চুক্তি, সার্ক চুক্তি। 

57
আফগানিস্তানে ভূমিকম্প
Image Credit : Getty

আফগানিস্তানে ভূমিকম্প

এছাড়াও আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান ১০০০-এর বেশি মানুষ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও চিনে বন্যায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। রাশিয়ায় ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানও। এছাড়াও জাপানের হাইরাইস বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান বহু মানুষ। 

67
হঠাৎ জেগে ওঠে আগ্নেয়গিরি
Image Credit : social media

হঠাৎ জেগে ওঠে আগ্নেয়গিরি

ইথিওপিয়ায় ১২০০ বছর পর জেগে ওঠে আগ্নেয়গিরি। যারফলে বাতাসে ছড়িয়ে পড়ে দূষণ। ইথিওপিয়ায় ১২০০ বছর পর জেগে ওঠা আগ্নেয়গিরির ছাইয়ের কারণে ভারতে বিমান পরিষেবা বিপর্যস্ত হয়। থমকে যায় উড়ান পরিষেবা। জলবায়ুরও ব্যাপক পরিবর্তন ঘটে। 

77
মহাকাশ থেকে পৃথিবীতে ফেরেন সুনীতারা
Image Credit : Social Media

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরেন সুনীতারা

দীর্ঘ নয়মাস মহাকাশে কাটিয়ে অবশেষে চলতি বছরের মার্চ মাসে পৃথিবীতে ফেরেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতাউইলিয়ামস ও তার সঙ্গীরা। জানা গিয়েছে, নাসার মহাকাশচারী বুচ উইলমোর ও সুনীতা উইলিয়ামস দীর্ঘ ৯ মাস পর স্পেসএক্স ক্যাপসুলে নিরাপদে পৃথিবীতে ফেরেন। তাদের শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
বিশ্বের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Diesel Price Today: আপনার শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত?
Recommended image2
Now Playing
নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
Recommended image3
পুজোর মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি? প্রকাশ্যে নয়া চমক
Recommended image4
Ajker Bangla News live: Gold Price Rate - ষষ্ঠীতে কত টাকায় বিকোচ্ছে সোনা? রইল বিভিন্ন শহরের সোনার দর
Recommended image5
Now Playing
CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
Related Stories
Recommended image1
ইআরও–এইআরও-দের সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ, সিইও-র হস্তক্ষেপ চেয়ে চিঠি
Recommended image2
ভিনরাজ্যে বাংলা বলায় পিটিয়ে খুনের অভিযোগ, ওড়িশায় নিহত বাঙালি পরিযায়ী শ্রমিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved