MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ইআরও–এইআরও-দের সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ, সিইও-র হস্তক্ষেপ চেয়ে চিঠি

ইআরও–এইআরও-দের সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ, সিইও-র হস্তক্ষেপ চেয়ে চিঠি

WB SIR Update News: এসআইআর আবহে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে রাজ্যজুড়ে অশান্তির অভিযোগ। কাজে বৈষম্যের অভিযোগ তুলে এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখলেন ইআরও-রা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

1 Min read
Author : Moumita Poddar
Published : Dec 26 2025, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোটার তালিকা সংশোধনে অশান্তির অভিযোগ
Image Credit : ANI

ভোটার তালিকা সংশোধনে অশান্তির অভিযোগ

ভোটার তালিকা সংশোধনের কাজ ঘিরে রাজ্যজুড়ে বিভ্রান্তি ও অসন্তোষের অভিযোগ উঠল। ইলেক্টোরাল রোল অফিসার (ইআরও) ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রোল অফিসারদের (এইআরও) ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে বৈষম্য তৈরি হচ্ছে বলে অভিযোগ করে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভোটকর্মী-বিএলও ঐক্য মঞ্চের তরফে চিঠি
Image Credit : X

ভোটকর্মী-বিএলও ঐক্য মঞ্চের তরফে চিঠি

ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়ালের কাছে পাঠানো চিঠিতে জানান, ভার্চুয়াল ও সরাসরি বৈঠকে আগেই বলা হয়েছিল ২০০২ সালের এসআইআর-এর হার্ড কপিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের শুনানির জন্য ডাকা হবে না। তারপরও বিশৃঙ্খলা এবং অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

Related Articles

Related image1
বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ-শেখ হাসিনা? মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য
Related image2
'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান', 'ফুল' বদলের পর সাফ বার্তা পার্নোর
35
কী অভিযোগ উঠেছে?
Image Credit : Gemini AI

কী অভিযোগ উঠেছে?

সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের কাজের ক্ষেত্রে কিন্তু বাস্তবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর মিলছে, সেইসব ভোটারদেরও শুনানির নোটিস পাঠানো হচ্ছে এবং মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে। আর এই অভিযোগ তুলে এবার রাজ্য মুখ্য নির্বাচনী দফতরে ই-মেইল মারফত চিঠি দিলো ভোটকর্মী-বিএলও ঐক্য মঞ্চ। 

45
ভোটারদের শুনানিতে না ডাকার নির্দেশ
Image Credit : Asianet News

ভোটারদের শুনানিতে না ডাকার নির্দেশ

চিঠিতে আরও অভিযোগ, কিছু ইআরও আবার ওই ভোটারদের শুনানিতে না ডাকার নির্দেশ দিচ্ছেন। ফলে একাধিক জায়গায় পরস্পরবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা সাধারণ ভোটারদের মধ্যে অস্বস্তি ও উত্তেজনা তৈরি করছে।

55
 বুথ লেভেল অফিসারদের অতিরিক্ত চাপ
Image Credit : Asianet News

বুথ লেভেল অফিসারদের অতিরিক্ত চাপ

পাশাপাশি, গোটা চাপ এসে পড়ছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) ওপর। এই পরিস্থিতিতে কেন এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা স্পষ্ট করার পাশাপাশি অবিলম্বে একরূপ নির্দেশিকা জারি করে বিষয়টি মেটানোর জন্য সিইও-র হস্তক্ষেপ দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Shops: এবার রেশন দোকানেই মিলতে পারে ডাল-তেল-নুন-সহ মুদিখানার মাল, রান্নার গ্যাস সিলিন্ডারও
Recommended image2
Jan Aushadhi Kendra: ৫ লক্ষ টাকা দেবে সরকার, জন ঔষধি কেন্দ্র খুলে ফেলুন, কত ইনকাম?
Recommended image3
মমতা জমানা শেষেই TMC-র মেগা ইভেন্টকে চ্যালেঞ্জ? শহীদ মিনারে ২১ জুলাই পালনের বড় ঘোষণা কংগ্রেসের
Recommended image4
মানব গুহর সওয়ালে 'না', তৃণমূল দম্পতির হয়ে কোর্টে! নেটদুনিয়ায় ক্ষোভের মুখে আইনজীবী বিকাশ ভট্টাচার্য
Recommended image5
TMC Councilor Death News: দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, বাড়ছে রহস্য
Related Stories
Recommended image1
বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ-শেখ হাসিনা? মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য
Recommended image2
'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান', 'ফুল' বদলের পর সাফ বার্তা পার্নোর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved