MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • 'গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ', ইউনূসকে 'ফ্যাসিবাদী-খুনি' তোপ শেখ হাসিনার

'গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ', ইউনূসকে 'ফ্যাসিবাদী-খুনি' তোপ শেখ হাসিনার

Sheikh Hasina On Yunus: সামনেই ভোট বাংলাদেশে তার আগে এক অডিয়ো বার্তায় পদ্মাপাড়ের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী বলেছেন তিনি? জানুন আরও  বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 24 2026, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হাসিনার রোষানলে ইউনূস
Image Credit : Asianet News

হাসিনার রোষানলে ইউনূস

নতুন বছরের শুরুতেই বাংলাদেশে ভোট। আগামী ১২ ফেব্রুয়ারি সেদেশে সাধারণ নির্বাচন। যদিও নিষিদ্ধতার কারণে এবার ভোটে অংশগ্রহণ করতে পারছে না হাসিনার দল আওয়ামী লিগ। আর তার আগে এবার দিল্লির এক বৈঠকে শোনানো হল তার অডিয়ো বার্তা। যেখানে আগাগোড়া বাংলাদেশের অরাজকতার জন্য ইউনূসকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
 ইউনূসকে তীব্র আক্রমণ শেখ হাসিনার
Image Credit : Getty

ইউনূসকে তীব্র আক্রমণ শেখ হাসিনার

সূত্রের খবর, শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট্‌স ক্লাবের এক কর্মসূচিতে শোনানো হয় শেখ হাসিনার অডিয়ো বার্তা। সেখানে তিনি সশরীরে উপস্থিত না থাকলেও ভাষণ দেন অডিয়োতে। ‘সেভ ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’ নামের ওই কর্মসূচিতে তিনি অডিয়ো বার্তায় বলেন, ‘’বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে।'' শুধু তাই নয়, ২০২৪ সালের অগাস্ট মাসে দেশ ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে সরকারি কোনও কর্মসূচিতে হাসিনার ভাষণ শোনানো হলো। 

Related Articles

Related image1
এসআইআর-ভোটার শুনানিতে বাধ্যতামূলক নয় ভোটারের উপস্থিতি, উত্তরপ্রদেশে নয়া নির্দেশিকা কমিশনের
Related image2
পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ?
35
ইউনূস সরকারকে তীব্র আক্রমণ
Image Credit : google

ইউনূস সরকারকে তীব্র আক্রমণ

সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শেখ হাসিনা অডিয়ো বার্তায় ইউনূসকে আক্রমণ করে বলেন যে, ‘’উনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে।'' এমনকি তাকে সুদখোর, ফ্যাসিবাদী  শাসক বলেও আক্রমণ শাননা শেখ হাসিনা। 

45
এখনও ভারতেই হাসিনা
Image Credit : PTI

এখনও ভারতেই হাসিনা

জানা গিয়েছে, কোটা বিরোধী আন্দোলনের জেরে গত ২০২৪ সালের অগাস্ট মাসে দেশছাড়া হন শেখ হাসিনা। তারপর রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতেই রয়ে গিয়েছেন তিনি। তবে শেখ হাসিনা ভারতে থাকলেও ইন্টারপোলের মাধ্যমে বারবার তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যদিও তাতে কর্ণপাত করেনি নয়া দিল্লি। ভারতে বহাল তবিয়তেই রয়েছেন আওয়ামী লিগের শীর্ষ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই অবস্থায় কোনও সরকারি কর্মসূচিতে তার এই ভাষণ ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক তরজা।

55
বদলের বাংলাদেশে এখন কী অবস্থা
Image Credit : Getty

বদলের বাংলাদেশে এখন কী অবস্থা

শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ ও বাংলাদেশ ছাড়ার পর থেকেই চূড়ান্ত অরাজকতা নেমে এসেছে সেদেশে। সংখ্যালঘুদের উপর হানাহানি আক্রমণ ইউনূস শাসনে বেড়েছে বহুগুন। আর এসবের পিছনে যে মুহাম্মদ ইউনূসের ইন্ধন রয়েছে সে কথাও স্পষ্ট করে আগেও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে বিদ্ধ করেছেন হাসিনা। ফের আরও একবার বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে তাঁকে তোপ দাগলেন আওয়ামী লিগের শীর্ষ নেত্রী। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Modi Jingping: ব্রিকসে মোদী-জিনপিং মুখোমুখি, ড্রাগনের সঙ্গে লাদাখ সীমান্ত নিয়ে কী চুক্তি হল ভারতের?
Recommended image2
OTP ছাড়াই UPI থেকে উধাও হচ্ছে হাজার হাজার টাকা! এই ৫টি নতুন ফাঁদ চিনে নিন, এক ভুলেই খালি হবে অ্যাকাউন্ট
Recommended image3
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image4
BRICS Summit: ব্রিকস নৈশভোজে শি জিনপিংয়ের অনুপস্থিতি, চিনের প্রতিনিধিত্ব করলেন কে?
Recommended image5
Now Playing
Putin Walk: এক হাত প্রায় স্থির, অন্য হাত সামান্য নড়ছে! পুতিনের হাঁটার ভঙ্গি 'ভাইরাল'! কেন এত নজর কাড়ল?
Related Stories
Recommended image1
এসআইআর-ভোটার শুনানিতে বাধ্যতামূলক নয় ভোটারের উপস্থিতি, উত্তরপ্রদেশে নয়া নির্দেশিকা কমিশনের
Recommended image2
পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়া বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীতের আমেজ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved