MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবার দেশে ফিরবেন শেখ হাসিনা?

অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবার দেশে ফিরবেন শেখ হাসিনা?

Ajit Doval On Bangladesh: বাংলাদেশে অশান্তির আবহে ভারত সফরে সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সারবেন একান্তে বৈঠক? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 20 2025, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অজিত ডোভালের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার
Image Credit : Getty

অজিত ডোভালের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার

নির্ধারিত সময়ের একদিন আগেই ভারতে এসে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। নয়া দিল্লিতে আয়োজিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেওয়ার আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন তিনি। সূত্রের খবর, হাসিনাকে বাংংলাদেশে ফেরানোর ব্যাপারে আলোচনা হতে পারে। তবে ঠিক কী বিষয়ে তাদের মধ্যে বৈঠক হতে চলেছে সেই বিষয়ে ভারত বা বাংলাদেশ কোনও পক্ষের তরফে লিখিত বিবৃতি পাওয়া যায়নি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
হাসি্নাকে ফেরাবে ভারত?
Image Credit : Getty

হাসি্নাকে ফেরাবে ভারত?

সোমবারই বাংলাদেশ আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজার কথা শুনিয়েছে। যদিও তারপরও নিজের অবস্থানে অনড় আওয়ামী লিগ নেত্রী। তিনি এই রায় মানেন না বলেও লিখিত বিবৃতি দিয়েছেন। তবে সোমবারই শেখ হাসিনাকে ফেরাতে নয়া দিল্লিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। যদিও সেই বিষয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Related Articles

Related image1
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
Related image2
উপমহাদেশীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা, ভারতের সঙ্গে ফের যুদ্ধ বাঁধতে পারে পাকিস্তানের! শঙ্কা মন্ত্রীর
35
খলিলুর-ডোভাল বৈঠক
Image Credit : Social Media

খলিলুর-ডোভাল বৈঠক

বাংলাদেশে হাসিনার ফাঁসির সাজা। ভারতের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতকে চিঠি। এই আবহে  অজিত ডোভালের সঙ্গে খলিলুর রহমানের সঙ্গে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে বিদেশমন্ত্রকের বিবৃতিতে বৈঠকের কথা জানানো হলেও ঠিক কী বিষয়ে আলোচনা করা হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

45
হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান
Image Credit : Getty

হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান

ভারত সরকার (Government of India) শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেবে না অনুমান করেই হয়তো এবার ইন্টারপোলের (Interpol) দ্বারস্থ হতে চলেছে বাংলাদেশ সরকার (Bangladesh Government)। শুধু হাসিনার প্রত্যর্পণই নয়, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও (Asaduzzaman Khan Kamal) দেশে ফেরাতে চাইছেন মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার হাসিনা ও আসাদুজ্জামানের প্রত্যর্পণের দাবি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে।

55
কলম্বো সিকিউরিটি কনক্লেভ কী
Image Credit : twitter

কলম্বো সিকিউরিটি কনক্লেভ কী

এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ হল ভারত মহাসাগরীয় এলাকার পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কমিটি। নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে একদিনের এই কনক্লেভে যোগ দিতে উপস্থিত হয়য়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। শুধু তাই নয়, তিনিই এই বছর কলম্বো সিকিউরিটি কনক্লেভের সভাপতিত্ব করবেন বলে জানা গিয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Price: পুজোর আগে স্বস্তি! এক ধাক্কায় অনেকটা কমে গেল গ্যাসের দাম, দেখে নিন কোন শহরে দাম কত
Recommended image2
PM Modi Birthday: মোদীকে জন্মদিনের শুভেচ্ছা রাজনাথের, 'বিকশিত ভারত'-এর পথে দেশ
Recommended image3
PM Modi Birthday: ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশজুড়ে মেগা সেলিব্রেশন বিজেপির
Recommended image4
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে কি প্রধানমন্ত্রীর বেতনও বাড়াবে? কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রধানমন্ত্রীর বেতনের মধ্যে পার্থক্য কী?
Recommended image5
Now Playing
UPI Charges: UPI আর পুরোপুরি ফ্রি নয়? সত্যিই ২০০০-এর বেশি পেমেন্টে নতুন নিয়ম? কী বলছে পাবলিক?
Related Stories
Recommended image1
'প্রতিহিংসার প্রতিশোধ নিতে এই রায় ঘোষণা', শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে মুখ খুললেন ছেলে সজীব
Recommended image2
উপমহাদেশীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনা, ভারতের সঙ্গে ফের যুদ্ধ বাঁধতে পারে পাকিস্তানের! শঙ্কা মন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved