Bihar Election 2025: দ্বিতীয় দফার ভোটে মঙ্গলবার, প্রায় ৬৭.১৪% ভোট পড়ল বিহার নির্বাচনে। বিহারের বিধানসভা ভোটের ইতিহাসে, এই ভোটদানের হার কার্যত, সর্বোচ্চ বলা চলে। ফলঘোষণা হবে আগামী ১৪ নভেম্বর।

Bihar Election 2025: বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বেও রেকর্ড ভোটদানের হার লক্ষ্য করা গেল। দ্বিতীয় দফার ভোটে মঙ্গলবার, প্রায় ৬৭.১৪% ভোট পড়ল বিহার নির্বাচনে (bihar election exit poll 2025)। বিহারের বিধানসভা ভোটের ইতিহাসে, এই ভোটদানের হার কার্যত, সর্বোচ্চ বলা চলে। ফলঘোষণা হবে আগামী ১৪ নভেম্বর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিহারে জোর টক্কর

আর তারপরেই একাধিক এক্সিট পোলের গণনা সামনে আসতে শুরু করেছে (exit poll bihar 2025)। জার্নো মিররের এক্সিট পোল অনুযায়ী, মহাজোট পেতে পারে ১৩০-১৪০টি আসন। তবে জয়ের জায়গায় নেই তারা। পিপলস ইনসাইট-এর এক্সিট পোল অনুযায়ী, এনডিএ ১৩৩-১৪৮টি আসন পেতে পারে। তার মধ্যে বিজেপি ৬৮-৭২টি আসন, জেডিইউ ৫৫-৬০টি আসন, এলজেপি (আর) ৯-১২টি আসন, এইচএএম ১-২টি আসন এবং আরএলএম ০-২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এই এক্সিট পোল অনুযায়ী, মহাজোট ৮৭-১০২টি আসন পেতে পারে। সেক্ষেত্রে আরজেডি পাবে ৬৫-৭২, কংগ্রেস ৯-১৩, বামেরা ১১-১৪টি আসন এবং অন্যান্যরা ২-৩টি আসন পেতে পারে।

অন্যদিকে, চাণক্য স্ট্র্যাটেজিজের এক্সিট পোল বলছে, আরজেডি একাই ৭৫-৮০টি আসন জিততে পারে। তারা বৃহত্তম দল হিসেবে জয়ী হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। সেইসঙ্গে, বিজেপি ৭০-৭৫টি আসন পেতে পারে। যেখানে জেডিইউ-র ৫২-৫৭টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

বাজিমাত এনডিএ জোটের?

তাছাড়া এনডিএ-র মধ্যে থাকা চিরাগ পাসোয়ানের দল ১৪-১৯টি আসন জিততে পারে। জিতন রাম মাঝির দল ০-২টি আসন এবং উপেন্দ্র কুশওয়াহার দল ২-৩টি আসন জিততে পারে বলে মনে করছেন অনেকে।

অপরদিকে, মহাজোটের মধ্যে থাকা কংগ্রেস ১৭-২৩টি আসন পেতে পারে। বামেরা ১০-১৬টি আসন জিততে পারে। মুকেশ সাহানির দল ৭-৯টি আসন পেতে পারে। অন্যদের ৩-৫টি আসন পাওয়ার সম্ভাবনা আছে।

ম্যাট্রিক্স আইএএনএস-এর এক্সিট পোল অনুযায়ী, এনডিএ ১৪৭-১৬৭টি আসন পেতে পারে। সেক্ষেত্রে বিজেপি ৬৫-৭৩টি আসন, জেডিইউ ৬৭-৭৫টি আসন, এলজেপি (আর) ৭-৯টি আসন, এইচএএম ৪-৫টি আসন এবং আরএলএম ১-২টি আসন জিততে পারে। মহাজোটের পক্ষে যেতে পারে ৭০-৯০টি আসন। আরজেডি পেতে পারে ৫৩-৫৮টি, কংগ্রেস ১০-১২টি, বামেরা ৯-১৪টি এবং বিজেপি ১-১৪টি আসন পেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।