Ritu Tawde Mumbai Mayor: ভারতের সবচেয়ে ধনী নগরী মুম্বই পেতে চলেছে মহিলা মেয়র। শনিবার বিজেপি তাদের মেয়র প্রার্থী হিসেবে ঋতু তাওদে-র নাম ঘোষণা করল। এনডিএ-র দল শিবসেনা (একনাথ শিন্ডে) ডেপুটি মেয়র হিসাবে বেছে নিল সঞ্জয় ঘাধিকে। 

Ritu Tawde Mumbai Mayor: ভারতের সবচেয়ে ধনী নগরী মুম্বই পেতে চলেছে মহিলা মেয়র। শনিবার বিজেপি তাদের মেয়র প্রার্থী হিসেবে ঋতু তাওদে-র নাম ঘোষণা করল। এনডিএ-র দল শিবসেনা (একনাথ শিন্ডে) ডেপুটি মেয়র হিসাবে বেছে নিল সঞ্জয় ঘাধিকে। জোটের নিয়ম মেনে বিজেপি পাচ্ছে মেয়র, আর কম আসনে জেতা শিবসেনা ডেপুটি মেয়র আসনে প্রার্থী দিচ্ছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঘাটকোপারের ১৩২ নম্বর ওয়ার্ড থেকে জিতে কর্পোরেটর (কাউন্সিলর) হন ঋতু। তিনি মুম্বইয়ের ৭৮তম মেয়র হিসাবে শপথ নেবেন। আগামী বুধবার মুম্বইয়ের মেয়র নির্বাচনে জয় শুধু সময়ের অপেক্ষা ঋতু ও সঞ্জয়ের। কারণ বিরোধীরা জোট বেঁধে ভোট দিলেও এনডিএ প্রার্থীদের হারাতে পারবেন না।

বিএমসিতে ৮৯টি আসনে জিতে বড় সাফল্য পায় বিজেপি 

এবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) নির্বাচনে ১৩৫টি আসনে লড়ে বিজেপি জেতে ৮৯টি-তে, সেখানে তাদের সহযোগী দল শিবসেনা (শিন্ডে)৮৯টি-তে প্রার্থী দিয়ে জয় পায় ২৯টি-তে। অন্যদিকে উদ্ধভ ঠাকরের শিবসেনা ৬৫, এমএনএস ৬টি ও এনসিপি (শরদ পাওয়ার)১টি ওয়ার্ডে জয় পায়। একা লড়ে কংগ্রেস মাত্র ২৪টি আসনে জেতে। সব মিলিয়ে মুম্বইয়ের পুরভোটে এনডিএ ১১৮টি ও কংগ্রেসকে মিলিয়ে বিরোধীরা জেতে ৯৬টি ওয়ার্ডে। এই প্রথম বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিজেপির মেয়র হচ্ছে। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে শিবসেনার (অবিভক্ত) মেয়র ছিল)।

৪৩ বছর পর মুম্বইয়ে বিজেপির মেয়র

এতদিন মুম্বইয়ে মেয়র ছিলেন শিবসেনার কিশোরী পেদনাকার। বহু বছর ধরেই মুম্বইয়ের মেয়র মানেই শিবসেনার। কিন্তু এবার আরব সাগরের তীরে আর শিবসেনার নয়, এবার বিজেপির মেয়র পাচ্ছে বলিউডের ঝাঁ চকচকে শহর। এর আগে মুম্বইয়ে মাত্র একবার বিজেপির মেয়র ছিল। ১৯৮২-৮৩-তে কয়েক মাসের জন্য মুম্বইয়ের মেয়র হয়েছিলেন প্রভাকর পাই। ৪৩ বছর পর আরব সাগরের তীরে বিজেপির মেয়র, সঙ্গে গেরুয়া শিবিরের প্রথম মহিলা মেয়র।

মুম্বইয়ে বিজেপির মেয়র

Scroll to load tweet…