11:03 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Tiranga March - পুলিশের বাধা উড়িয়ে দিল্লির কনট প্লেসে তেরঙ্গা মিছিল, আটক একাধিক

পুলিশের কড়া নিষেধাজ্ঞা উড়িয়ে দিল্লিতে 'তেরঙ্গা মিছিল' করল ছাত্র ও যুব সংগঠনগুলি। এক সমাজকর্মীকে আটকের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে 'অঘোষিত জরুরি অবস্থা' বলে তোপ দেগেছেন তিনি। সব মিলিয়ে প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।
Read Full Story
10:50 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Durga Puja Rain - মহাসপ্তমী মাটি করবে ঝোড়ো হাওয়া-বৃষ্টি? কলকাতা ও জেলার জন্য খারাপ খবর

মহাসপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Read Full Story
10:34 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Rice Bran Oil Cholesterol - রাইস ব্র্যান অয়েল কি সত্যিই কোলেস্টেরল কমায়? বিগবাস্কেট-ফ্লিপকার্টকে নোটিশ

ফ্রিডম কুকিং রাইস ব্র্যান অয়েলের বিজ্ঞাপনে কোলেস্টেরল কমানোর দাবি ঘিরে বিতর্ক। এই বিভ্রান্তিকর দাবির জেরে জেমিনি এডিবলস, বিগবাস্কেট ও ফ্লিপকার্টকে নোটিশ পাঠাল এফএসএসএআই (FSSAI)।
Read Full Story
09:10 PM (IST) Oct 16

Ajker Bangla News live: দু’বছরের বেশি জেলবন্দি, সাক্ষ্যগ্রহণ মাত্র ৭ জনের! আরজি কর দুর্নীতি মামলায় জামিন সন্দীপ ঘোষের

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং দীর্ঘদিন বন্দি থাকার বিষয়টি বিবেচনা করে কলকাতা হাইকোর্টের জামিন খারিজের নির্দেশ বাতিল করেছে বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ।

Read Full Story
08:20 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Govt Job Time - ১৫ বছরের বেশি করা যাবে না সরকারি চাকরি! বিরাট প্রস্তাব আনতে চলেছে কেন্দ্র

সরকারি চাকরিজীবীদের কাজের মেয়াদ কমিয়ে ১০ থেকে ১৫ বছর করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তরুণদের আরও বেশি কাজের সুযোগ দিতে এবং এক পরিবারে মাত্র একজনকে সরকারি চাকরি দেওয়ার জন্যই তাঁর এই বিতর্কিত প্রস্তাব।

Read Full Story
08:19 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Delhi Protests - 'লহরা দো তেরঙ্গা' মিছিলে ধুন্ধুমার, দিল্লিতে আটক ১৫০ বিক্ষোভকারী

মধ্য দিল্লিতে 'লহরা দো তেরঙ্গা' মিছিল ঘিরে উত্তেজনা। অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে আম আদমি পার্টি ও বাম ছাত্র সংগঠনের প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ।

Read Full Story
06:48 PM (IST) Oct 16

Ajker Bangla News live: BJP Jan Sunwai - দিল্লিতে বিজেপির সদর দফতরে শুরু 'জনশুনানি', দেখে নিন অক্টোবর ২০২৬-এর রুটিন

দলের কর্মীদের অভাব-অভিযোগ শুনতে নয়াদিল্লির সদর দফতরে রোজ 'জনশুনানি' শুরু করল বিজেপি। অক্টোবর ২০২৬-এর রুটিন, সময় এবং কোন দিন কোন নেতা থাকবেন, তার তালিকা দেখে নিন।

Read Full Story
06:29 PM (IST) Oct 16

Ajker Bangla News live: NSG Raising Day - ৪২তম প্রতিষ্ঠা দিবসে এনএসজি-কে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী মোদী

ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র ৪২তম প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দেশের সুরক্ষায় এনএসজি-র ভূমিকা আমাদের গর্বিত করে। মোদীর পাশাপাশি অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধানের মতো নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন।

Read Full Story
06:06 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Rahul Gandhi On PM Modi - 'মোদীজি, আপনার অফিসাররা কনফিউজড', রুবিওর সফর নিয়ে রাহুলের কটাক্ষের জবাব

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিদেশ মন্ত্রকের আধিকারিকরা এই সফর নিয়ে বিভ্রান্ত। রাহুলের জবাব দিলেন বিশাল পাণ্ডে।

Read Full Story
05:34 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Breaking News - 'লহরা দো তেরঙ্গা' কর্মসূচির আগেই দিল্লি পুলিশের হাতে আটক সিজেপি কর্মী অভিজিৎ দিপকে

দিল্লির কনট প্লেসে 'লহরা দো তেরঙ্গা' কর্মসূচির আগেই সিজেপি কর্মী অভিজিৎ দিপকে-কে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএসএস-এর ১৬৩ ধারা লঙ্ঘনের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Read Full Story
05:22 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Iran Death Sentence - সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে ইরানি ছাত্রীর মৃত্যুদণ্ড

ইরানে এক তরুণীর মৃত্যুদণ্ডের নির্দেশ ঘিরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশ, মৃত্যুদণ্ড এবং দেশে ক্রমবর্ধমান ফাঁসির ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
Read Full Story
05:18 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Sugar Price - উৎসবের মরসুমে মিষ্টিতে আগুন! এল নিনো থেকে যুদ্ধ, ভারতে চিনির দাম বাড়ার ৫ কারণ

Sugar Price Hike: এল নিনো আর খরার জেরে ভারতে আখের ফলন কমে চিনির দাম লাফিয়ে বাড়ছে। উৎসবের মরসুমে মিষ্টির দামেও পড়েছে আঁচ, বিপাকে চাষি থেকে সাধারণ ক্রেতা। ইথানল নীতি ও জ্বালানি নিরাপত্তায় কী প্রভাব পড়ছে, দেখুন বিস্তারিত।

Read Full Story
04:09 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Durga Puja - সল্টলেক সংস্কৃতিক সংসদের প্রথম দুর্গাপুজো, থিম 'রাম কি অযোধ্যা'- দেখুন ছবিতে

কলকাতার সল্টলেক সংস্কৃতিক সংসদ এবার তাদের প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছে। থিম রাখা হয়েছে 'রাম কি অযোধ্যা'। থ্রিডি লাইট আর ভিডিওর মাধ্যমে ১৪ বছর পর রামের অযোধ্যায় ফেরার গল্প তুলে ধরা হয়েছে এই মণ্ডপে।
Read Full Story
03:50 PM (IST) Oct 16

Ajker Bangla News live: Delhi Police - তেরঙ্গা যাত্রা নিয়ে অভিজিৎ দিপকে-কে নোটিশ, পাল্টা সরকারকে তোপ CJP নেতার

কনট প্লেসে তেরঙ্গা যাত্রার ডাক দেওয়ায় সিজেপি (CJP) কর্মী অভিজিৎ দিপকে-কে নোটিশ দিল দিল্লি পুলিশ। শনিবারের এই কর্মসূচির অনুমতি দেয়নি এনডিএমসি (NDMC)। পুলিশ জানিয়েছে, জমায়েত করলে বিএনএস-এর ১৬৩ ধারা লঙ্ঘনের দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read Full Story
03:12 PM (IST) Oct 16

Ajker Bangla News live: দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি

DA Case: দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্য সরকারি কর্মীরা। আজ বকেয়া ডিএ মামলার মূল শুনানি হচ্ছে না, শুধু এমএ পিটিশনের শুনানি হবে। কী জানালেন কনফেডারেশনের নেতারা, দেখুন বিস্তারিত।

Read Full Story
03:03 PM (IST) Oct 16

Ajker Bangla News live: College Scholarship - পড়ুয়াদের জন্য সুখবর! স্কলারশিপের আবেদনের শেষ সুযোগ, কারা যোগ্য? কী কী ডকুমেন্টস লাগবে?

College Scholarship: তামিলনাড়ুর কলেজ পড়ুয়াদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্কলারশিপের ঘোষণা হয়ে গেল। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর। পরিবারের বার্ষিক আয়ের সীমা, যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন, তার সব খুঁটিনাটি জেনে নিন।

Read Full Story
11:13 AM (IST) Oct 16

Ajker Bangla News live: Gold Price Rate - ষষ্ঠীতে কত টাকায় বিকোচ্ছে সোনা? রইল বিভিন্ন শহরের সোনার দর

আজ কলকাতা, দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম প্রকাশ করা হয়েছে। শহরভেদে সোনার এই দামে সামান্য তারতম্য লক্ষ্য করা যাচ্ছে।
Read Full Story
09:31 AM (IST) Oct 16

Ajker Bangla News live: CPIM Bookstall - বনগাঁয় বামেদের বুকস্টল করার শর্তসাপেক্ষ অনুমতি মিলল, কী বলল কলকাতা হাইকোর্ট?

CPIM Bookstall: বোধনের আগেই মিলেছে অনুমতি। আজ থেকেই শর্ত সাপেক্ষ বনগাঁয় যশোর রোডের ধারে বুকস্টল দিতে পারবে বামেরা। এই বিষয়ে কী কী শর্ত বাঁধল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
09:13 AM (IST) Oct 16

Ajker Bangla News live: Gariahatflyover - পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ

Gariahatflyover: উৎসবের মরশুম শুরুর আগে শহরের সৌন্দর্য বাডা়তে রাস্তায় রঙ করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। কিন্তু বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় একের পর এক বাইক দুর্ঘটনায় এবার সেই রঙ জল দিয়ে তুলে দিলো প্রশাসন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story