MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • 'প্রাপ্য দিতেই হবে, এটা চাকরিজীবীদের অধিকার' আদালতের দুর্দান্ত রায়, হাসি ফুটল সরকারি কর্মীদের মুখে

'প্রাপ্য দিতেই হবে, এটা চাকরিজীবীদের অধিকার' আদালতের দুর্দান্ত রায়, হাসি ফুটল সরকারি কর্মীদের মুখে

ঐতিহাসিক রায় আদালতের। এই রায়ে অবশেষে দীর্ঘদিন পরে স্বস্তি পেলেন সরকারি কর্মীরা। হাসি ফুটল তাঁদের মুখে। দীর্ঘদিনের লড়াই জয় করার আনন্দ নিয়ে দিন শেষ হল তাঁদের।

2 Min read
Author : Parna Sengupta
Published : May 23 2024, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : social media

এবার আদালতের একটি রায়ের মাধ্যমে মামলাকারী সরকারি কর্মীদের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যেই একটি পর্যবেক্ষণে বম্বে হাইকোর্টের বিচারপতি নিতীন জমাদার এবং বিচারপতি এমএম সত্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, লিভ এনক্যাশমেন্ট হল চাকরিজীবীদের অধিকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

এমতাবস্থায়, সরকারি মালিকানাধীন বিদর্ভ কোঙ্কন গ্রামীণ ব্যাঙ্কের দুই অবসরপ্রাপ্ত কর্মীকে তাঁদের সঞ্চিত “প্রিভিলেজ লিভ” এনক্যাশ করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হল হাইকোর্টের তরফে। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে, কোঙ্কন গ্রামীণ ব্যাঙ্কের চাকরি ছেড়ে দেওয়ায় দু’জন কর্মী তাঁদের জমে থাকা প্রিভিলেজ লিভ এনক্যাশ করতে পারেননি। অর্থাৎ, সোজা কথায় তাঁরা নিয়োগকর্তাকে প্রিভিলেজ লিভ “বিক্রি” করতে পারেননি।

38
Image Credit : facebook

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালে অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন দত্তরাম সাওয়ান্ত। তিনি ২০১৫ সালে চাকরি ছাড়েন। পাশাপাশি, ১৯৮৪ সালেই ক্যাশিয়ার হিসেবে ব্যাঙ্কে যোগ দেন সীমা সাওয়ান্ত। তিনিও ২০১৫ সালে চাকরি ছাড়েন।

48
Image Credit : Asianet News

এমতাবস্থায়, সব নিয়ম মেনে পদত্যাগ করার পরে ব্যাঙ্কের তরফে তাঁদের সন্তোষজনক কাজের “সার্টিফিকেট” দেওয়া হয়। যদিও, তাঁরা তাঁদের লিভ এনক্যাশমেন্ট করতে পারছিলেন না।

58
Image Credit : our own

যার ফলে তাঁরা কোনো উপায় না পেয়ে তাঁদের অধিকার বুঝে নিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট রায় দিল ব্যাঙ্ক কর্মীদের পক্ষে। বম্বে হাই কোর্টের বিচারপতি নিতীন জমাদার এবং বিচারপতি এমএম সত্য বিদর্ভ কোঙ্কন গ্রামীণ ব্যাঙ্ককে প্রয়োজনীয় নির্দেশ দেন।

68
Image Credit : our own

আদালত বলে যে, ওই দুই প্রাক্তন কর্মীকে তাঁদের জমে থাকা প্রিভিলেজ লিভের বদলে ন্যায্য টাকা দিতে হবে। এই প্রসঙ্গে আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, “বৈধ সংবিধিবদ্ধ বিধান ছাড়া লিভ এনক্যাশমেন্টের মতো গুরুত্বপূর্ণ অধিকার থেকে কাউকে এভাবে বঞ্চিত করা যায় না।”

78
Image Credit : our own

পাশাপাশি, হাইকোর্ট এটাও জানিয়েছে যে, যদি কখনও বৈধ সংবিধিবদ্ধ বিধান ছাড়া যদি কারোর অধিকার এভাবে খর্ব করা হয়, সেক্ষেত্রে তা সংবিধানের ৩০০-এ ধারার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

88
Image Credit : Asianet News

জানিয়ে রাখি যে, লিভ এনক্যাশমেন্ট হল একজন চাকরিজীবীর অধিকার। একজন কর্মী সেটি উপার্জন করে থাকেন। তাই, প্রিভিলেজ লিভ বিক্রি করে তার পরিবর্তে টাকা পাওয়ার বিষয়টি একজন কর্মীর অধিকারের মধ্যে পড়ে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজের নিরিখে প্রথম ভারত! বিনা পয়সায় ওভারটাইমে নাজেহাল কর্মীরা
Recommended image2
Masood Azhar: মাথার দাম ৭০ লক্ষ! পাকিস্তানের ঘোষণাকে 'গিমিক' বলে উড়িয়ে দিল ভারত
Recommended image3
Rajasthan Municipal Election: একটি মাত্র ভোট পেলেন বিজেপি প্রার্থী! রাজস্থানের পৌরসভা নির্বাচনে বিরাট প্রভাব ফেলল কংগ্রেস-সিপিএম-আপ
Recommended image4
School Holiday: আবহাওয়ায় বিরাট বদল! ধেয়ে আসছে বিরাট ঝড়, এই রাজ্যে কি স্কুল ছুটি ১৬ তারিখ?
Recommended image5
Now Playing
Madrasa Close: শুভেন্দুর সরকারের কড়া পদক্ষেপ, বন্ধ হল ২৫২ মাদ্রাসা! কেন উঠল গেল গেল রব? দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved